ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রেমে বিচ্ছেদের পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন জোভান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয়জীবনের শুরুর দিকেই একটি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সম্পর্কটির স্থায়িত্ব ছিল মাত্র এক মাস। কিন্তু সেই অল্প সময়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই জোভানের জীবনে নেমে আসে তীব্র মানসিক চাপ।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা খোলাখুলি বলেন অভিনেতা।

জোভানের ভাষায়, সম্পর্কটির সময়কাল খুব বেশি না হলেও বিচ্ছেদের পর নিজেকে সামলানো তার জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিও এসেছে, যখন তিনি মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছেন।

পডকাস্টে জোভান বলেন, সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমনো হয়েছে—মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।

তবে এই অভিজ্ঞতাই তাকে আরো শক্ত করেছে বলে মনে করেন অভিনেতা। জীবনের এই কঠিন সময়গুলোই নাকি তাঁকে মানুষ হিসেবে পরিণত করেছে এবং একজন অভিনেতা হিসেবে চরিত্রের গভীরে ঢুকতে সাহায্য করেছে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করার পর নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ এক জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; খোঁজ নিচ্ছেন প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থার। 
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
আরও পড়ুন
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতা আহত
নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে জাগবে দেশ: জোভান