ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আতিফ-ইউমনার নতুন গানের ভিডিওতে নেট দুনিয়ায় ঝড়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ এএম
‘হান ইশক মে’ গানের ভিডিওতে আতিফ আসলাম ও ইউমনা জাইদি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ও অভিনেত্রী ইউমনা জাইদিকে একসঙ্গে দেখা গেছে ‘হান ইশক মে’ গানের নতুন গানের ভিডিওতে। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইউটিউবে মাত্র ১৯ ঘণ্টায় গানটির দর্শকসংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন আতিফ আসলাম।

পাকিস্তান টাইমস বলছে, গত ৩০ আগস্ট গানটির অফিসিয়াল গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। এর আগে ৩১ জুলাই আতিফ আসলামের নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-এর অংশ হিসেবে গানটির টিজার ভিডিও প্রকাশিত হয়েছিল।

‘হান ইশক মে’ গানটিতে আতিফ আসলাম ও ইউমনা জায়েদির পাশাপাশি মুস্তাফা আফ্রিদিকেও দেখা গেছে। গানের ভিডিওটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা সাইফ হাসান।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন রাজ রাঞ্জোধ। সংগীত পরিচালনা করেছেন শিরাজ আপ্পাল। গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম।

গানের ভিডিওটির গল্পে উঠে এসেছে প্রেম, জটিল সম্পর্ক, বিশ্বাসভঙ্গ ও বিচ্ছেদের কষ্ট। শুধু ভালোবাসার রোমান্টিক দিক নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাকিত্ব, মানসিক দূরত্ব, অপেক্ষা এবং নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার অনুভূতিও তুলে ধরা হয়েছে।

গানের কথায় প্রিয় মানুষকে হারানোর পর তৈরি হওয়া শূন্যতা ও মানসিক যন্ত্রণার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মানুষের ভিড়ের মধ্যেও একা হয়ে যাওয়ার অনুভূতি এবং শীতল হয়ে যাওয়া সম্পর্কের ক্ষতও ফুটে উঠেছে সংগীতচিত্রে।

এই আয়োজনে ইউমনা জাইদির উপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে। সাধারণ গানের দৃশ্যের মতো নয়, বরং একটি আবেগঘন গল্পের চরিত্র হিসেবে আতিফ আসলামের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। এর আগে গানটির পোস্টার প্রকাশের পর থেকেই দুজনকে একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।

গানটির জনপ্রিয়তা নিয়ে আতিফ আসলাম নিজেও তার অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মাত্র ১৯ ঘণ্টায় ‘হান ইশক মে’ ১০ লাখ দর্শক পেয়েছে এবং গানটি জনপ্রিয়তার তালিকায় উঠে এসেছে।

ভক্তদের ধন্যবাদ জানিয়ে আতিফ বলেন, বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। একই সঙ্গে ইউমনা জায়েদি, পরিচালক সাইফ হাসান, গীতিকার ও সুরকার রাজ রাঞ্জোধ এবং সংগীত পরিচালক শিরাজ আপ্পালের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

দীর্ঘ বিরতির পর আতিফ আসলামের পূর্ণাঙ্গ নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ প্রকাশিত হয়েছে। ‘হান ইশক মে’ সেই অ্যালবামেরই একটি গান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’
গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক সাইফুল শাহীন, আর এর সংগীতায়োজনে রয়েছেন এআর রানা।
শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’
ঢাকায় ১৫ দিনে তিন কনসার্ট, গাইবেন দেশ-বিদেশের শিল্পীরা
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনের মধ্যে ঢাকায় বসছে তিনটি গানের আসর।
ঢাকায় ১৫ দিনে তিন কনসার্ট, গাইবেন দেশ-বিদেশের শিল্পীরা
‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্যের জেরে সফর থেকে ম্যাকলমোরকে বাদ, তোপের মুখে শিরান
মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পর মার্কিন র‌্যাপার ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান। 
‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্যের জেরে সফর থেকে ম্যাকলমোরকে বাদ, তোপের মুখে শিরান
বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা
সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন সালমা।
বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার