ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কোলে নবজাতক শিশু, পরীমণির ফেসবুক স্ট্যাটাস নিয়ে রহস্য

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

মাঝেমধ্যেই ভক্তদের চমকে দেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কখনো কাজের খবর, আবার কখনো ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় আসেন তিনি। এবার এক শিশুকে কোলে নিয়ে ছবি প্রকাশ করে নতুন করে কৌতূহল তৈরি করেছেন এই অভিনেত্রী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে পরিপাটি সাজে ও রোদচশমা পরে আছেন তিনি। তার কোলে জড়িয়ে রয়েছে একটি ফুটফুটে শিশু।

ছবিটির সঙ্গে পরীমণি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’

ছবি ও এমন ক্যাপশন প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকের প্রশ্ন, তবে কি ফের মা হলেন পরীমণি?

পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমণি সংক্ষেপে জানান, ‘ছেলে।’

অন্য এক নেটিজেন মজা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে পরীমণি লেখেন, ‘আর ৯৭টা।’

শিশুপ্রেমী হিসেবে পরিচিত পরীমণি। একাধিক সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এর আগে বহুবার জানিয়েছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান। এমনকি মজা করে সন্তানসংখ্যা ১০০-তে পৌঁছাতে পারে বলেও জানিয়েছিলেন।

এ কারণে ভক্তদের অনেকেই ধারণা করছেন, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু স্পষ্ট করেননি পরীমণি। তার এই নীরবতাই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছিলেন পরীমণি। পরবর্তীতে তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে একাই নিজের সন্তানদের বড় করছেন পরীমণি। কাজের ব্যস্ততার পাশাপাশি দিনের বাকি সময়টা সন্তানদের সঙ্গেই কাটান তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিত্রনায়ক ওমর সানী।
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন