ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রাবন্তীকে ‘মেয়ে’ সম্বোধন করে যা বললেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘মায়ার বাঁধন’ ছবিতে তার মেয়ের ভূমিকায় দেখা গিয়ে ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পরে সেই শ্রাবন্তী হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা।

২০২৩ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে শ্রাবন্তী হন প্রসেনজিতের নায়িকা। আবারও ‘দেবী চৌধুরানী’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। যদিও এখানে তারা ঠিক নায়ক-নায়িকা নন। এই ছবিতে ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় দেখা যাবে বুম্বাদাকে। আর শ্রাবন্তী হচ্ছেন ‘দেবী চৌধুরানী’।

prosenjit-1

সম্প্রতি একটি পাবলিক স্টেজ শোয়ে সেই কথাই উঠে এসে টালিপাড়ার ‘বুম্বাদা’র মুখে। শ্রাবন্তীকে এদিন জনসমক্ষে মেয়ে বলেই সম্বোধন করেন তিনি।

শ্রাবন্তীর কাঁধ ধরে দাঁড়িয়ে প্রসেনজিৎ বলেন, অনেক দিন আগে মায়ার বাঁধন বলে একটা ছবি হয়েছিল, তাতে ও আমার মেয়ে হয়েছিল। আপনাদের আশীর্বাদে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবি কাবেরী অন্তর্ধানে ও আমার নায়িকা হয়েছিল।

0f888f8be5b464dc85d9f72a1799f427

প্রসেনজিৎ বলেন, আগামী মে মাসে আমাদের একটা ছবি রিলিজ হচ্ছে। সেই ছবিটা বঙ্কিমবাবুর লেখা দেবী চৌধুরানী-র কথা আপনারা নিশ্চয় জানেন। তাতে দেবী চৌধুরানী সেজেছে আমার মেয়ে। আর আমি ভবানী পাঠক।

এদিন স্টেজে উঠেই প্রসেনজিতের পা ছুঁয়ে প্রণাম করেন শ্রাবন্তী। পাল্টা তাকে কাছে টেনে নিয়ে স্নেহের আদরে ভরিয়ে দেন প্রসেনজিৎ।

শ্রাবন্তীর প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, আরও একটা কথা বলব, ও সামনে আছে বলে নয়। আমি মনে করি ওদের যে প্রজন্ম, তাতে শ্রাবন্তী একজন শুধু ভালো নায়িকই নয়, ও একজন অসাধরণ অভিনেত্রী।

ছবিতে শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখা যাবে নিশির ভূমিকায়। দর্শনা বণিক অভিনয় করবেন সাগরের চরিত্রে। কিঞ্জল নন্দকে দেখা যাবে ব্রজেশ্বরের ভূমিকায়।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিংয়ে আহত জিৎ
পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিৎ। দুর্ঘটনার পর আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। সূত্রের খবর, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীনই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। চলতি সপ্তাহজুড়ে টানা শুটিংয়ের শিডিউল থাকলেও জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ আপাতত পিছিয়ে দেওয়া হতে পারে। অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এদিকে পরিচালক পথিকৃৎ বসুও শুটিং পুনরায় শুরু করার নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানাতে পারেননি। আরও পড়ুন আনিস আলমগীর ও শাওনের বিরুদ্ধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি উল্লেখ্য, এই ছবিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। অ্যাকশন ঘরানার এই সিনেমায় ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময় এবং স্বাধীনতা সংগ্রামের নানা দিক তুলে ধরা হবে। আরটিভি/কেআই
শুটিংয়ে আহত জিৎ
যে কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসময় অভিনয় থেকে বাস্তব জীবনের প্রেমে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি এক টেলিভিশন শোয়ে এসে বিচ্ছেদ-পরবর্তী মানসিক যন্ত্রণা ও জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী। একটি জনপ্রিয় শোয়ে সঞ্চালক দেবশঙ্কর হালদারের মুখোমুখি হয়ে শুভশ্রী জানান, প্রেমের কারণে তিনি ইচ্ছাকৃতভাবেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। তখন আমার জীবনের ফোকাস পুরোপুরি শিফট করে গিয়েছিল, আর সেটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। সঞ্চালকের প্রশ্নে, কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা স্বেচ্ছায় নাকি বাধ্য হয়ে-এই প্রসঙ্গে শুভশ্রী বলেন, যে কারণে আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন সেই সম্পর্কটাই আর থাকল না, তখন বুঝলাম জীবনটা কতটা অনিশ্চিত। তবে আমি আফসোস করি না যে চারটে বছর নষ্ট করেছি। আমি আমার বাবা-মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে পারতাম না, শুধু আমার খুশিটাই শেয়ার করতে চাইতাম। ডেফিনিটলি ওরা বুঝতে পারত। বিচ্ছেদের পর দেবকে কী বলেছিলেন-এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, যে সময় আমি একেবারে জিরো হয়ে গিয়েছিলাম, তখন আমি ওই মানুষটিকে বলেছিলাম-আমার জীবনে কোনও ইনসিকিউরিটি নেই, কারণ আমার হারানোর কিছু নেই। আমার কিছুই নেই। সেই সময় থেকেই আমার ক্যারিয়ার নতুন মোড় নেয়। আরও পড়ুন পরিচালক বাবা ও মাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ছেলে উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ ছবিতে একসঙ্গে অভিনয়ের সময় দেব-শুভশ্রীর প্রেমের সূত্রপাত। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং সেই সঙ্গেই গভীর হয় তাদের সম্পর্ক। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়, তবে জীবনের সেই অধ্যায় আজও দর্শকের কৌতূহলের কেন্দ্রে। আরটিভি/কেআই
যে কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী
মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ
লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি ভালোভাবে নেননি স্বামী রাজ চক্রবর্তী। সামাজিকমাধ্যমে কটাক্ষকারীদের এক হাত নেওয়ার পর এবার মামলা করলেন থানায়।  ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে পুলিশের দ্বারস্থ হন রাজ। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন এ তারকা বিধায়ক। স্ত্রীকে কটাক্ষের বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না তিনি। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন তিনি। তার কথায়, একজন নারীকে যেভাবে কুৎসা, নোংরা ইঙ্গিত করা হচ্ছে। তার শারীরিক গঠন, বাচ্চাকাচ্চা নিয়ে অপমান করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও। নারীদের অসম্মানকারিদের উদ্দেশে এ নির্মাতার গর্জন, আমার পরিবারের কেউ বলে নন। যারা নারীদের কু-ইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষকে ঘৃণা করি। রাস্তা কিংবা সোশাল মিডিয়ায় যদি নারীদের অপমান করা হয় তার প্রতিবাদ করতে আমি দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ, চোখ দুতোই তুলে নিতে পারি। শনিবার (১৩ ডিসেম্বর)  কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা দেন মেসি। সেখানে তার সঙ্গে ফ্রেমবন্দি হন শুভশ্রী। এরপর থেকেই হন কটাক্ষের শিকার। মাত্রা ছাড়াতেই আইনি পদক্ষেপ অভিনেত্রীর স্বামীর।  আরটিভি/এএ 
মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ
মেসি ও শুভশ্রীর ছবি যেন আগুনে ঘি!
আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির সফর ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। টিকিট কেটে ভোররাত থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মেসিকে চোখের সামনে দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে মাঠজুড়ে দেখা যায় বিশৃঙ্খলা ও বিক্ষোভ। এই আবহেই সামাজিকমাধ্যমে মেসির সঙ্গে ছবি পোস্ট করে রোষানলে পড়েন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার টালিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী। নির্ধারিত সময়ে তিনি যুবভারতীতে উপস্থিত হয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফটোশিকারিদের সামনে হাসিমুখে পোজ দেন। পরে সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করতেই শুরু হয় ট্রোলিং। অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলো দেখে ক্ষুব্ধ মেসিভক্তদের একাংশের অভিযোগ, জনতার দুর্ভোগের মাঝেই এই পোস্ট অনুরাগীদের কষ্ট বাড়িয়েছে। কেউ মন্তব্য করেন, জনতার টাকায় ফুটেজ নেওয়া হচ্ছে, কেউ আবার ‘সময়জ্ঞানের’ পাঠ পড়ান। প্রশ্ন ওঠে, যুবভারতী যখন অশান্ত, তখন এই মুহূর্তে ছবি পোস্ট করা কতটা সংবেদনশীল সিদ্ধান্ত ছিল? আরও পড়ুন জুবিন হত্যা মামলায় আড়াই হাজার পৃষ্ঠার চার্জশিট, যাদের বিরুদ্ধে অভিযোগ সমালোচনার এখানেই শেষ নয়। কেউ কেউ শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন তোলেন, তিনি আদৌ ফুটবল বোঝেন বা দেখেন কি না। আবার একাংশ উদ্যোক্তা ও অভিনেত্রী-উভয়কেই কাঠগড়ায় তুলে ‘জনতার চাঁদায় ফূর্তি’ বলেও কটাক্ষ করেন। প্রসঙ্গত, শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান লিওনেল মেসি। তবে আয়োজক ও অন্যান্যদের ভিড়ে কিংবদন্তি ফুটবলার কার্যত আড়ালে পড়ে যান। গ্যালারির উদ্দেশে তিনি হাত নাড়লেও বহু দর্শক তা দেখতে পাননি, কারণ তাকে ঘিরে ছিলেন অন্তত ৫০ জন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আঁচ করেই নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ থেকে বের করে নেওয়া হয় বলে জানা যায়। আরটিভি/কেআই
মেসি ও শুভশ্রীর ছবি যেন আগুনে ঘি!
ফের বিয়ের পিঁড়িতে মধুমিতা, যেদিন শুরু করছেন নতুন ইনিংস
২০২৪ সালের অক্টোবরে প্রথমবার প্রেমিককে প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সামাজিক মাধ্যমে পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে নায়িকাকে।  পাহাড়ে ছুটি কাটানো হোক বা পোষ্যের সঙ্গে সময় কাটানো, দুজনেই একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন। নিজেদের প্রেমের সম্পর্ককেই এবার বিয়েতে রূপ দিতে চলেছেন এই জুটি। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তা-ও নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দুজনে। রিসেপশনের পরিকল্পনাও শেষ। এবার শুধু চার হাত এক হওয়ার পালা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদন দুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।  এর আগে অল্প বয়সেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা। কিন্তু সেসম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেই বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। আরটিভি/এএ  
ফের বিয়ের পিঁড়িতে মধুমিতা, যেদিন শুরু করছেন নতুন ইনিংস
আরও পড়ুন
ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী 
ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ না ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী
ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে বললেন অভিনেত্রী শ্রাবন্তী, কারণ কী
অনেকটা নিঃশব্দেই চূড়ান্ত হলো শ্রাবন্তী-রোশানের বিচ্ছেদ