
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক। এবার স্বামীর সঙ্গে ডিনার ডেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নেটিজেনদের একাংশের ট্রলের শিকার হলেন শ্রীময়ী।
সন্তানদের বাড়িতে রেখে মাঝেমধ্যেই নিজেদের মতো করে সময় কাটান কাঞ্চন ও শ্রীময়ী। সম্প্রতি নিরিবিলিতে ডিনার ডেটে গিয়ে একান্ত সময় কাটান এই দম্পতি। সেই বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন শ্রীময়ী।
প্রকাশিত ছবিগুলোর একটিতে কাঞ্চনের ঠোঁটে চুমু দিতে দেখা যায় শ্রীময়ীকে। অন্য একটি ছবিতে স্ত্রীর হাত ধরে রয়েছেন অভিনেতা। এ ছাড়া ডিনারে খাওয়া বিভিন্ন পদের ছবিও পোস্ট করেছেন তিনি। ব্যস্ততার মধ্যেও স্ত্রীকে সময় দেওয়া এবং তাঁর ছোট ছোট আবদার পূরণে কাঞ্চনের আগ্রহের কথাই যেন তুলে ধরেছে ছবিগুলো।
ছবিগুলোর ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গিয়েছে।
তবে দম্পতির এই ভালোবাসার মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাদের সম্পর্কের প্রশংসা করলেও নেটিজেনদের একাংশ কটাক্ষ করেছেন কাঞ্চন ও শ্রীময়ীকে। বিশেষ করে কাঞ্চনের বয়স নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন কয়েকজন।
একজন মন্তব্য করেছেন, দাদু আর নাতনী, বেস্ট জোরি অফ দা ইয়ার।’ আরেকজন লিখেছেন, কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।’ তৃতীয় একজনের মন্তব্য, কাঞ্চন দাদু তোমার শেষ শ্রীময়ী দিদি সবে শুরু। এ ধরনের মন্তব্যে ভরে উঠেছে তাদের পোস্টের কমেন্ট বক্স।
এদিকে, কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন কাঞ্চন মল্লিক। খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে একাধিক বাংলা সিনেমা। এর মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এবং দেব-শুভশ্রীর আগামী সিনেমা ‘দেশু ৭’-এ দেখা যাবে তাকে। সম্প্রতি ‘দেশু ৭’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এই অভিনেতা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরটিভি/এসকে


