ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্যের জেরে সফর থেকে ম্যাকলমোরকে বাদ, তোপের মুখে শিরান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ব্রিটিশ গায়ক এড শিরান ও মার্কিন র‍্যাপার ম্যাকলমোর । ছবি: সংগৃহীত

মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পর মার্কিন র‌্যাপার ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলে শিরান বলেছেন, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার নয়; সফরের আয়োজক ও বিভিন্ন অনুষ্ঠানস্থলের মালিকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিরানের অনুসারীর সংখ্যা ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি কমেছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিতর্কের শুরু ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এড শিরানের সফরের অংশ হিসেবে মঞ্চে ওঠেন ম্যাকলমোর। সেখানে তিনি গাজা ও অধিকৃত পশ্চিম তীরের মানুষের কথা উল্লেখ করে বলেন, তাদের কথা ভুলে যাওয়া হয়নি। এরপর তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং তার প্রতিবাদী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন।

পরদিনও মেটলাইফ স্টেডিয়ামে ম্যাকলমোর ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেন। ইসরায়েলের সমালোচনা বা ফিলিস্তিনিদের প্রতি সমর্থনকে ইহুদিদের প্রতি বিদ্বেষ হিসেবে না দেখার আহ্বান জানান তিনি। তার বক্তব্যের পর একটি ইসরায়েলপন্থী মার্কিন সংগঠন তাকে সফর থেকে বাদ দেওয়ার দাবিতে আবেদন শুরু করে।

এরপর সফরের পরবর্তী অনুষ্ঠানস্থলগুলোর কয়েকটির মালিক কর্তৃপক্ষ জানায়, ম্যাকলমোরকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করতে তারা রাজি নয়। সফরের আয়োজক প্রতিষ্ঠান জানায়, ম্যাকলমোরকে রাখা হলে কিছু অনুষ্ঠান বাতিল হওয়ার আশঙ্কা ছিল। পরে তাকে যুক্তরাষ্ট্রে সফরের বাকি আয়োজনগুলো থেকে বাদ দেওয়া হয়।

ম্যাকলমোর দাবি করেন, এ সিদ্ধান্তের পেছনে অনুষ্ঠানস্থলের মালিকদের চাপ ছিল। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফটের নামও তিনি উল্লেখ করেন। তবে ক্রাফট বলেন, ম্যাকলমোরের সাম্প্রতিক বক্তব্য এবং তার আগের কিছু বক্তব্য ও প্রতীকের ব্যবহার নিয়ে ইহুদি সম্প্রদায়ের প্রতি আঘাতের আশঙ্কা থেকেই তিনি আপত্তি জানিয়েছেন। একই সঙ্গে তিনি শান্তি ও সব মানুষের কষ্টের অবসানের পক্ষে থাকার কথা বলেন।

বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ বিবৃতিতে শিরান বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতে তিনি অত্যন্ত মর্মাহত। তার ভাষ্য, দুই পক্ষের মানুষের কষ্ট বা দুর্ভোগই মানবিক বিপর্যয়।

শিরান জানান, ম্যাকলমোর গত বছর তার সফরে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তিনি তাকে স্বাগত জানিয়েছিলেন। অন্য সহযোগী শিল্পীদের মতো ম্যাকলমোরকেও নিজের পছন্দের পরিবেশনা করার স্বাধীনতা দেওয়া হয়েছিল।

তবে শিরানের দাবি, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজক ও অনুষ্ঠানস্থলের মালিকদের। তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হয়নি।

শিরান আরও বলেন, তিনি নিজের জনপ্রিয়তা ও মঞ্চকে বিভিন্ন পটভূমি ও সংস্কৃতির মানুষকে একত্র করার জায়গা হিসেবে রাখতে চান। ব্যক্তিগতভাবে এই সংঘাত নিয়ে তাঁর মতামত থাকলেও তিনি প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর বিষয়টি আরও বড় আকার নেয়। তার প্রতি সংহতি জানিয়ে এড শিরানের সফরের একাধিক সহযোগী শিল্পী পরবর্তী আয়োজনগুলো থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

ফিনিয়াস, লুকাস গ্রাহাম, অ্যারন রো এবং আইরিশ দল বেওগা সফর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন শিরানের পুরো সফরকেই বিতর্কের মধ্যে ফেলেছে।

এদিকে ম্যাকলমোরও তার অবস্থান থেকে সরে আসেননি। তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজাবাসীর অধিকারের পক্ষে কথা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। পরে তিনি সফর থেকে পাওয়া প্রায় ১০ লাখ ডলারের আয় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তায় দেওয়ার ঘোষণা দেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য রয়া নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।  বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।  তিনি বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।’ ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।  এর জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন কৃষ্ণকলি। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে। আরটিভি/এসআর
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত। প্রায় দুই বছর ধরে মরণব্যাধি এই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান