ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদিনে ‘রূপালী গিটারের জাদুকর’কে যেভাবে স্মরণ করবে চট্টগ্রামবাসী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
প্রয়াত রূপালী গিটারের জাদুকর ও প্রখ্যাত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

রূপালী গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাবার দিন আগামীকাল রোববার। আট বছর আগে এইদিনে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে আকস্মিক চিরপ্রস্থান ঘটেছিল বাংলা ব্যান্ড সংগীত জগতের এ কিংবদন্তী শিল্পীর।

প্রয়াণের অষ্টম বার্ষিকীতে ‘এবিকে’ স্মরণ করবে জন্মশহর চট্টগ্রামের মানুষ। আর পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিলের।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (১৭ অক্টোবর) মাগরিবের নামাজের পর নগরীর ফিরিঙ্গীবাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে সবার উপস্থিতি কামনা করছেন এবির পরিবার।

২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে চিরবিদায় নেন। শেষ ইচ্ছে অনুযায়ী চট্টগ্রামের চৈতন্য গলির কবরস্থানে মায়ের পাশে তিনি শায়িত আছেন।

চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা আইয়ূব বাচ্চুর। সংগীত জগতে যাত্রা শুরু ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে। ১৯৮০ থেকে একদশক ছিলেন সোলসের প্রধান গিটারিস্ট। ১৯৯১ সালে নিজেই প্রতিষ্ঠা করেন এলআরবি। ক্যারিয়ারে একাধারে ব্যান্ডের রক, মেলোডি, চলচ্চিত্রের অসংখ্য গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

রুপালী গিটার, ফেরারি এই মনটা আমার, মা, বাংলাদেশ, ঘুম ভাঙা শহরে, হকার, উড়াল দেবো আকাশে, কষ্ট পেতে ভালোবাসি, সেই তুমি কেন এতো অচেনা হলে, আম্মাজান। এমন অসংখ্য গান এখনও মাতিয়ে রাখে শ্রোতাদের। ফিরিয়ে আনে আইয়ূব বাচ্চুর স্মৃতি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা হয়নি।
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর প্রথম প্রহরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা সাংবাদিক-সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার চলে যাওয়ার ১৯ বছর পূর্ণ হলো।
সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
আন্তর্জাতিক সংগীতের মঞ্চে আরও একবার নিজের অবস্থান শক্ত করলেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা। 
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
আরও পড়ুন
‘আমিও তার ভক্ত, তার গান আমার পছন্দের’, আইয়ুব বাচ্চুকে স্মরণে প্রধানমন্ত্রী