ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক যৌথ বার্তার মাধ্যমে তারা এই বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে এনেছেন।

পোস্টে তারা লিখেন, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনেই কৃতজ্ঞ এবং একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময়ই বজায় থাকবে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে তাদের দুজনের জন্যই আলাদা পথে এগিয়ে যাওয়া শ্রেয়।

এই সিদ্ধান্তটি হুট করে নেওয়া হয়নি জানিয়ে তারা লিখেন, অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই কঠিন সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে এবং জীবনের এই নতুন অধ্যায়ে তারা আলাদাভাবে পথ চলতে চান।

পরিবর্তনের এই সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান জানাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই জুটি। পাশাপাশি, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

পরিশেষে, এতদিন যারা সবসময় পাশে থেকে ভালোবাসা ও সমর্থন জুগিয়েছেন, সেই শুভাকাঙ্ক্ষী ও সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রীতম ও শাহতাজ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মামলা করলেন আসিফ আকবর
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা হয়েছে।
মামলা করলেন আসিফ আকবর
আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি কোটি ডলারের সাম্রাজ্য
মার্কিন পপ তারকা ক্যাটি পেরির ৪২তম জন্মদিন আজ (২৫ অক্টোবর)।
আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি কোটি ডলারের সাম্রাজ্য
ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সাগ্নিক সেন
বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরসাধক হেমন্ত মুখোপাধ্যায়কে (হেমন্ত কুমার) শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সংগীতসন্ধ্যা ‘সুরের আকাশে শুকতারা হেমন্ত’। আগামী ১ নভেম্বর হলিডে ইন এক্সপ্রেস ওয়াশিংটন ডিসি এসডব্লিউ স্প্রিংফিল্ড বাই আইএইচজি’তে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই অনুষ্ঠান। আমিত আঢ্য এবং মোহাম্মদ নকিবউদ্দিনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আন্তর্জাতিকভাবে সমাদৃত কণ্ঠশিল্পী সাগ্নিক সেন। বর্তমান সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের সার্থক ও শীর্ষস্থানীয় উত্তরসূরি হিসেবে গণ্য করা হয় সাগ্নিক সেনকে। রবীন্দ্র সঙ্গীতের মেলোডি থেকে শুরু করে হেমন্তের কালজয়ী সব ধ্রুপদী গান অত্যন্ত নিখুঁত ও নিজস্ব ভঙ্গিতে পরিবেশনের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করে সাগ্নিক সেন বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের হৃদয় জয় করেছেন।  সঙ্গীতে অসামান্য অবদানের জন্য সাগ্নিক সেন একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে অন্যতম হলিউড থেকে প্রাপ্ত মর্যাদাপূর্ণ ‘দি অ্যাকাডেমিয়া মিউজিক অ্যাওয়ার্ড’। সঙ্গীতপ্রেমীদের জন্য ‘সুরের আকাশে শুকতারা হেমন্ত’ হতে যাচ্ছে এক অনন্য ও নস্টালজিক অভিজ্ঞতা, যেখানে সাগ্নিক সেনের সুললিত কণ্ঠে জীবন্ত হয়ে উঠবে অমর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের চিরসবুজ সুরমালা। আরটিভি/এসআর
ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সাগ্নিক সেন
আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল
শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল
সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আরও পড়ুন
‘জাদুকর’ থেকে বিচ্ছেদ, প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল
‘জাদুকর’ থেকে বিচ্ছেদ, প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল
‘জাদুকর’ থেকে বিচ্ছেদ, প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল
যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ