ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বালির নিচে হারানো সমুদ্রে মিলল ৭ কোটি বছর আগের শিকারির জীবাশ্ম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

আজ যেখানে ধুধু মরুভূমি, প্রায় ৭ কোটি বছর আগে সেখানেই ছিল বিস্তীর্ণ সমুদ্র। সেই প্রাচীন সমুদ্রের বাসিন্দা এক ভয়ংকর সামুদ্রিক শিকারির জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মিশরের পশ্চিম মরুভূমি থেকে পাওয়া জীবাশ্ম বিশ্লেষণ করে মোসাসর পরিবারের একটি নতুন প্রজাতি শনাক্ত করা হয়েছে।

মোসাসর ছিল ক্রেটেসিয়াস যুগের বিশাল আকৃতির সামুদ্রিক সরীসৃপ। প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে ডাইনোসরের সঙ্গে একই সময়ে পৃথিবীতে বিচরণ করা এই প্রাণীরা সমুদ্রের অন্যতম শীর্ষ শিকারি হিসেবে পরিচিত ছিল।

নতুন শনাক্ত প্রজাতিটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এর অস্বাভাবিক লম্বা ও সরু চোয়াল। একই পরিবারের অন্যান্য মোসাসরের তুলনায় এর চোয়ালের গঠন ছিল অনেকটাই আলাদা।

বিজ্ঞানীদের ধারণা, চোয়ালের এই বিশেষ গঠন শিকারের ধরনেও ভিন্নতা তৈরি করেছিল। বড় প্রাণীর সঙ্গে সরাসরি শক্তির লড়াইয়ে না গিয়ে প্রাণীটি সম্ভবত দ্রুতগতির ছোট মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করত। সরু ও লম্বা চোয়াল দ্রুত সামনে এগিয়ে নিয়ে গিয়ে শিকার ধরে ফেলার ক্ষেত্রে সুবিধা দিত বলে মনে করছেন গবেষকেরা।

এই আবিষ্কার শুধু মোসাসরদের বৈচিত্র্য সম্পর্কেই নতুন তথ্য দিচ্ছে না, বরং প্রায় ৭ কোটি বছর আগের উত্তর আফ্রিকার পরিবেশ সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে।

বর্তমানে মিশরের পশ্চিমাঞ্চল সাহারা মরুভূমির অংশ এবং পৃথিবীর অন্যতম শুষ্ক এলাকা। কিন্তু জীবাশ্মের অবস্থান প্রমাণ করছে, একসময় এই অঞ্চল ছিল সমুদ্রের তলদেশ বা সমুদ্রঘেঁষা সামুদ্রিক পরিবেশের অংশ। সেখানে একসময় বিচরণ করত বিশাল সামুদ্রিক সরীসৃপ।

অর্থাৎ আজকের বালির নিচেই লুকিয়ে আছে এমন এক সময়ের গল্প, যখন মিশরের এই মরুভূমি ছিল প্রাণচঞ্চল এক প্রাচীন সমুদ্র। নতুন মোসাসর প্রজাতির জীবাশ্ম সেই হারানো সমুদ্রেরই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ হয়ে উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হ্যালোইন উৎসব কি, জেনে নিন পালনের নিয়ম
পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ৩১ অক্টোবর পালন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোতে এর উৎপত্তি হলেও বর্তমানে বাংলাদেশেও উৎসবটি জনপ্রিয়তা পেয়েছে।  তাই এ বছরও ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হবে বছরের অন্যতম মজার উৎসব হ্যালোইন। তাই আসুন জেনে নেওয়া যাক হ্যালোইন আসলে কী? ভুতুড়ে এই উৎসবটির ইতিহাস প্রায় ২,০০০ সালের পুরনো। এটি মূলত মৃত আত্মাদের স্মরণ করতে পালন করা হয়। অনেকে এই দিনকে ভূতের মতো করে সাজার জন্য পালন করে থাকেন। হ্যালোইন মূলত সাধুদের শহিদ এবং যারা মারা গেছেন তাদেরসহ মৃতদের সম্মান জানানোর দিন। বিড়ালের কান এবং ভ্যাম্পায়ার ফ্যাং থেকে শুরু করে সবুজ মুখের পেইন্ট পর্যন্ত, লোকেরা ভুতুড়ে চেতনাকে আলিঙ্গন করতে সমস্ত ধরণের পোশাক পরে। প্রায় ২,০০০ বছর আগে বর্তমান ইংল্যান্ড, ফ্রান্স ও আয়ারল্যান্ডে বসবাস করতো ‘কেল্টিক জাতি’। নভেম্বরের প্রথম দিনটি তারা ‘সাহউইন’ হিসেবে পালন করতো।  তাদের ধারণা ছিল অক্টোবরের শেষ দিন সবচেয়ে খারাপ হবে। সে রাতে সকল প্রেতাত্মারা মানুষের ক্ষতি করবে। তাই কেল্টিক জাতির মানুষরা এই দিনে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় পরতো। হ্যালোইন যেভাবে পালন করা হয় হ্যালোইন উৎসব বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গে উদযাপিত হয়। এগুলো বেশ মজাদার এবং ভুতুড়ে। এ দিন শিশু এবং প্রাপ্তবয়স্করা একইভাবে পোশাক পরেন। আর “ট্রিক-অর-ট্রিটিং” শিশুদের মধ্যে খুব জনপ্রিয়। কারণ বাচ্চারা প্রতিবেশীদের কাছ থেকে ক্যান্ডি সংগ্রহ করে ঘরে ঘরে যায়।  বড়রা পার্টিতে যোগ দিতে ভুতুড়ে বাড়িতে যান বা হরর সিনেমা দেখেন। তবে কিছু জায়গার মানুষ আচার-অনুষ্ঠান বা সম্প্রদায়ের অনুষ্ঠানের মাধ্যমে মৃতদের সম্মান করেন। আরটিভি/এসআর
হ্যালোইন উৎসব কি, জেনে নিন পালনের নিয়ম
আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব, ভূতুড়ে সাজে মাতবেন কোটি মানুষ
ভূত, প্রেত, ডাইনি কিংবা ভ্যাম্পায়ারের সাজে সেজে ওঠার দিন আজ। কোথাও কুমড়ো কেটে তৈরি হচ্ছে ভুতুড়ে মুখ, কোথাও বাড়ির দরজায় ঝুলছে কৃত্রিম মাকড়সার জাল।
আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব, ভূতুড়ে সাজে মাতবেন কোটি মানুষ
আজ বিশ্ব সঞ্চয় দিবস
আজ ৩১ অক্টোবর, বিশ্ব সঞ্চয় দিবস। ব্যক্তিগত জীবনে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং মানুষকে নিয়মিত অর্থ জমানোর অভ্যাসে উৎসাহিত করতে বিশ্বব্যাপী প্রতিবছর দিবসটি পালিত হয়।
আজ বিশ্ব সঞ্চয় দিবস
আজ বই উপহার দেওয়ার দিন
আজ ৩১ অক্টোবর, ‘বুকস ফর ট্রিটস ডে’ বা বই উপহার দেয়ার দিবস। যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের প্রচলিত রীতিতে ভিন্নতা এনে শিশুদের ক্যান্ডি ও চকলেটের পরিবর্তে বই উপহার দেয়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আজ বই উপহার দেওয়ার দিন
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (৩১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে