ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাগরের তলদেশে ভিডিও করতে গিয়ে ‘কচ্ছপের চড়’ খেলেন কনটেন্ট ক্রিয়েটর, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত

সমুদ্রের গভীরে ভিডিও ধারণ করতে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ক্রিস্টোফার চ্যাং। তাঁর দাবি, একটি কচ্ছপ আচমকা কাছে এসে হালকা করে তাকে ‘চড়’ দিয়ে চলে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

চ্যাং জানান, শুরুতে ডাইভিং অভিজ্ঞতাটি ছিল স্বাভাবিক। তবে কিছুক্ষণ পর হঠাৎ একটি কচ্ছপ এসে তার আশপাশে ঘোরাফেরা করতে থাকে। সাধারণত কচ্ছপকে নিজের মতো সাঁতরে বেড়াতে দেখা গেলেও এই কচ্ছপটি ছিল ব্যতিক্রম বারবার কাছে এসে যেন তাকে পর্যবেক্ষণ করছিল।

প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে আচরণটি অস্বাভাবিক বলে মনে হতে থাকে। একপর্যায়ে কচ্ছপটি কাছে এসে তাকে হালকা ধাক্কা বা ‘চড়’ দেয় এবং পরে শান্তভাবে সরে যায়।

চ্যাং বলেন, আমি আগে অনেকবার কচ্ছপ দেখেছি, কিন্তু এমন আচরণ কখনো দেখিনি। এটা একেবারেই আলাদা অভিজ্ঞতা।

ভিডিওটি অনলাইনে প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে আমি কচ্ছপের চড় খেয়েছি।

ভিডিওর নিচে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, এটা তার জগৎ, আপনি হয়তো বেশি শব্দ করছিলেন। আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, কচ্ছপের অনুমতি ছাড়া ভিডিও করায় সে বিরক্ত হয়েছিল!

এদিকে, এক ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, সার্ফিং করার সময় একটি স্টিংরে মাছ হঠাৎ তার বোর্ডে উঠে এসে মাথার পেছনে জোরে আঘাত করে। তিনি জানান, আঘাতটি এতটাই শক্ত ছিল যে মনে হয়েছিল কেউ ফ্রিসবির মতো কিছু ছুড়ে মেরেছে।

আরও পড়ুন

ঘটনাটি ঘিরে অনলাইনে হাস্যরসের পাশাপাশি সমুদ্রের প্রাণীদের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরকীয়ায় জড়িয়ে পড়ার জন্য দায়ী আপনি নিজেই
পরকীয়া বর্তমানে দাম্পত্য সম্পর্কের অন্যতম আলোচিত সমস্যা। অনেক ক্ষেত্রে সুখী দাম্পত্যেও তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কের মধ্যে সংকট তৈরি করতে পারে। তবে কোনো সম্পর্কে পরকীয়া ঘটলে শুধু একজনকে দায়ী করে বিষয়টির ব্যাখ্যা করা সবসময় সহজ নয়।
পরকীয়ায় জড়িয়ে পড়ার জন্য দায়ী আপনি নিজেই
পৃথিবীর প্রায় সর্বত্র আজ দিন-রাত সমান
আজ ২৩ সেপ্টেম্বর। বছরের অন্যান্য দিনের মতো ২৪ ঘণ্টায় দিন ও রাত মিলেই পূর্ণ হচ্ছে একটি দিন। তবে আজকের দিনটি বিশেষ। কারণ, আজ পৃথিবীর প্রায় সব জায়গায় দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বলা হয় ‘ইকুইনক্স’ বা বিষুব।
পৃথিবীর প্রায় সর্বত্র আজ দিন-রাত সমান
যেসব কথা কলিগকে কখনোই বলা উচিত নয়
কর্মক্ষেত্রে দিনের বড় একটি সময় কাটে সহকর্মীদের সঙ্গে। প্রতিদিনের কাজ, আড্ডা কিংবা গল্প করতে করতে অনেক সময় সহকর্মীর সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
যেসব কথা কলিগকে কখনোই বলা উচিত নয়
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
বালির ধূধু প্রান্তর, চারদিকে শুধু শুষ্কতা আর প্রাণহীনতা—এটাই চিলির আতাকামা মরুভূমির পরিচিত চিত্র।
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
এ মাসে রেকর্ডসংখ্যক নিউজিল্যান্ডবাসী ভোট দিতে অংশ নিয়েছেন। তবে এবার ভোট কোনো জাতীয় নির্বাচনকে ঘিরে নয়, বরং দেশটির ‘বার্ড অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পাখি নির্বাচনের জন্য।
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
আরও পড়ুন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে-কোথায়
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
সাগরে নিম্নচাপ, পাঁচ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
সাগরে লঘুচাপের শঙ্কা, টানা বৃষ্টি থাকবে কতদিন