ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমান্টিকতায় ছেলেকেও হার মানালেন আবু বকরের বাবা, মজেছেন দর্শক!

জান্নাতুল মাওয়া, বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
‘দার-এ-নিজাত’ পাকিস্তানি ধারাবাহিক।  ছবি: সংগৃহীত

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর নতুন পর্বে উঠে এসেছে নায়ক আবু বকরের বাবা-মায়ের পুরোনো প্রেমের গল্প। শুক্রবার (২০ নভেম্বর) প্রচারিত ৩২তম পর্বে খুশবাখত নিজের অতীতের গল্প শোনান নায়িকা জারিয়াবকে। আর সেই গল্পেই দেখা যায়, প্রেমের বিষয়ে ছেলে আবু বকরকেও যেন ছাড়িয়ে গেছেন তার বাবা আমান।

পর্বটিতে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে খুশবাখতের তরুণ বয়সের গল্প দেখানো হয়। তখন তার ডাক নাম ছিল বেলা। বেলা চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। নাটকে বাবা কুদরতুল্লাহর আদরে বড় হওয়া বেলার জীবনে একসময় আসেন আবু বকরের বাবা আমান। পেশায় ইংরেজির অধ্যাপক আমান প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কুদরতুল্লাহ তাকে নিজের বাড়িতে বিনা ভাড়ায় থাকার সুযোগ দেন। যদিও বাড়িতে তরুণী মেয়ে থাকায় আমানকে নিয়ে শুরুতে আপত্তি জানিয়েছিলেন বেলার বাবা কুদরতুল্লাহর মা ও স্ত্রী।

বেলা চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। ছবি: সংগৃহীত

ধারাবাহিকের এই পর্বে আমানের চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। পর্দায় তাকে কখনও আবু বকর, আবার এবার তাকে আবু বকরের বাবা আমান হিসেবে দেখা গেছে।

আবু বকর ও আমানের প্রেমের ধরনে রয়েছে বেশ পার্থক্য। জারিয়াবের প্রতি আবু বকরের ভালোবাসায় লাজুকতা, সম্মান ও মিষ্টি আচরণ দেখা যায়। অন্যদিকে আমান বেশ আত্মবিশ্বাসী, চতুর ও বেপরোয়া ভঙ্গিতে বেলার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। এমনকি যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পড়ান, সেখানেও তার প্রতি মুগ্ধ নারী শিক্ষার্থীর অভাব নেই।

পর্বটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবু বকর ও তার বাবাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক দর্শকের মন্তব্য, প্রেম ও ছলাকলায় ছেলেকে ছাড়িয়ে গেছেন বাবা আমান। কেউ কেউ আবার মজা করে বলছেন, আবু বকরের রোমান্টিক স্বভাব বাবার কাছ থেকেই পাওয়া। আবার অনেকে বলছেন, প্রেমের ছলাকলায় জামিলকেও চার গুণ পেছনে ফেললেন আবু বকরের বাবা আমান।

উল্লেখ্য, ধারাবাহিকটিতে আবু বকর ও জারিয়াবের চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম। উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

‘দার-এ-নিজাত’ পাকিস্তানি ধারাবাহিক।  ছবি: সংগৃহীত

প্রথম ২৩ পর্বের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটির দর্শকসংখ্যা ১৭০ কোটি ছাড়িয়ে যায়। ইউটিউবেই দেখা হয়েছে ১০০ কোটির বেশি বার। দর্শকদের আগ্রহের কারণে শুরুতে ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ৪২ পর্ব করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে এর আরবি ভাষার সংস্করণ প্রচারের কথা রয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক
অনলাইনে নিজের ওজন ও শারীরিক গঠন নিয়ে কটূক্তির শিকার হয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন পাকিস্তানের অভিনেত্রী ও উপস্থাপিকা ভিনা মালিক।
চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর খবর পাওয়া যায়নি।
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রোববার, ১৫ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা