ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জেনে নিন সবচেয়ে গভীর পানির মাছ কোনটি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

জাপানের বিজ্ঞানীরা সমুদ্রের সবচেয়ে গভীর পানির মাছের সন্ধান পেয়েছেন। এটি স্নেইল ফিশের একটি প্রজাতি, যার নাম জুভেনাইল ফিশ। এই মাছটি পাওয়া গেছে জাপানের নিকটবর্তী ইজু-ওগাসাওয়ারা নামক খাদ থেকে, যেখানে এর আবাসস্থল পানির পৃষ্ঠ থেকে প্রায় ৮,৩৩৬ মিটার গভীরে।

এর আগে, ২০১৭ সালে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে স্নেইল ফিশের একটি প্রজাতি পাওয়া গিয়েছিল, যা তখন পৃথিবীর সবচেয়ে গভীর পানির মাছ হিসেবে পরিচিত ছিল। সেখানে ওই মাছের গভীরতা ছিল প্রায় ৮,১৭৮ মিটার। তবে মাছের সংখ্যা মারিয়ানা ট্রেঞ্চে তুলনায় কম থাকায়, জাপানের এই খাদে যে মাছের সংখ্যা বেশি, সেটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।

DSC

জুভেনাইল ফিশ এত গভীরে বাস করতে পারে কারণ এটি ৮০ প্যাসকেল চাপ সহ্য করতে সক্ষম, যা সমুদ্রপৃষ্ঠের চাপের প্রায় ৮০০ গুণ বেশি। সাধারণ মাছের মতো এই মাছের পটকা (ব্লাডার) না থাকায় এটি গভীর সমুদ্রে বাসের জন্য উপযোগী। এর ফলে গভীর পানির চরম পরিবেশেও এটি টিকে থাকতে পারে।

এই আবিষ্কার সমুদ্রজীববৈচিত্র্যের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং গভীর সমুদ্রের রহস্য আরও কাছে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বেড়ালছানা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। প্রায় এক বছর ধরে সাধারণ পোষা বেড়াল হিসেবেই সেটিকে লালন-পালন করেন তিনি।
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি