ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার ভারতে গৃহকর্মীর ছুরিকাঘাতে গায়িকার মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনিতা ঘোষ আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) গৃহকর্মীর হাতে খুনের শিকার হয়েছেন তিনি! বেহালার পর্ণশ্রী এলাকায় নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে তার রক্তাক্ত মরদেহ। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিল্পীর শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, গায়িকাকে ধারালো অস্ত্র দিয়ে গোটা শরীর খুঁচিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, দুইজন গৃহকর্মী ও একজন রাধুনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সঞ্জু নামের এক গৃহকর্মী ইতোমধ্যে তার দোষ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

গায়িকার পরিবারের দাবি, টাকা লেনদেন ইস্যুতে হত্যার শিকার হয়েছেন অনিতা ঘোষ। বকেয়া টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত সঞ্জু সরকার ছুরি দিয়ে অনিতার মুখে ও পেটে আঘাত করেন।

পুলিশ জানিয়েছে, অনিতা অচেতন হয়ে গেল তার শরীর থেকে সোনার গয়না খুলে নেন অভিযুক্ত। এছাড়াও আলমারি থেকে নগদ অর্থ চুরি করেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেহালার পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে স্বামী অরূপ ঘোষের সঙ্গে থাকতেন অনিতা ঘোষ। অরূপ দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত। তাকে দেখাশোনার জন্য বাড়িতে কাজের লোক রাখা হয়েছিল। অনিতার ছেলে বেহালার অন্য একটি ফ্ল্যাটে থাকেন। অনিতা ঘোষ একসময় দূরদর্শন ও আকাশবাণীর নিয়মিত সংগীতশিল্পী ছিলেন।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।  বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।  তিনি বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।’ ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।  এর জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন কৃষ্ণকলি। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে। আরটিভি/এসআর
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত। প্রায় দুই বছর ধরে মরণব্যাধি এই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরও পড়ুন
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
বাথরুমে বন্দি রাখা হতো শিশু তানিয়াকে, নির্যাতনে শরীরে পচন
শিক্ষিকার ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মী উদ্ধার, দূতাবাসের সতর্ক বার্তা