ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জীবনে সবসময় প্রেম থাকে, জায়গা ফাঁকা নেই: স্বস্তিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:১৫ পিএম
পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সারাবছরই দর্শকদের আলোচনায় থাকেন তার ব্যক্তিজীবন ও ঠোঁটকাটা স্বভাবের কথাবার্তায়। সিনেমার পাশাপাশি সবধরনের আলোচনা-সমালোচনা পেছনে ফেলে গেল কয়েক বছরে অভিনয়ে নিজেকে বারবার ভেঙে নতুনভাবে হাজির করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার নারী প্রোমোটারের চরিত্রে দেখা যাবে তাকে। নতুন সিনেমা ‘প্রোমোটার বৌদি’ নিয়ে কথা বলতে গিয়েই নিজের প্রেমভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, নতুনদের সঙ্গে কাজ আমি সবসময়ই করেছি। বরং বেশি কাজ করেছি। এই সিনেমায় একজন নারী প্রোমোটারের চরিত্রটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এমন নয় যে শান্তি (চরিত্রের নাম) সিঙ্গল নারী। সে বিবাহিত, তার জমজ সন্তান আছে, সংসারও আছে। সংসার সামলানোর পাশাপাশি সে নিজের কাজও প্রোমোট করে।

আরও পড়ুন

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, নতুনদের সঙ্গে কাজ আমি সবসময়ই করেছি। বরং বেশি কাজ করেছি। এই সিনেমায় একজন নারী প্রোমোটারের চরিত্রটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এমন নয় যে শান্তি (চরিত্রের নাম) সিঙ্গল নারী। সে বিবাহিত, তার জমজ সন্তান আছে, সংসারও আছে। সংসার সামলানোর পাশাপাশি সে নিজের কাজও প্রোমোট করে।

সাধারণভাবে প্রোমোটার মানেই অসৎ, টাকার বিনিময়ে নীতি বিসর্জন দেওয়া চরিত্র হিসেবে দেখা হয়। তবে এই সিনেমায় তার বিপরীত দিকটি তুলে ধরা হয়েছে বলে জানান স্বস্তিকা।

তিনি বলেন, এই সিনেমায় অর্থ উপার্জন গুরুত্বপূর্ণ হলেও আমার চরিত্রটা মানুষকে আগলে রাখতে চায়। মানুষের স্বপ্নের বাড়ি, গাড়ির লোভ অনেক সময় চোখে পড়ে। ‘প্রোমোটার বৌদি’ সেই লোভকে আটকাতে চায়, রুখতে চায়। মানুষের সারাজীবনের সঞ্চয় বাঁচাতে চায় সে। এই লড়াইটা কঠিন, কারণ পুরুষশাসিত পেশায় একজন নারী একা লড়ে যায়।

অভিনেত্রীর মতে, গতানুগতিক ধারার বাইরে গিয়ে যদি এ ধরনের সিনেমা ব্যবসা করে, তাহলে পরিচালক ও প্রযোজকদের মধ্যে আরও ব্যতিক্রমী কাজ করার সাহস তৈরি হবে। নইলে কেবল ট্রেন্ড অনুসরণ করেই কাজ হবে। নারীদের এমন চরিত্রে খুব একটা দেখা যায় না। তবে বলা যায়, শুরুটা হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছিল সমালোচনা। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যত্নসহকারে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।  এবার সেই বিতর্ক ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ছবির মূল চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার মতে, এই ঘটনা থেকে বড় শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। চলতি বছরের ৮ জুলাই সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসে ছবিটির প্রথম পোস্টার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি। প্রকাশ্যে আসা পোস্টারটিতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করেছিলেন রাজকুমার। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর উড়ন্ত জার্সি হাতে ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্যটিই স্থান পেয়েছিল পোস্টারে।  বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে শুরু করে ভারতীয় দলের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি আগামী বছরের ১৪ মে বায়োপিকোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/এসআর ‎  
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া কিংবা ঠাসা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঠাকুর দেখা তারকাদের জন্য যেন অনেকটাই স্বপ্নের মতো। জনপ্রিয়তার কারণে চাইলেও সাধারণ মানুষের মতো স্বচ্ছন্দে রাস্তায় বের হতে পারেন না তারা।
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
আরও পড়ুন
ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট
৪ ইঞ্চি জায়গার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ, সাত দিন পর যুবকের মৃত্যু
ফাঁকা বাড়িতে গৃহবধূকে গলাকেটে হত্যা