ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাওয়া গেল ২ হাজার বছর পুরনো গুপ্তধন, উদ্ধার প্রাচীন রোমান কয়েন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

জার্মানি, হিলদেসিম জেলার বোরসাম এলাকা থেকে ২ হাজার বছর পুরনো একটি বিরল গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। এই গুপ্তধনটির খোঁজ প্রথম পাওয়া গিয়েছিল ২০১৭ সালে, তবে তা গোপন রাখা হয়েছিল। দীর্ঘ ৯ বছর পরে, ২০২৫ সালে স্থানীয় এক খননকাজের সময় মাটির তলা থেকে প্রায় ৪৫০টি রূপোর কয়েনসহ রূপোর বার এবং সোনার কয়েন উদ্ধার করা হয়।

বিশেষজ্ঞদের পর্যালোচনায় জানা যায়, এই কয়েনগুলো রোমান যুগের এবং প্রায় দুই হাজার বছরের পুরনো। জার্মানির বোরসাম এলাকা থেকে পাওয়া এই মূল্যবান সামগ্রীর তথ্য ২০২৫ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট আকারে জমা পড়ে এবং বিষয়টি তখনই জনসমক্ষে আসে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা মনে করছেন, এই গুপ্তধন রোমান যুগের শুরু থেকে আর্থ-সামাজিক ব্যবস্থার একটি মূল্যবান প্রমাণ, যা ঐতিহাসিক গবেষণায় নতুন দিক খুলে দেবে। এই অর্জন রোমান যুগের ইতিহাস এবং সংস্কৃতির উপর গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে বিবেচিত হচ্ছে।

এই দুর্লভ সন্ধানকে ইতিহাসের জন্য এক বড় অর্জন হিসেবে অভিহিত করা হচ্ছে এবং বিভিন্ন সংবাদমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (৫ নভেম্বর)  এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
যে কারণে বিয়ারের স্রোতে ভেসে গিয়েছিল লন্ডনের রাস্তা, প্রাণ হারান ৮ জন
ইতিহাসের পাতায় অদ্ভুত এক শিল্পদুর্ঘটনা ‘লন্ডন বিয়ার ফ্লাড’। ১৮১৪ সালের ১৭ অক্টোবর। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে লন্ডনের সেন্ট জাইলস এলাকা।
যে কারণে বিয়ারের স্রোতে ভেসে গিয়েছিল লন্ডনের রাস্তা, প্রাণ হারান ৮ জন
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (৪ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (৩ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
প্রয়াত আত্মাদের স্মরণে আজ ‘অল সোলস ডে’
মৃত্যুর পরও প্রিয়জনের স্মৃতি বেঁচে থাকে হৃদয়ে। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত, ভালোবাসা ও জীবনের নানা গল্প স্মরণ করেই দিন কাটে স্বজনদের।
প্রয়াত আত্মাদের স্মরণে আজ ‘অল সোলস ডে’
আরও পড়ুন
মাটি খুঁড়তেই বেরিয়ে এল গুপ্তধন, মিলল ১২০ কোটি টাকার সোনার ভাণ্ডার
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো শত বছরের প্রাচীন মটকা, গুপ্তধনের গুঞ্জন 
পোল্যান্ডের বাকোয়েক উইকি এলাকা চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধন পেলেন ২ কৃষক