ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো শত বছরের প্রাচীন মটকা, গুপ্তধনের গুঞ্জন 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে মাটি খুঁড়ে প্রাচীন আমলের বিশাল আকৃতির একটি মটকা পাওয়া গেছে। মটকাটির ভেতরে গুপ্তধন থাকতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (২৮ মার্চ) সকালে সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় পুরনো একটি ভবন ভেঙে বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করার সময় ওই পোড়া মাটির তৈরি মটকাটি বেরিয়ে আসে।

ওই মটকাটি সম্পূর্ণ খালি এবং অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ভেতরে কিছুই ছিল না। এর গঠনশৈলী এবং আকার দেখে শত বছরের প্রাচীন আমলের বলে ধারণা করছেন স্থানীয়রা।এ খবর ছড়িয়ে পড়লে মটকাটি দেখতে এলাকার উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

আরও পড়ুন

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ। তিনি জানান, এই স্থানটিতে এক সময় রূপালি প্রেস হাউজ নামে পাটের ব্যবসা প্রতিষ্ঠান ও বড় বড় অনেকগুলো গুদাম ছিল। পাটের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর গত প্রায় দুই দশক আগে গুদামগুলোসহ বিপুল পরিমাণ জমি প্লট আকারে বিক্রি করা হয়। পরবর্তীতে সেখানে আবাসিক এলাকা গড়ে ওঠে। তবে একটি ভবন দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। যিনি জমিটি ক্রয় করেছেন তিনি নতুন ভবন নির্মাণের জন্য গত পাঁচ মাস ধরে পুরনো ভবনটি ভাঙার কাজ শুরু করেন। আজ সকালে সিঁড়ি ভেঙে মাটি খনন করতে গেলে মাটির নিচে প্রায় ৪০ ফুট গভীরে মটকাটি দেখতে পান শ্রমিকরা। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে মটকাটি দেখেন।

পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয় বলেও জানান সাবেক এই জনপ্রতিনিধি।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার জানান, প্রত্নতত্ত্ব বিভাগকে বিষয়টি অবহিত করা হবে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে এর সঠিক নির্মাণকাল ও ঐতিহাসিক গুরুত্ব নিশ্চিত করতে পারবেন। বর্তমানে মটকাটি স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
নতুন মন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় পেতে পারেন, চলছে গুঞ্জন
মাটি খুঁড়তেই বেরিয়ে এল গুপ্তধন, মিলল ১২০ কোটি টাকার সোনার ভাণ্ডার
‘এত দিনে হয়তো সন্তান হয়ে যেত’
বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ