ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বালিতে বিকিনি চুরির ঘটনায় ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার মডেল

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালিতে একটি বিকিনি চুরির ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ‘ওনলিফ্যান্স’ মডেল জেমা ডয়েল। তিনি স্বীকার করেছেন যে, একটি পোশাকের দোকান থেকে তিনি বিকিনি নিয়েছিলেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জেমা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় বলেন, এটি তার ‘বোকামি’ ছিল। তিনি বলেন, আমি জানি বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা সত্যি। আমি একটু বোকামি করেছি।

জেমা জানান, জীবনে আগে কখনো চুরি করেননি এবং প্রায় ৩০ অস্ট্রেলীয় ডলারের বিকিনিটি তিনি ‘মজার ছলেই’ নিয়েছিলেন। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তিনি প্রাণনাশের হুমকিও পেয়েছেন।

পরবর্তীতে একই দিনে আরেকটি ভিডিও প্রকাশ করে জেমা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। তিনি বলেন, আমি যা নিয়েছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দোকানের মালিক এবং সংশ্লিষ্ট সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।

জেমা জানান, তিনি দোকানমালিকের সঙ্গে দেখা করে পণ্য ফেরত দেওয়ার পাশাপাশি দ্বিগুণ মূল্য পরিশোধের প্রস্তাব দিয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেমা আরও উল্লেখ করেছেন, তিনি মাদকাসক্ত অবস্থায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে পণ্য ফেরত এবং মূল্য পরিশোধের প্রস্তাব দিয়েছেন।

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী ছোটখাটো চুরির শাস্তি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড। দেশটির পুলিশ জানিয়েছে, ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৯ মিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়া (প্রায় ১ লাখ ৩৭ হাজার ৫২০ টাকা) পরিশোধের পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে এবং মামলা প্রত্যাহারে সম্মত হয়েছে। জেমা ডয়েল জানিয়েছেন, বিকিনিটি ফেরত দিয়ে তিনি তার ভুল শোধরানোর চেষ্টা করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বেড়ালছানা ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। প্রায় এক বছর ধরে সাধারণ পোষা বেড়াল হিসেবেই সেটিকে লালন-পালন করেন তিনি।
পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।
নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের