ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা পাচ্ছেন ৮ নারী

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১২:০৪ পিএম
ছবি : সংগৃহীত

সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব মহীয়সী নারী বিশেষ অবদান রাখছেন তাদের মধ্য থেকে ৮ পুরোধা নারী ব্যক্তিত্বকে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে ‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা প্রদান করতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

এ বছর যারা এ সম্মাননা পাচ্ছেন তারা হলেন- চিকিৎসাসেবায় অধ্যাপক ডা. সায়েবা আক্তার, সঙ্গীতে শাহীন সামাদ, সাহিত্যে রুবী রহমান, সমাজসেবায় অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শিল্পকলায় সুচিশিল্পী মৌলুদা খানম, নারীর ক্ষমতায়নে পারভীন মাহমুদ এফসিএ, চ্যালেঞ্জিং পেশায় নাসরিন সুলতানা, ক্রীড়ায় আঁখি খাতুন।
--------------------------------------------------------
আরও পড়ুন: তুমি যাদু দিয়ে আমাকে ভালো করে দিতে পারো না?
--------------------------------------------------------

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯ মার্চ, ২৫ ফাল্গুন ১৪২৪ শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা প্রদান করা হবে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে।

এই আয়োজনটির সহযোগিতায় রয়েছে মধুমতি ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এছাড়া আয়োজনটির অনলাইন পার্টনার হিসেবে আছে আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি, প্রিন্ট মিডিয়া পার্টনার কালেরকণ্ঠ, মেকআপ পার্টনার পারসোনা।

আরও পড়ুন:

পিআর/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আগামীকাল মুক্তি পাচ্ছে ‘দহন’
এইতো কিছুদিন হলো দেশের প্রায় ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দহন’ চলচ্চিত্র। সাড়া পড়েছে সিনেমা পাড়া ও দর্শক মনে। আলোচনার শীর্ষে থাকা ছবিটি এবার প্রচারিত হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভিতে। আগামীকাল শনিবার দুপুর ২টা ১০ মিনিটে দর্শকরা চলচ্চিত্রটি দেখতে পারবেন।  সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি এ বছরের আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম। ব্যবসা সফল এই চলচ্চিত্র মুক্তির আগে বেশ কয়েকবার তারিখ পরিবর্তন হয়। অবশেষে ৩০ নভেম্বর কাঙ্ক্ষিত ছবিটির দেখা পান সিনেমা প্রেমীরা।   এই ছবির গল্প একটু ব্যতিক্রম। রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতিবিদেরা বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নেন। ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাজপথে সৃষ্টি করেন আতঙ্ক। বাসে ও গাড়িতে আগুন দিয়ে অস্থির করে তোলেন পরিবেশ। আর এসব কাজে কখনো বা নেশাগ্রস্ত তরুণ, টোকাই, পথশিশু ব্যবহার করেন তারা। ফলে পরিবার ও ব্যক্তিজীবনে নেমে আসে বিপর্যয়। এমন গল্প নিয়ে ঢালিউডের চলচ্চিত্র দহন তৈরি হয়েছে।       দহন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। রায়হান রাফির পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, সিয়াম আহমেদ, পূজা চেরি, সুষমা সরকার, রিপা রাজ, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ। দহন ছবিতে গান লিখেছেন শাহ আলম সরকার, গাজী মাজহারুল আনোয়ার, বুশরা শাহরিয়ার, প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীত করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও আকাশ সেন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ইমরান, আহমেদ হুমায়ুন, বুশরা শাহরিয়া ও আকাশ সেন। সিয়াম-পূজা জুটির অভিনীত ছবিটি প্রথমে ঈদ-উল-আজহায় মুক্তির ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রচুর গ্রাফিক্সের কাজ বাকি থাকা ও আন্তর্জাতিক মানের এডিটিং-এর লক্ষ্যে মুক্তির তারিখ পেছানো হয়। পরবর্তীতে গেল পাঁচ অক্টোবর মুক্তির কথা বলা হয়। শেষ পর্যন্ত ওই তারিখেও ছবিটি মুক্তি পায়নি। সবশেষ ১৬ নভেম্বর মুক্তির তারিখ পরিবর্তন করে ৩০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।   জিএ/এসএস
আরটিভিতে আগামীকাল মুক্তি পাচ্ছে ‘দহন’
আরটিভির শুক্রবারের অনুষ্ঠান সূচি
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) নানা রকম আয়োজন থাকছে।    দুপুর ১২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি: ‘হারায়ে খুঁজি’। ছবিতে অভিনয় করেছেন- শ্রীলেখা মিত্র, সাফা কবির,  তৌসিফ মাহবুবসহ অনেকে। দুপুর ২টা ১০ মিনিটে থাকছে বাংলা ছায়াছবি: কি প্রেম দেখাইলা। অভিনয়ে বাপ্পী চৌধুরী, আঁচলসহ অনেকে। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে: বিশেষ অনুষ্ঠান ‘ইমেজ’ রাত ৭টা ৩০ মিনিটে: ব্রাইডাল শো রাত ৮ টায় ফ্রাইডে নাইট স্পেশাল ড্রামা: ‘ভালোবাসার হাত ধরে’। রচনা: শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা: জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে: তৌসিফ মাহবুব, সাফা কবির, নিকুল কুমার প্রমুখ। রাত ৯ টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক: ডি-টুয়েন্টি। রচনা : বৃন্দাবন দাস ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, আনিকা কবির শখ, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আরফান আহমেদ, এ কে আজাদ, জামিল প্রমুখ। রাত ৯টা ৫০ মিনিটে বিশেষ টকশো: ‘কথা হোক’ রাত ১১টা ২০ মিনিটে: আওয়ার ডেমোক্রেসি রাত ১২টায়: নিউজ টপটেন রাত ১২টা ২০ মিনিটে: প্রবাস বিনোদন   এম/জিএ 
আরটিভির শুক্রবারের অনুষ্ঠান সূচি
ফ্ল্যাট নম্বর ‘ডি-টুয়েন্টি’
সরকারি কর্মচারিদের আবাসিক কলোনির ডি-ক্যাটাগরির দালানের একটি ফ্ল্যাট নম্বর ‘ডি-টুয়েন্টি’। ফ্ল্যাটটি বর্তমানে মূলত একটি মেস। মাত্র দুটি কামরা, একটি বাথরুম, একটি ছোট রান্নাঘর। একচিলতে ব্যালকনির এই সরকারি কোয়ার্টারটি যার নামে বরাদ্দ তিনি সাবলেট ভাড়া দিয়ে বাইরে বসবাস করেন। ডি-টুয়েন্টির এই ছোট ফ্ল্যাটটিতে বেশকিছু মানুষ গাদাগাদি করে বাস করে। সবাই স্বল্প আয়ের মানুষ। দুই একজন ছাত্রও আছে। এরা সবাই পাবনা জেলার বাসিন্দা। এদের মধ্যে প্রচণ্ড এলাকার টান। অন্যদিকে জেবুন্নেসা পাবনার মানুষকে একদমই সহ্য করতে পারে না। তার কাছে ডি-টুয়েন্টির বাসিন্দারা চক্ষুশূল। একদিন অদ্ভুত বেশভূষার যুবক মেগা ও ঘেগা এসে হাজির হয় ডি-টুয়েন্টিতে। দুজনই এদের পূর্ব পরিচিত এবং অবশ্যই পাবনা অঞ্চলের। রহস্যময় চরিত্রের অধিকারী ঘেগা নতুন নতুন কর্মকাণ্ড শুরু করে। এ নিয়ে নতুন করে শুরু হয় জেবুন্নেসার সাথে ডি-টুয়েন্টির বাসিন্দাদের  স্নায়ুযুদ্ধ। এসব নানা ঘটনাকে উপজীব্য করে এগিয়ে চলে ‘ডি-টুয়েন্টি’ ধারাবাহিকের গল্প। গেলো ৮ ডিসেম্বর থেকে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘ডি-টুয়েন্টি’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আনিকা কবির শখ, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আরফান আহমেদ. এ কে আজাদ, জামিলসহ অনেকে। এম/ এমকে
ফ্ল্যাট নম্বর ‘ডি-টুয়েন্টি’
১৪ বছরে আরটিভি, বেঙ্গল স্টুডিওতে মিলনমেলা
আজ বুধবার (২৬ ডিসেম্বর) ১৪ বছরে পদার্পণ করছে দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেলটি দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে দিনব্যাপী এই মিলনমেলা বেলা সাড়ে ১১টায় কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে তারকালাপের বিশেষ পর্বের মাধ্যমে শুরু হয় আয়োজন। মাঝে মাঝে সঙ্গীতশিল্পীরা গান গেয়ে অনুষ্ঠানস্থল জমিয়ে রাখেন। এছাড়া বিশেষ সিনেমা ও নাটক প্রচার হয়। কেক কাটার সময় উপস্থিত ছিলেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, ড. ইনামুল হক, নাট্যজন আতাউর রহমান, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, কবি আসাদ চৌধুরী, নাট্যব্যক্তিত্ব কেরামত মওলা, খায়রুল আলম সবুজ, জনপ্রিয় অভিনেতা-নির্মাতা মীর সাব্বির, জাহিদ হাসান, রওনক হাসান, শান্তা ইসলাম, নাট্যকার বৃন্দাবন দাস, অভিনেত্রী শাহনাজ খুশি, সঙ্গীতশিল্পী, মেহরীন, মালা, ইউসুফ, সম্রাট, পরিচালক সাগর জাহান, এজাজ মুন্নাসহ রাজনৈতিক, সামাজিক, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, বিজয়ের এই মাসে আমি স্মরণ করছি ৩০ লাখ শহীদদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আরটিভি দীর্ঘ ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পা দিয়েছে। আমাদের এই পথচলায় অনেক প্রাপ্তি রয়েছে। কিছুটা অপ্রাপ্তিও রয়েছে। দর্শক জরিপে আরটিভি সব সময় শীর্ষ টেলিভিশন চ্যানেল হিসেবে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতেও আমাদের পদচারণা যথেষ্ট সরব। পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মাধ্যম ফেসবুকে আমাদের ১ কোটি ১৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে। আমরাই প্রথম বাংলাদেশি টেলিভিশন চ্যানেল যারা ফেসবুকে লাইভ শুরু করি এবং তা এখনও করে যাচ্ছি। আমাদের লক্ষ্য দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের বাংলা ভাষাভাষিদের কাছে আরটিভিকে নিয়ে যাওয়া। পরিশেষে আমি আরটিভির দর্শক, কলাকুশলী, শিল্পী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি।   এ সময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড (আরটিভি) ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করছে। এই শুভক্ষণে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের দৈনন্দিন জীবনে টেলিভিশনের অনুপস্থিতি কল্পনা করা যায় না। টেলিভিশন বিনোদন, শিক্ষা ও জ্ঞান দিয়ে আমাদের জীবনকে অর্থবহ করে তুলছে। সে হিসেবে টেলিভিশনের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আরটিভি সেই দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে। আরটিভি বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও দর্শক চাহিদা অনুযায়ী নতুন নতুন অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হচ্ছে। আরটিভি সব সময় চেষ্টা করছে, বাংলাভাষী সব বয়সী, শ্রেণী-পেশার দর্শকদের উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে।’ এম/পি
১৪ বছরে আরটিভি, বেঙ্গল স্টুডিওতে মিলনমেলা
আরটিভির নামে ভুয়া ফেসবুক পেজ থেকে সাবধান
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি এবং জনপ্রিয় নিউজপোর্টাল আরটিভি অনলাইনের ভুয়া ফেসবুক পেজ পাওয়া গেছে। এই পেইজগুলোতে আরটিভি এবং আরটিভি অনলাইনের লগো ব্যবহার করে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদ প্রচার করছে। এ বিষয়ে রাজধানীর তেজগাঁও থানায় সোমবার দুপুরে জিডি করেছে প্রতিষ্ঠানটি। জিডি নম্বর-১১৭১। তারিখ ২৪/১২/২০১৮। জিডিতে উল্লেখ করা হয়, কিছু দুস্কৃতিকারী ভুয়া ফেসবুক পেজ খুলে সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ভুয়া তথ্য ও সংবাদ পরিবেশন করছে। এসব সংবাদ আরটিভির প্রকাশিত বা মুদ্রিত নয়।  এতে বিভ্রান্তির সৃষ্টি য়ে দেশ ও রাষ্ট্রের বড় রকমের ক্ষতির শঙ্কার রয়েছে।  জিডিতে আরও বলা হয়, আরটিভি ও আরটিভি অনলাইনের ৭টি ভেরিফায়েডসহ মোট ১৪টি ফেসবুক পেজ রয়েছে। এই পেজগুলো ছাড়া অন্য পেজ আমাদের নয়।  আরটিভির ৭টি ভেরিফায়েড পেজ হলো Rtv https://www.facebook.com/rtvonline Rtv International https://www.facebook.com/RtvInternational Rtv Sports https://www.facebook.com/rtvsports Rtv Business https://www.facebook.com/RtvBusiness Rtv Politics https://www.facebook.com/RtvPolitics Rtv Entertainment https://www.facebook.com/rtventertainments Rtv Music https://www.facebook.com/RtvMusic.tv এছাড়াও আরটিভির ৭টি নন ভেরিফায়েড আছে। এগুলো হলো Rtv Drama https://www.facebook.com/rtvdrama.bd/ Rtv Movies https://www.facebook.com/rtvmovies/ Rtv Lifestyle https://www.facebook.com/RtvLifestyles/ Rtv News https://www.facebook.com/rtvnews247/ Rtv Jobs https://www.facebook.com/rtvjobs/ Rtv Plus https://www.facebook.com/RtvPlus.tv Rtv Tech News https://www.facebook.com/Rtv-Tech-News-167118387553504/ জিডিতে বলা হয়, ভুয়া ফেসবুক পেজ খুলে কোনো মিথ্যা সংবাদ বা উস্কানিমূলক তথ্য বা খবর পরিবেশন করলে , দেশের স্বার্থ ক্ষুণ্ন করার চেষ্টা করলে আরটিভি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।  এ বিষয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানান, আরটিভির এবং আরটিভি অনলাইনের লগো ব্যবহার করে ভুয়া পেজ থেকে কোনও সংবাদ বা তথ্য দেখলে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন। এর জন্য বেঙ্গল মিডিয়া করপোরেশন কর্তৃপক্ষও কোনওভাবে দায়ী নয় বলেও উল্লেখ করেন তিনি।        ১৪ বছরে পা দিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে, দর্শকদের নানা প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে আরটিভি। আরটিভি অনলাইন ২০১৬ সালের আগষ্ট মাস থেকে যাত্রা শুরু করে। এক কোটি ১৪ লাখ ৫৪ হাজার পাঠকের প্রিয় নিউজপোর্টাল এটি।   আরসি/এসজে
আরটিভির নামে ভুয়া ফেসবুক পেজ থেকে সাবধান
আরও পড়ুন
‘জয়া আলোকিত নারী’ সম্মাননা পেলেন ৮ মহীয়সী
সম্মাননা পাচ্ছেন শাহীন সামাদ
সম্মাননা পাচ্ছেন পারভীন মাহমুদ
সুঁই-সুতায় আঁকেন মনীষীদের ছবি