ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঘুমের মধ্যে গায়কের মৃত্যু, অভিশপ্ত সেই রাতের বর্ণনা স্ত্রীর মুখে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান আইডল জয়ী প্রথম বাঙালি কণ্ঠশিল্পী প্রশান্ত তামাংয়ের রোববার (১১ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এবার জানা গেল, ঘুমের মধ্যে মারা গেছেন তিনি। অভিশপ্ত রাত নিয়ে মুখ খুললেন গায়কের স্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্তর স্ত্রী মার্থা বলেন, এটা স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি সেই সময় ঠিক তার পাশেই ছিলাম।

প্রশান্ত-ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সকলকে ধন্যবাদ। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি ফোন পেয়েছি। চেনা, অচেনা অনেকের কাছ থেকেই ফোন পেয়েছি। প্রশান্তকে শেষ শ্রদ্ধা জানিয়ে অনেকে ফুল দিয়েছেন। আমার বাড়ির বাইরে জড়ো হয়েছেন অনেকে। তবে সবাইকে জানাই তাকে শেষ শ্রদ্ধা জানাতে হলে হাসপাতালে আসতে হবে।

মার্থা বলেন, শুধু আজ নয়। যেভাবে এতদিন তাকে মেসেজ, রিল, গান শেয়ার করে সমর্থন করেছেন আপনারা তাতে আমি সত্যি আপ্লুত। দয়া করে ওকে এভাবেই ভালোবাসবেন। সত্যি ও মহান মানুষ।

২০০৭ সালে ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর মঞ্চে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন দার্জিলিংয়ের প্রশান্ত। তার মাধ্যমে প্রথম কোনো বাঙালি আইডলের মঞ্চে চ্যাম্পিয়ন হয়। এর আগে সাধারণ পুলিশ ছিলেন তিনি। গাইতেন কলকাতা পুলিশের অর্কেস্ট্রায়।

ইন্ডিয়ান আইডলে সেরা হয়ে রাতারাতি তারকা বনে যান প্রশান্ত। এরপরের জীবনও বেশ মসৃণ ছিল তার। আইডলের ঘর থেকে বেরিয়ে বাজারে আনেন ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ধন্যবাদ। দারুণ জনপ্রিয়তা পায় সেটি।

হিন্দি ও নেপালি ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রশান্ত। নেপালি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সম্প্রতি তাকে দেখা গেছে আমাজন প্রাইম ভিডিওর পাতাললোক সিজন ২-এ।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।  বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।  তিনি বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।’ ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।  এর জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন কৃষ্ণকলি। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে। আরটিভি/এসআর
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত। প্রায় দুই বছর ধরে মরণব্যাধি এই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরও পড়ুন
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
নীলফামারীতে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু