ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম
অভিনেতা সমু চৌধুরী। ছবি: সংগৃহীত

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন সমু চৌধুরী।

তিনি একসময় টেলিভিশন, মঞ্চ ও সিনেমায় নিয়মিত অভিনয় করতেন। বর্তমানে অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না পরিবার।

পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ঘিরে উদ্বেগ দেখা দেয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। পরিবারের পরিস্থিতি জানার পর সমু চৌধুরীর চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, পরিবারের অনুমতি পাওয়ায় এবার চিকিৎসার কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। চিকিৎসা বাবদ যাবতীয় ব্যয় বহন করবে সংগঠনটি। সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি নিয়ে এবারই প্রথম উদ্যোগ নেয়নি অভিনয়শিল্পী সংঘ।

প্রায় তিন বছর আগেও অভিনেতার পাশে দাঁড়িয়েছিল সংগঠনটি। সে সময় গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা। তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সম্মতি না থাকায় তা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর খবর পাওয়া যায়নি।
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রোববার, ১৫ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, স্মৃতি আর ভালোবাসা। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে তুলে রাখা শাড়িগুলোর আবেদন যেন একটু অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরার মধ্যে খুঁজে পান সাশ্রয়ের পথও।
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা
আরও পড়ুন
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী! 
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ