
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেন ডিপজল।
শোকবার্তায় ডিপজল জানান, অত্যন্ত আদরের ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা চিরকাল হৃদয়ে অমলিন থাকবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সবার কাছে ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা ডিপজল।
আরটিভি/জেএমএ


