ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জলাশয়ে দেখা মিলছে আগ্রাসী ‘এলিয়েন’ মাছ, হুমকিতে জীববৈচিত্র্য

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু ও দক্ষিণ পাঞ্জাব অঞ্চলের জলাশয়ে সম্প্রতি একটি আগ্রাসী ‘এলিয়েন’ মাছের প্রজাতি শনাক্ত হয়েছে, যা স্থানীয় জীববৈচিত্র্য ও মৎস্য অর্থনীতির জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ডব্লিউডব্লিউএফ-পাকিস্তান জানায়, এই মাছটি হলো অ্যামাজন সেইলফিন ক্যাটফিশ, যা মূলত লাতিন আমেরিকার স্বদেশি এবং বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাকোয়ারিয়াম মাছ।

সুক্কুরের কাছে একটি অগভীর জলাশয় থেকে পাওয়া এই মাছটির প্রবেশের ফলে সিন্ধু ও দক্ষিণ পাঞ্জাবের প্রাকৃতিক জলাশয়গুলোতে এর বিস্তার দ্রুত ঘটছে। এই আগ্রাসী প্রজাতি স্থানীয় মাছের খাদ্য ও বাসস্থানের সঙ্গে প্রতিযোগিতা করে, শিকার বৃদ্ধি করে, রোগ ছড়ায় এবং পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত করে। এর ফলে স্থানীয় প্রজাতির সংখ্যা কমে আসছে, পানির মান খারাপ হচ্ছে এবং মৎস্য আহরণে বড় ধরনের ক্ষতি হচ্ছে।

১৯৬০ ও ১৯৮০-এর দশকে বিদেশি মাছ প্রজাতি প্রবর্তনের পর থেকে পাকিস্তানের প্রাকৃতিক জলজ বাস্তুতন্ত্র ক্রমশ বিপন্ন হচ্ছে। বিশেষ করে তেলাপিয়া মাছের ব্যাপক বিস্তারের কারণে অনেক স্থানীয় মাছ প্রজাতি বিলুপ্তির পথে। গত ৩০ বছরে বিভিন্ন ক্যাটফিশ প্রজাতি দেশে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ডব্লিউডব্লিউএফ-পাকিস্তান সতর্ক করেছে, এই আগ্রাসী ‘এলিয়েন’ মাছগুলো দেশীয় জলজ জীববৈচিত্র্য ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। তাই এগুলো নিয়ন্ত্রণ না করলে জলাশয়গুলোর বাস্তুতন্ত্রের ধস এবং মৎস্যখাতে অবনতি অচিরেই ঘটতে পারে।

পাকিস্তানের জলাশয়ে আগ্রাসী মাছের বিস্তার রোধ এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ জাতীয় এসপ্রেসো দিবস, জানুন জনপ্রিয় এই কফির ইতিহাস
কফিপ্রেমীদের কাছে বেশ পরিচিত একটি পানীয় এসপ্রেসো। ঘন স্বাদ, তীব্র সুবাস ও বিশেষ প্রস্তুতপ্রণালির কারণে বিশ্বজুড়ে জনপ্রিয় এই কফি। শুধু সরাসরি পান করাই নয়, ক্যাপুচিনো, লাটে ও মক্কার মতো জনপ্রিয় কফি তৈরিতেও ব্যবহৃত হয় এসপ্রেসো।
আজ জাতীয় এসপ্রেসো দিবস, জানুন জনপ্রিয় এই কফির ইতিহাস
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
পুষ্টিগুণে সমৃদ্ধ কাজুবাদাম শুধু সুস্বাদু খাবারই নয়, শরীরের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ম্যাগনেশিয়াম, তামা, জিঙ্ক, ফসফরাসসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পরিমিত পরিমাণে নিয়মিত কাজুবাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আজ ২৩ নভেম্বর জাতীয় কাজুবাদাম দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, নিয়মিত কাজুবাদাম খাওয়ার সাতটি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাজুবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট। খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে এসব অসম্পৃক্ত চর্বি যুক্ত করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাজুবাদাম খাওয়া মোট কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখে কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতেও এই খনিজ প্রয়োজন। রোগ প্রতিরোধক্ষমতায় সহায়তা করে কাজুবাদামে থাকা জিঙ্ক ও তামা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। জিঙ্ক কোষের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। অন্যদিকে তামা বিভিন্ন এনজাইমের কার্যক্রম এবং শরীরে আয়রন ব্যবহারে সহায়তা করে। হাড়ের সুস্থতায় ভূমিকা রাখে হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস ও তামার প্রয়োজন হয়। কাজুবাদামে এসব খনিজ উপাদান থাকায় এটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হাড়ের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে সহায়ক হতে পারে। শরীরে শক্তি জোগায় প্রোটিন, চর্বি ও শর্করার ভালো উৎস কাজুবাদাম। এসব পুষ্টি উপাদান শরীরে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এ ছাড়া কাজুবাদামের প্রোটিন পেশি ও শরীরের কোষের গঠন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি ধরে রাখতে সাহায্য করতে পারে। ফলে মাঝেমধ্যে ক্ষুধা লাগলে চিপস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অল্প পরিমাণ কাজুবাদাম খাওয়া যেতে পারে। বিপাকীয় কার্যক্রম সচল রাখতে সহায়ক কাজুবাদামে থাকা তামা ও ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তামা শক্তি উৎপাদন ও আয়রন বিপাকে সহায়তা করে। অন্যদিকে ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন এনজাইমের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। যেভাবে খাবেন কাজুবাদাম কাজুবাদাম সরাসরি খাওয়ার পাশাপাশি ওটস, দই, সালাদ, পোলাও কিংবা বিভিন্ন সবজির পদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। লবণ ও অতিরিক্ত তেল ছাড়া সাধারণ বা হালকা ভাজা কাজুবাদাম বেছে নেওয়া ভালো। তবে কাজুবাদামে ক্যালরি ও চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। যাদের কাজুবাদাম বা বাদামজাতীয় খাবারে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, কাজুবাদাম কোনো রোগের প্রতিষেধক নয়। সুস্থ থাকতে একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যপূর্ণ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসকে
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসা
বিয়ের আগে সম্পর্কজুড়ে থাকে রোমান্টিকতা, আবেগ আর একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু বিয়ের পর অনেকেরই মনে হয়, সঙ্গীর ভালোবাসা যেন আগের মতো নেই। কমে যায় উপহার দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা দীর্ঘ সময় ধরে গল্প করার অভ্যাস।
যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসা
গভীর সাগরে মিলল উল্টো দিকে হাঁটা অদ্ভুত মাছ
গভীর সমুদ্রের রহস্যময় জগতে নতুন এক বিস্ময়কর প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দক্ষিণ চীন সাগরের গভীর তলদেশে দেখা মিলেছে এমন এক মাছের, যা শুধু সাঁতার কাটতেই পারে না, বরং পাখনাকে পায়ের মতো ব্যবহার করে সমুদ্রের তলদেশে হাঁটতেও পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাছটিকে পেছনের দিকে হাঁটতে দেখা গেছে। সম্প্রতি আধুনিক ডুবোযানের ক্যামেরায় ধরা পড়েছে বিরল এই দৃশ্য। মাছটির বৈজ্ঞানিক নাম Scalicus engyceros। এটি ‘আর্মার্ড সি-রবিন’ নামে পরিচিত এক বিশেষ প্রজাতির মাছ। এর পুরো শরীর শক্ত হাড়ের প্লেট বা বর্মের মতো আবরণে ঢাকা। বুকের কাছে থাকা বিশেষ পাখনাগুলো ছোট ছোট পায়ের মতো দেখতে। পাখনাগুলো আঙুলের মতো ছড়িয়ে দিয়ে সমুদ্রের তলদেশে ভর করে চলাচল করতে পারে মাছটি। চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের গবেষক হান তিয়ানের নেতৃত্বে বিজ্ঞানীরা এই মাছের চলাচল পর্যবেক্ষণ করেন। গবেষণার জন্য উত্তর ও দক্ষিণ চীন সাগরের গভীর এলাকায় পাঠানো হয়েছিল আধুনিক ডুবোযান। এর শক্তিশালী ক্যামেরায় মাছটির অস্বাভাবিক চলাচলের দৃশ্য ধরা পড়ে। গবেষকদের দাবি, মাছটির পেছনের দিকে হাঁটার এই পর্যবেক্ষণ গভীর সমুদ্রের প্রাণীদের চলাচল সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। মাছটির শরীরের গঠনও বেশ অদ্ভুত। মাথার সামনের দিকে রয়েছে কোদালের মতো চ্যাপটা একটি অংশ। এই বিশেষ অঙ্গ ব্যবহার করে সমুদ্রের তলদেশের কাদা ও বালুর নিচে লুকিয়ে থাকা ছোট প্রাণী কিংবা খাবার খুঁজে বের করতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তবে এই অঙ্গের কারণে চলাচলে কিছুটা অসুবিধা হয় কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। মাছটির চোখও বেশ বড়। গবেষণায় দেখা গেছে, ডুবোযান কাছে আসার পর প্রথমে মাছটি স্থির ছিল। কিন্তু ডুবোযানের তীব্র আলো চোখে পড়তেই সেটি দ্রুত সাঁতরে দূরে সরে যায়। এ ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রের অন্ধকার পরিবেশে বসবাস করলেও মাছটির চোখ আলোর প্রতি বেশ সংবেদনশীল। বিজ্ঞানীদের মতে, মাছটি কীভাবে গভীর সমুদ্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে, তা এখনো পুরোপুরি জানা যায়নি। এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে এর অদ্ভুত পাখনা, চলাচলের কৌশল এবং শরীরের বিশেষ গঠন গভীর সমুদ্রের প্রাণীদের বিবর্তন ও অভিযোজন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে। গবেষক হান তিয়ানের মতে, আধুনিক ডুবোযানের সাহায্যে এখন গভীর সমুদ্রের প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে জীবন্ত অবস্থায় পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। আগে গবেষকদের মূলত মৃত বা সংরক্ষিত নমুনার ওপর নির্ভর করতে হতো। নতুন প্রযুক্তির ফলে প্রাণীরা কীভাবে চলাচল করে, খাবার সংগ্রহ করে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকে, তা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। গভীর সমুদ্রের অজানা জগৎ সম্পর্কে মানুষের জানার পরিধি এখনো সীমিত। আর সেখানে উল্টো দিকে হাঁটতে সক্ষম এই মাছের সন্ধান সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা জীববৈচিত্র্যের নতুন এক বিস্ময় সামনে এনেছে। সূত্র: পপুলার সায়েন্স আরটিভি/এসকে
গভীর সাগরে মিলল উল্টো দিকে হাঁটা অদ্ভুত মাছ
মাছের জিহ্বা খেয়ে নিজেই জিহ্বা হয়ে যায় যে পরজীবী!
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মাছের জিহ্বা খেয়ে ফেলে এক অদ্ভুত পরজীবী। এরপর সেই জিহ্বার জায়গা দখল করে মাছের মুখেই বসবাস শুরু করে।
মাছের জিহ্বা খেয়ে নিজেই জিহ্বা হয়ে যায় যে পরজীবী!
আরও পড়ুন
দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় দেখা মিলছে বকের
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
জলাশয় ভরাটের দায়ে ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা
বাংলাদেশে বর্ষায় ঘুরে বেড়ানোর মনমুগ্ধকর সেরা ৫ জায়গা