ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নদীজুড়ে রঙের উৎসব, যেন প্রকৃতির আঁকা জীবন্ত ক্যানভাস!

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

আকাশে নয়, নদীর বুকেই ভেসে বেড়ায় রংধনুর সাত রং। কোথাও লাল, কোথাও হলুদ, আবার কোথাও নীল ও সবুজের অপূর্ব সমাহার। দূর থেকে দেখলে মনে হবে, স্বচ্ছ নদীর বুকে কেউ যেন রংতুলির আঁচড়ে সাজিয়ে দিয়েছেন এক জীবন্ত ক্যানভাস।

এমনই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মেলে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার কানো ক্রিস্টালস নদীতে। অপূর্ব রঙের কারণে নদীটি পরিচিত ‘পাঁচ রঙের নদী’ ও ‘তরল রংধনু’ নামে।

কলম্বিয়ার সেরানিয়া দে লা ম্যাকারেনা অঞ্চলের ঘন জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলেছে এই নদী। চারপাশে পাহাড়, সবুজ বনভূমি আর পাথুরে জলপ্রবাহের মাঝে নদীর তলদেশে ফুটে ওঠে নানা রঙের বিচিত্র সমাহার। কোথাও লাল রঙের বিস্তীর্ণ আভা, আবার কোথাও হলুদ, সবুজ ও নীলের মায়াবী উপস্থিতি। সব মিলিয়ে প্রকৃতির এক অনন্য সৃষ্টি হয়ে উঠেছে কানো ক্রিস্টালস।

কিন্তু নদীর পানি এমন বিচিত্র রঙের সৃষ্টি হয় কীভাবে? এর পেছনে রয়েছে ‘ম্যাকারেনিয়া ক্ল্যাভিগেরা’ নামের এক বিশেষ জলজ উদ্ভিদ। নদীর পাথুরে তলদেশে জন্মানো এই উদ্ভিদ সূর্যের আলো, পানির গভীরতা ও আলোর প্রতিফলনের তারতম্যে বিভিন্ন রঙে ঝলমল করে। বিশেষ করে সূর্যের আলো উপযুক্তভাবে পড়লে উদ্ভিদটির লালচে রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। অন্যদিকে শ্যাওলা ও আশপাশের পরিবেশের কারণে কোথাও সবুজ আভা, আবার গভীর পানি ও ছায়ায় দেখা যায় নীলচে রং।

তবে বছরের সব সময় এই রঙের খেলা উপভোগ করা যায় না। সাধারণত জুন থেকে ডিসেম্বরের মধ্যে নদীটি সবচেয়ে বেশি রঙিন হয়ে ওঠে। এ সময় পানির স্তর ও সূর্যের আলোর অনুকূল অবস্থায় জলজ উদ্ভিদটির রং সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। বছরের অন্য সময়ে পানির স্তর ও উদ্ভিদের অবস্থার পরিবর্তনে রঙের তীব্রতা কমে যায়।

প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে কানো ক্রিস্টালসে পর্যটকদের প্রবেশও নিয়ন্ত্রিত। পরিবেশের ক্ষতি এড়াতে নির্দিষ্ট নিয়ম মেনে নদী ও আশপাশের এলাকায় ঘুরতে হয়। কিছু নির্দিষ্ট স্থানে সাঁতারের সুযোগ থাকলেও নদীর সব অংশে পানিতে নামার অনুমতি নেই।

প্রকৃতির এমন রঙিন আয়োজন সত্যিই বিরল। আকাশের রামধনু যেমন ক্ষণিকের অতিথি, তেমনি কানো ক্রিস্টালস নদীর বুকে ফুটে ওঠা রঙের সমাহার প্রকৃতির এক বিস্ময়কর উপহার। পাহাড়, জঙ্গল আর স্বচ্ছ পানির মাঝে এই নদী যেন প্রমাণ করে, প্রকৃতিই পৃথিবীর সবচেয়ে নিপুণ শিল্পী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
মাছ খেতে ভালোবাসেন? তা হলে সাবধান! শুধু বাঁধাকপি বা ফুলকপির মতো সবজিতেই নয়, বিভিন্ন প্রজাতির মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা ঠিকমতো রান্না না করা মাছ খেলে শরীরে প্রবেশ করতে পারে এই পরজীবী। পরে মানুষের অন্ত্রে বাসা বেঁধে তৈরি করতে পারে নানা শারীরিক সমস্যা। এমনকী দেখা দিতে পারে ভিটামিন বি১২-এর অভাবও।  তাই মাছ খাওয়ার আগে জানা জরুরি, কোন কোন মাছে থাকতে পারে এই পরজীবী এবং কীভাবে রান্না করলে এড়ানো যাবে সংক্রমণের ঝুঁকি। মাছের ফিতাকৃমি কতটা বিপজ্জনক? মাছের ফিতাকৃমি বা ফিশ টেপওয়ার্মের বৈজ্ঞানিক নাম Dibothriocephalus latus। এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটানো বৃহত্তম ফিতাকৃমিগুলির মধ্যে অন্যতম। সংক্রমিত মিষ্টি জলের মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এই পরজীবীর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে ক্ষুদ্রান্ত্রে পৌঁছে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। দৈর্ঘ্যে এটি ৩০ ফুট পর্যন্ত হতে পারে। শরীরে ফিতাকৃমি প্রবেশ করলে কী কী লক্ষণ দেখা যায়? অনেক ক্ষেত্রে সংক্রমণের পরেও কোনও উপসর্গ দেখা যায় না। তবে সংক্রমণ বাড়লে পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পরজীবী অন্ত্রে ভিটামিন বি১২-এর শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি এবং রক্তাল্পতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে অন্ত্রে বাধা তৈরি হওয়ার মতো জটিলতাও হতে পারে। কোন কোন মাছে থাকতে পারে ফিতাকৃমি? পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, অপর্যাপ্ত রান্না করা বা সংক্রমিত মাছ খেলে শরীরে পরজীবী প্রবেশের আশঙ্কা থাকে। বাংলার পরিচিত কয়েকটি মাছের মধ্যে রয়েছে, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরা। এ ছাড়াও ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো বিভিন্ন মাছেও পরজীবী থাকার ঝুঁকি থাকতে পারে। স্যামন মাছের ক্ষেত্রেও সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করলে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে মনে রাখতে হবে, কোনও নির্দিষ্ট প্রজাতির সব মাছেই ফিতাকৃমি থাকে, এমন নয়। মাছের উৎস, পরিবেশ এবং সংরক্ষণ পদ্ধতির উপর সংক্রমণের ঝুঁকি নির্ভর করে। ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন মাছ? মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা নষ্ট করতে সঠিক তাপমাত্রায় হিমায়িত করা গুরুত্বপূর্ণ। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA-এর নির্দেশিকা অনুযায়ী, পরজীবী ধ্বংসের জন্য মাছ হিমায়িত করার কয়েকটি পদ্ধতি রয়েছে- ১. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা ৭ দিন মাছ সংরক্ষণ করতে হবে। ২. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত হিমায়িত করে, সেই তাপমাত্রায় অন্তত ১৫ ঘণ্টা রাখতে হবে। ৩. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা সংরক্ষণ করতে হবে। তবে সাধারণ বাড়ির ফ্রিজে সব সময় এই তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছ পরজীবীমুক্ত হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। মাছ রান্নার সময় কী কী সতর্কতা মেনে চলবেন? ফিতাকৃমির সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। FDA-এর নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভিতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছনো জরুরি। মাছের সবচেয়ে মোটা অংশে ফুড থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রা মেপে নেওয়া যায়। মাছ ভালোভাবে সেদ্ধ বা ভাজা করে খেতে হবে। শুধু বাইরে থেকে মাছের রং বদলে গেলেই সেটি সম্পূর্ণ রান্না হয়েছে, এমনটা ধরে নেওয়া উচিত নয়। মনে রাখতে হবে মাছ পুষ্টিকর খাবার। ফিতাকৃমির ভয়ে মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং বিশ্বস্ত জায়গা থেকে মাছ কিনুন, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন এবং পর্যাপ্ত তাপে রান্না করে খান। তাহলেই পরজীবী সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আরটিভি/এসকে
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আজ জাতীয় এসপ্রেসো দিবস, জানুন জনপ্রিয় এই কফির ইতিহাস
কফিপ্রেমীদের কাছে বেশ পরিচিত একটি পানীয় এসপ্রেসো। ঘন স্বাদ, তীব্র সুবাস ও বিশেষ প্রস্তুতপ্রণালির কারণে বিশ্বজুড়ে জনপ্রিয় এই কফি। শুধু সরাসরি পান করাই নয়, ক্যাপুচিনো, লাটে ও মক্কার মতো জনপ্রিয় কফি তৈরিতেও ব্যবহৃত হয় এসপ্রেসো।
আজ জাতীয় এসপ্রেসো দিবস, জানুন জনপ্রিয় এই কফির ইতিহাস
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
পুষ্টিগুণে সমৃদ্ধ কাজুবাদাম শুধু সুস্বাদু খাবারই নয়, শরীরের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ম্যাগনেশিয়াম, তামা, জিঙ্ক, ফসফরাসসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পরিমিত পরিমাণে নিয়মিত কাজুবাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আজ ২৩ নভেম্বর জাতীয় কাজুবাদাম দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, নিয়মিত কাজুবাদাম খাওয়ার সাতটি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাজুবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট। খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে এসব অসম্পৃক্ত চর্বি যুক্ত করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাজুবাদাম খাওয়া মোট কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখে কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতেও এই খনিজ প্রয়োজন। রোগ প্রতিরোধক্ষমতায় সহায়তা করে কাজুবাদামে থাকা জিঙ্ক ও তামা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। জিঙ্ক কোষের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। অন্যদিকে তামা বিভিন্ন এনজাইমের কার্যক্রম এবং শরীরে আয়রন ব্যবহারে সহায়তা করে। হাড়ের সুস্থতায় ভূমিকা রাখে হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস ও তামার প্রয়োজন হয়। কাজুবাদামে এসব খনিজ উপাদান থাকায় এটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হাড়ের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে সহায়ক হতে পারে। শরীরে শক্তি জোগায় প্রোটিন, চর্বি ও শর্করার ভালো উৎস কাজুবাদাম। এসব পুষ্টি উপাদান শরীরে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এ ছাড়া কাজুবাদামের প্রোটিন পেশি ও শরীরের কোষের গঠন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি ধরে রাখতে সাহায্য করতে পারে। ফলে মাঝেমধ্যে ক্ষুধা লাগলে চিপস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অল্প পরিমাণ কাজুবাদাম খাওয়া যেতে পারে। বিপাকীয় কার্যক্রম সচল রাখতে সহায়ক কাজুবাদামে থাকা তামা ও ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তামা শক্তি উৎপাদন ও আয়রন বিপাকে সহায়তা করে। অন্যদিকে ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন এনজাইমের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। যেভাবে খাবেন কাজুবাদাম কাজুবাদাম সরাসরি খাওয়ার পাশাপাশি ওটস, দই, সালাদ, পোলাও কিংবা বিভিন্ন সবজির পদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। লবণ ও অতিরিক্ত তেল ছাড়া সাধারণ বা হালকা ভাজা কাজুবাদাম বেছে নেওয়া ভালো। তবে কাজুবাদামে ক্যালরি ও চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। যাদের কাজুবাদাম বা বাদামজাতীয় খাবারে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, কাজুবাদাম কোনো রোগের প্রতিষেধক নয়। সুস্থ থাকতে একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যপূর্ণ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসকে
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসা
বিয়ের আগে সম্পর্কজুড়ে থাকে রোমান্টিকতা, আবেগ আর একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু বিয়ের পর অনেকেরই মনে হয়, সঙ্গীর ভালোবাসা যেন আগের মতো নেই। কমে যায় উপহার দেওয়া, ঘুরতে যাওয়া কিংবা দীর্ঘ সময় ধরে গল্প করার অভ্যাস।
যে কারণে বিয়ের পর বদলে যায় ভালোবাসা
আরও পড়ুন
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
রোববার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
কর বাড়ানোর প্রতিবাদে উত্তাল কলম্বিয়া, রাজপথে হাজারো মানুষ