ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ওই বাসায় অবস্থান করছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর। পুলিশ জানিয়েছে, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার মধ্যরাতে উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযান থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তী সময়ে টানা ১০ বছর এই দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। বিয়ানীবাজার থানা পুলিশ মামলা দুটি রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং ঘোষগাঁও গ্রামের নিহত গৌছ উদ্দিনের ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক হত্যা মামলা দায়ের করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ জন গ্রেপ্তার
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ জন গ্রেপ্তার
ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর উত্তরখান থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও ২ নেতাকর্মী ধরা
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও ২ নেতাকর্মী ধরা
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রুহুল কবির রিজভী
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রুহুল কবির রিজভী
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।  তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় আসামি তিনি। এসব মামলার মধ্যে হত্যা মামলাও রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলেও জানান তিনি। এদিকে হত্যা ও সহিংসতার মামলার পাশাপাশি দুর্নীতির অভিযোগেও তদন্তের মুখে রয়েছেন সাঈদ খোকন। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ঘটনায় সাঈদ খোকনের ৭৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে। আরটিভি/এসকে
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর
আরও পড়ুন
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ জন গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম