ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নির্বাচনী ইশতেহার : দুর্নীতি ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

ড. মো. আব্দুস সামাদ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পিএম
লেখক : ড. মো. আব্দুস সামাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, গণতান্ত্রিক চর্চার প্রসার, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিকখাতে দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সুলভ করা, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের দুঃশাসনে রাষ্ট্রীয় লুটপাট, সীমাহীন দুর্নীতি ও অনিয়ম চরম পর্যায়ে পৌঁছায়। এসময় রাষ্ট্রের প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে দুর্নীতি। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সকল সেক্টর বিএনপি-জামায়াতের দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়ে।

তথ্যসূত্র বলছে, ২০০১-০৬ শাসনামলে বিএনপির অনেক প্রভাবশালী নেতা, মন্ত্রী দুর্নীতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে মেতে উঠেছিল। জনসেবার নামে নিজেদের পকেট ভরতে ব্যস্ত হয়ে ওঠে তারা। দুর্নীতির কারণে সে সময় বাংলাদেশ পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে। আজকের বাংলাদেশ কোনোভাবেই দারিদ্র্যপীড়িত বা অর্থনৈতিকভাবে ভঙ্গুর নয়। আজকের বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ। বাংলাদেশ এখন একটি দ্রুতগতির দেশ যা তার সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট আর ছোটখাটো ব্যর্থতা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করলেও আওয়ামীলীগ সরকার তা কাটিয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণায় বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার বাহক আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

অতীতের ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগ সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাস্তবায়নযোগ্য নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছে। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষিত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার ধারাবাহিকতা দ্বাদশ নির্বাচনী ইশতেহারেও বজায় রাখা হয়েছে। ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে মূল্যস্ফীতি এখন অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ।

আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে আর ঘোষিত ইশতেহার বাস্তবায়িত হলে শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে মনে হয়। নির্বাচনী ইশতেহারে বর্ণিত বাজারমূল্য ও আয়ের মধ্যে সঙ্গতি প্রতিষ্ঠা করার কথাও বলা হয়েছে যা কার্যকর হলে আর্থিকখাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা যায়।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার কথা নির্বাচনী ইশতেহারে বর্ণিত আছে। পুঁজি পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনে দুর্নীতি নিরোধের লক্ষ্যে সকল ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হবে।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার জন্য পাঠ্যক্রমে দুর্নীতির কুফল এবং দুর্নীতি রোধে করণীয় বিষয়ে অধ্যায় সংযোজন করা হবে। এ লক্ষ্যে মেধার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে দক্ষ, উদ্যোগী, তথ্যপ্রযুক্তিনির্ভর, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলমান থাকবে।

দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতাসহ সর্বপ্রকার হয়রানির অবসান ঘটানোর কাজ চলমান থাকবে। এছাড়া দ্রব্যমূল্যেরে সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার জন্য পাঠ্যক্রমে দুর্নীতির কুফল ও দুর্নীতি রোধে করণীয় বিষয়ে অধ্যায় সংযোজন করা হবে।’

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০২৪-এ রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আরও সুদৃঢ় করার কথা বলা হয়েছে। আর্থিকখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অপরাধ দমন করা হবে। এক্ষেত্রে পুঁজি পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট দেশের সহযোগিতায় পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। ঋণ-কর-বিল খেলাপি এবং দুর্নীতিবাজদের শাস্তি প্রদান এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

খেলাপি ঋণ বারবার পুনঃতফসিল করে ঋণ নেওয়ার সুযোগ নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া ব্যবস্থাপনা ও ঋণ প্রস্তাব মূল্যায়ন যাতে বস্তুনিষ্ঠ হয়, সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রভাবমুক্ত রাখা হবে।

এই মুহূর্তে বাংলাদেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে যাচ্ছে দেশ। এই উত্তরণ যেমন একদিকে সম্মানের, অন্যদিকে বিশাল চ্যালেঞ্জেরও। ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা থাকতে হবে।

পরবর্তী সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়, মাতৃভূমির স্বাধীনতা থেকে শুরু করে এ দেশের যা কিছু মহৎ অর্জন, তা এসেছে মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই।

বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠিত হবে সেই আশা আমরা করতেই পারি।

লেখক : সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইশতেহারে কৃষি উন্নয়নে আওয়ামী লীগের অঙ্গীকার
কৃষিবান্ধব নীতি-কৌশল প্রণয়ন ও অঙ্গীকারের জন্য রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের খ্যাতি যেমন সুবিদিত, তেমনিভাবে প্রতিশ্রুতি বাস্তবায়নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দক্ষতা ও প্রতিপালনের আন্তরিকতা সন্দেহাতীত। বঙ্গবন্ধুর কৃষি ভাবনা প্রসূত নীতি ও দর্শন কৃষিতে আজকের পরিকল্পনা ও রূপরেখার অন্যতম মাপকাঠি।  বঙ্গবন্ধু কৃষির যে ভিত তৈরি করেছিলেন তার ওপর দাঁড়িয়ে আছে দেশের পুরো কৃষি খাত।  সে কারণেই গত দেড় দশকে বাংলাদেশের কৃষি খাত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বড় ধরনের অগ্রগতি হয়েছে দেশের প্রধান খাদ্য শস্য ধান উৎপাদনের ক্ষেত্রে। চাল উৎপাদনে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ-এ কথা কারো অজানা নয়।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সূত্রে, টানা ষষ্ঠ বছরে বাংলাদেশে চালের উৎপাদন ক্রমাগত বেড়েছে এবং ২০২২-২৩ অর্থবছরে চালের উৎপাদন সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে।  মোট চাল উৎপাদন বছরে ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২-২৩ অর্থবছরে ৩.৯১ কোটি টন হয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ।  বর্তমানে অন্যান্য কৃষি পণ্য উৎপাদনেও বাংলাদেশের সাফল্য বিস্ময়কর। সবজি ও পেঁয়াজ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এ ছাড়া পাট উৎপাদনে ২য়, চা উৎপাদনে ৪র্থ এবং আলু উৎপাদনে ৭ম অবস্থানে আমাদের দেশ।  দেশি-বিদেশি ফল চাষেও অগ্রগতি সাধিত হচ্ছে বেশ। স্ট্রবেরি, মাল্টা, ড্রাগন, রাম্বুটান, কফি, কাজুবাদাম, গোলমরিচসহ অপ্রচলিত কিন্তু লাভজনক বিভিন্ন ফসলের চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের।  ২০০৬ সালে মাথাপিছু ফল গ্রহণের হার যেখানে ছিল ৫৫ গ্রাম, ১৫ বছরে তা বেড়ে ২০২৩ সালে হয়েছে ৮৫ গ্রাম।  মাছ চাষ দেশে মৎস্য খাতের চেহারা আমূল বদলে দিয়েছে।  মাংস ও ডিম সরবরাহকারী পোল্ট্রি খামার এবং দুধ ও মাংসের জন্য পশুপালন আজ সর্বব্যাপী।  মৎস্য ও পশুপালনে বাংলাদেশের অসাধারণ সাফল্যের ফলে জনসংখ্যার মাথাপিছু প্রোটিন এবং দুধ গ্রহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।  বাংলাদেশ আজ অল্প সংখ্যক দেশের অন্তর্ভুক্ত যারা মাছের উৎস থেকে অর্ধেকেরও বেশি খাদ্য প্রোটিন গ্রহণ করে। সুতরাং এটা বলতে দ্বিধা নেই যে, বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাংলাদেশ এখন অসাধারণ সাফল্য অর্জন করেছে।   এই সময়ে বাংলাদেশ কৃষি গবেষণায় এবং আধুনিক কৃষি পদ্ধতির প্রবর্তনে ব্যাপক অগ্রগতি দেখিয়েছে। গবেষণা অনুদান বৃদ্ধি করা হয়েছে, নতুন কৃষি গবেষণা ইন্সটিটিউট ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, বড় বড় কৃষি প্রকল্প গ্রহণ করা হয়েছে।  ফলস্বরূপ ১৫ বছরে দেশে উদ্ভাবিত হয়েছে ৬৯৯টি বৈরী পরিবেশে সহনশীল জাত, উন্নত ও উচ্চ ফলনশীল জাতের ফসল এবং প্রায় ৭০৮টি প্রযুক্তি। এ ছাড়া যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে আধুনিকায়ন করার কাজ চলছে।  ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত কম্বাইন হারভেস্টার, রিপার, সিডার, পাওয়ার টিলারসহ প্রায় ১ লাখ ৩৩ হাজার কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়েছে কৃষকদের মাঝে। তিন হাজার কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের বাস্তবায়ন চলমান আছে।  সব মিলিয়ে দেশের কৃষিব্যবস্থা ‘জীবন নির্বাহী’ কৃষি থেকে ‘বাণিজ্যিক কৃষি’তে রূপান্তরিত হচ্ছে।  সর্বোপরি, বাংলাদেশের অভূতপূর্ব কৃষি উন্নয়ন গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষিখাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবার ইশতেহারে কী প্রতিশ্রুতি ও টেকসই কৌশল অনুসরণের অঙ্গীকার করছে তা নিয়ে কৃষক সমাজ ও কৃষি বিশেষজ্ঞদের মধ্যে আগ্রহ ছিল।  গত ২৭ ডিসেম্বর বুধবার, বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার নির্বাচনী ইশতেহার উন্মোচন করেন, যার শিরোনাম ছিল ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। এবারের ইশতেহারে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের অর্জন এবং আগামী মেয়াদে ক্ষমতায় এলে দেশের উন্নয়নে তাদের কর্মকৌশল ও লক্ষ্যের কথা বলা হয়েছে।  যখন বিশ্বব্যাপী খাদ্যের ক্রমবর্ধমান মূল্য, জ্বালানি সংকট, করোনা মহামারি দ্বারা সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তখন নির্বাচনী ইশতেহারে দেশের চলমান অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এমন বেশিরভাগ প্রতিবন্ধকতার সমাধানকল্পে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।  ইশতেহারে মোট ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে আওয়ামী লীগ।  এই ১১টি অগ্রাধিকার বিষয়ের মধ্যে ৪র্থটি হলো কৃষিসংক্রান্ত, যার শিরোনাম- সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতে বিনিয়োগ বৃদ্ধি। সবার জন্য খাদ্য এই অঙ্গীকারকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ইশতেহারে কৃষির উন্নয়নে জোর দিচ্ছে আওয়ামী লীগ।  ক্ষুধামুক্ত বাংলাদেশের জন্য কৃষি উন্নয়ন  ইশতেহারে উল্লেখ করা হয়, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান চালিকাশক্তি হবে কৃষি। ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণ, সবার জন্য প্রয়োজনীয় পুষ্টিসম্মত খাদ্য সরবরাহ ও প্রাপ্তি নিশ্চিতকরণ, বাণিজ্যিক কৃষির বিকাশ, কৃষিনির্ভর শিল্পের প্রসার, গ্রামীণ ভৌত অবকাঠামোর উন্নয়ন, কৃষি ও অকৃষিজ পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বহুমুখীকরণের মাধ্যমে দারিদ্র্য নিরসন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এই কৌশলের লক্ষ্য।  কৃষি, কৃষক-কৃষাণি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য প্রণীত প্রেক্ষিত পরিকল্পনার ভিত্তিতে টেকসই উন্নয়ন কৌশল অনুসরণের ধারা অব্যাহত থাকবে। বরাবরের মতো বার্ষিক বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং গ্রামীণ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার কথা বলা হয়েছে এবারো।  কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত কর্মসূচি আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলে অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যার। কৃষিঋণ সহজলভ্য ও সহজগম্য করার লক্ষ্যে ৪ শতাংশ রেয়াতি সুদে কৃষিঋণ দেওয়া অব্যাহত থাকবে; কেন্দ্রীয় ব্যাংক ০.৫ শতাংশ হারে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পুনঃঅর্থায়ন করবে।  ফলে কৃষিঋণ বিতরণে আরও উৎসাহিত হবে বাণিজ্যিক ব্যাংকগুলো।  এছাড়া কৃষির জন্য সহায়তা ও ভর্তুকি তথা কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি উপকরণে বিনিয়োগ সহায়তা অব্যাহত রাখবে আওয়ামী লীগ।  সেই সঙ্গে কৃষিতে শ্রমিক সংকট লাঘব এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহজে ব্যবহারযোগ্য কৃষি যন্ত্রপাতি সহজলভ্য ও সহজপ্রাপ্য করা হবে। ভর্তুকি দেওয়া অব্যাহত থাকবে কৃষি যন্ত্রপাতিতে।  আওয়ামী লীগ সরকার ইতোমধ্যেই কৃষি উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে সব জমি আবাদের আওতায় আনার নীতি বাস্তবায়ন করছে। শেখ হাসিনার অঙ্গীকার, কোনো জমিই অনাবাদি থাকবে না। সমন্বিত কৃষি ব্যবস্থা গড়ে তোলায় গুরুত্বারোপ করা হবে। বাণিজ্যিক কৃষিকে উৎসাহিত করা হবে। শুধু তাই নয়, আধুনিক জ্ঞান নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জৈবপ্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো-টেকনোলজিসহ গ্রামীণ অকৃষিজ খাতের উন্নয়ন ও বিশ্বায়ন মোকাবিলায় উপযুক্ত কর্মকৌশল গ্রহণ করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ অব্যাহত থাকবে।  সেইসঙ্গে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন পণ্য ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।  এ ছাড়া বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, রফতানি বাণিজ্যের সম্প্রসারণ সর্বোপরি আর্থসামাজিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বও অপরিসীম।  ক্রমবর্ধমান জনগোষ্ঠীর প্রাণিজ চাহিদা পূরণে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান তৈরি ও গ্রামীণ অর্থনীতি সচল রাখার লক্ষ্যে তাই মৎস্য ও গবাদি পশুখাতেও সমান গুরুত্ব দিচ্ছে শেখ হাসিনার সরকার।   কৃষির উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিশেষ অঙ্গীকার  ইতোমধ্যে অর্জিত সাফল্য ও অগ্রগতির ধারাবাহিকতায় আওয়ামী লীগের এবারের ইশতেহারে কৃষির উন্নয়নের জন্য নিম্নলিখিত ১৩টি অঙ্গীকার করা হয়েছে-  ১. ২০২৮ সালের মধ্যে গবাদিপশুর উৎপাদনশীলতা দেড় গুণ বৃদ্ধি করা হবে।  ২. বাণিজ্যিক দুগ্ধ ও পোল্ট্রি খামার প্রতিষ্ঠা, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণে সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় ভর্তুকি, প্রযুক্তিগত পরামর্শ ও নীতিগত সহায়তা দেয়া হবে।  ৩. গুণগত মানসম্পন্ন পশুখাদ্য উপকরণের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির প্রসার ও যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে।  ৪. উৎপাদিত প্রাণিজাত পণ্যের বহুমুখীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও রফতানিমুখী শিল্পের প্রসার করা হবে।  ৫. ৪র্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি হিসেবে বাণিজ্যিক খামার ম্যাকানাইজেশন ও স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।  ৬. সম্পদের সর্বোচ্চ ব্যবহারপূর্বক খাদ্যনিরাপত্তা অর্জনে টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিতকরণের মাধ্যমে মৎস্য উৎপাদন ৪৯ লাখ ১৫ হাজার টন থেকে ৫৮ লাখ ৪০ হাজার মেট্রিক টনে উন্নীত করা হবে এবং পুষ্টির চাহিদা পূরণে জনপ্রতি মাছ গ্রহণের পরিমাণ ৬৭ দশমিক ৮০ গ্রাম/দিন থেকে বৃদ্ধি করে ৭৫ গ্রাম/দিনে উন্নীত করা হবে।  ৭. সুনীল অর্থনীতির বিকাশ সাধনে সামুদ্রিক মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জোরদারকরণ ও দায়িত্বশীল মৎস্য আহরণ নিশ্চিত করা হবে।  ৮. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধিতে ডেল্টা হটস্পটভিত্তিক প্রকল্প/কর্মসূচি গ্রহণ করা হবে। ৯. ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে মৎস্যসম্পদের স্থায়িত্বশীল ব্যবহার নিশ্চিতকরণ, বৈচিত্র্যময় ভ্যালু অ্যাডেড মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনের মাধ্যমে মৎস্য অপচয় ১০ শতাংশ হ্রাস করা হবে এবং এ খাতে আগামী ৫ বছরে প্রায় ৬ লাখ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে।  ১০. মৎস্য ও মৎস্যপণ্য রফতানি বৃদ্ধিতে রফতানিমুখী মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা হবে; দেশের বাইরে নতুন নতুন বাজার সম্প্রসারণের লক্ষ্যে আমদানিকারক উদ্বুদ্ধকরণে ফিশ এক্সপো আয়োজন এবং মৎস্যপণ্য প্রক্রিয়াকরণে এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রতিষ্ঠার মাধ্যমে রফতানি আয় ৪ হাজার ৭৯০ কোটি থেকে ১৫ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে।  ১১. প্রাণিসম্পদ-গবাদিপশুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলমান কর্মসূচিকে বিস্তৃত করা হবে। এসব পণ্যের প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও মূল্য সংযোজনের লক্ষ্যে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।  ১২. পুকুরে মাছ চাষ এবং যেখানে সম্ভব ধানক্ষেতে মাছ চাষের আরও প্রসারের জন্য উন্নত জাতের পোনা, খাবার, রোগব্যাধির চিকিৎসা অব্যাহত রাখা হবে।   ১৩. খামারিদের জন্য সুলভে পুঁজি সংস্থান ও বিদ্যুৎ-সংযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া অব্যাহত রাখা হবে।  পরিশেষে বলা যায়, স্বাধীনতার পর খাদ্য নিরাপত্তা ও দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বঙ্গবন্ধু দেশে সবুজ বিপ্লবের সূচনা করেন।  কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক চাষাবাদ ব্যবস্থা, সেচ সুবিধা সম্প্রসারণ এবং মানসম্পন্ন বীজের ব্যবহার নিশ্চিত হয়েছিল বঙ্গবন্ধুর উদ্যোগে ।  বঙ্গবন্ধু বিদেশ থেকে ট্রাক্টর, সেচ যন্ত্র এনে কৃষি উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবনে গবেষণার ওপর গুরুত্ব দিয়েছিলেন।  একই সঙ্গে বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, কৃষিবিদদের দিয়েছিলেন প্রথম শ্রেণির মর্যাদা।  তাই কৃষি খাতের উন্নয়নে, বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারে যুগোপযোগী লক্ষ্য ও প্রতিশ্রুতি নির্ধারণ করেছে।  আবারও দলটি ক্ষমতায় এলে, কৃষিতে এসব অঙ্গীকার ও পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় এবং গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে- এই বিশ্বাস কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের।   লেখক : পরিচালক, আইকিউএসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।  
ইশতেহারে কৃষি উন্নয়নে আওয়ামী লীগের অঙ্গীকার
ভোট দেওয়া সামাজিক দায়িত্ব, সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে
প্রায় আড়াই হাজার বছর আগে বিশ্বে প্রথম ‘গণতন্ত্র’ সৃষ্টি হয় গ্রিসের ছোট একটি শহর-রাষ্ট্র এথেন্সে, যেখানে প্রতিটি মুক্ত নাগরিককে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার সময়ে শহর-রাষ্ট্রের সরকার পরিচালনায় সরাসরি অংশগ্রহণের অধিকার দেওয়া হয়। সাধারণভাবে এ ঘটনাকেই গণতন্ত্রের প্রথম উন্মেষ হিসেবে গণ্য করা হয়, যাকে পরে ‘ডেমক্রেশিয়া’ বা ‘জনগণের শক্তি’ থেকে ‘ডেমোক্রেসি’ বা ‘জনগণের শাসন’ বা ‘গণতন্ত্র’ হিসেবে নামকরণ করা হয়। ১৮৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার এক ভাষণে গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, ‘Government of the people, by the people, for the people’। সুতরাং, গণতন্ত্র রক্ষার জন্য সরকারের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে। একজন নাগরিক হিসেবে সরকারের গৃহীত কর্মসূচির সুবিধা পাওয়ার যেমন অধিকার রয়েছে, তেমনি গণতন্ত্র সুসংহত রাখতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যাবশ্যক। গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের (অথবা কোনো সংগঠনের) এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে। গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। যুক্তরাজ্যকে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার ও সংসদীয় গণতন্ত্রের জন্ম ভূমি বলা হয়। যুক্তরাজ্য ও ভারতের শাসন ব্যবস্থার অনুরূপ বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান রয়েছে। এ শাসন ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করে শাসনকার্য পরিচালনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য ও ভারতসহ পৃথিবীর অনেক দেশে একই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই, দেশের সংসদীয় গণতন্ত্রকে আরও সুসংহত করতে সকল সচেতন ভোটারগণের উচিৎ ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক ও সামাজিক দায়িত্ব পালন করা। সঠিক ভোটাধিকার প্রয়োগ একটি জাতি বা রাষ্ট্রের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ব্রিটিশ ও পাকিস্তানি শাসন-শোষণে নিষ্পেষিত বাংলার জনগণ প্রথম ভোটাধিকারের সুযোগ পায় ১৯৭০ সালের নির্বাচনে যখন এদেশের মানুষ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদের ৩১৩টি (সংরক্ষিত ১৩টিসহ) আসনের মধ্যে ১৬৭টি আসন ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ৩১০টি (সংরক্ষিত ১০টিসহ) আসনের মধ্যে ২৯৮টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকদের ষড়যন্ত্রের কারণে সে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ সরকার গঠন করে সমগ্র পাকিস্তানকে শাসন করতে না পারলেও একটি সফল মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব বাংলার জনগণকে একটি স্বাধীন সার্বভৌম ‘বাংলাদেশ’ উপহার দিয়েছিলেন। গণতন্ত্র তথা স্বাধীনতার জন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্যই তা সম্ভব হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশকে বিনির্মাণ করে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছিলেন ঠিক তখনই স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রে একদল পথভ্রষ্ট সেনা কর্মকর্তা জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে, স্বৈরশাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ বিনা ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে উন্নয়নে বিভিন্ন চমক দেখানোর চেষ্টা করলেও রাজনৈতিক দক্ষতা ও দূরদর্শিতা না থাকায় তাদের শাসনকাল দীর্ঘস্থায়ী হয়নি। একইভাবে, ১৯৯১ ও ২০০৭ সালের নির্বাচনে আওয়ামী লীগের নামে বিভিন্ন মিথ্যা ধর্মীয় অপ্রচার চালিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া যথাক্রমে ১৯৯১-১৯৯৫ এবং ২০০১-২০০৬ মেয়াদে সরকার পরিচালনা করলেও পর্যাপ্ত রাজনৈতিক দক্ষতা, দূরদর্শিতা ও উন্নয়ন দর্শন না থাকায় দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯৬, ২০০৯, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করে দীর্ঘ প্রায় ২০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থেকে হেনরি কিসিঞ্জারের ‘তলাবিহীন ঝুড়ি’-কে পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে রূপান্তরিত করে রূপকল্প-২০২১ (ডিজিটাল ও উন্নয়নশীল দেশ) বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের ‘রুল মডেল’ এ পরিণত করেছেন। দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় কেউ কেউ শেখ হাসিনা-কে ইরাকের সাদ্দাম হুসেন কিংবা লিবিয়ার কর্নেল গাদ্দাফির সাথে তুলনা করে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে, সাদ্দাম হুসেন এর শাসন আমলে ইরাকের জনগণ এবং কর্নেল গাদ্দাফির শাসন আমলে লিবিয়ার জনগণ বর্তমানের তুলনায় কতটা সুখী-সমৃদ্ধ ছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো তথাকথিত গণতন্ত্র পুনরুদ্ধারের নামে স্বৈরশাসকের তকমা দিয়ে ইরাকের সাদ্দাম হুসেন এবং লিবিয়ার কর্নেল গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে দেশ দুটিকে নরকে পরিণত করেছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো এখন বাংলাদেশকে ইরাক-লিবিয়ার মতো লক্ষ্যবস্তুতে পরিণত করতে চেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই। তাই, একজন সচেতন ভোটার হিসেবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাংলাদেশের নির্বাচনকে অর্থবহ করবেন নাকি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর ষড়যন্ত্রকে বাস্তবায়িত করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেবেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিগত ২০ বছরে দেশের অবকাঠামোগত ও আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়ন করেছেন অথবা উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, কক্সবাজারে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম হতে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, যমুনা নদীর ওপর দিয়ে রেল সেতু নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে রেল লাইন সম্প্রসারণ, ঢাকায় মেট্রোরেল স্থাপন, বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন, অসংখ্য স্কুল-কলেজ রাষ্ট্রীয়করণ, দেশব্যাপী অসংখ্য ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণ, গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাকা রাস্তা তৈরি, ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সামাজিক সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ভাতা প্রদান, গৃহহীনদের জমিসহ ঘর প্রদান, নারী শিক্ষার্থীদের জন্য উপ-বৃত্তি প্রদান, প্রত্যন্ত গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক নির্মাণ উল্লেখযোগ্য। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি যদি উল্লেখিত উন্নয়ন কর্মসূচির সুফল ভোগ করে থাকেন তাহলে আপনার নৈতিক এবং সামাজিক দায়িত্ব হবে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করা। সম্প্রতি আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১১টি খাতকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন যার শ্লোগান হলো- ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, করপোপযোগী শিক্ষা ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সমন্বিত কৃষি ব্যবস্থা-যান্ত্রিকীকরণ-প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পের প্রসার, আর্থিকখাতে আরও শৃঙ্খলা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সুলভ করা, সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রসার, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িকতা-সন্ত্রাস-জঙ্গিবাদ রোধ করা, সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো। ইশতেহারে উল্লেখিত অগ্রাধিকার খাতগুলো অত্যন্ত সুপরিকল্পিত, সময়োপযোগী ও মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাহলে, আসুন, আমরা দেশের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে এবং পশ্চিমা ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব দিতে আগামী ৭ জানুয়ারি ২০২৩ তারিখে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে দেশের গণতন্ত্রকে সুসংহত ও উন্নয়নকে টেকসই করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করি। প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট
ভোট দেওয়া সামাজিক দায়িত্ব, সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে
ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, টিকবেও আওয়ামী লীগ
বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্মের সাথে বঙ্গবন্ধুর নাম যেমন জড়িয়ে আছে ঠিক তেমনি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নামও। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ মিশে আছে বাংলাদেশের মাটির সাথে, মানুষের সাথে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচন, আইয়ুব খানের এক দশকের স্বৈরশাসনবিরোধী আন্দোলন, ’৬২ ও ’৬৪ এর শিক্ষা আন্দোলন, ৬ এর সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ, ৬৬ এর ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ৬৮ এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৬ দফাভিত্তিক ’৭০-এর নির্বাচনে ঐতিহাসিক বিজয়।  একই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” খ্যাত কালজয়ী ভাষণ । পরবর্তীতে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আহবানে সর্বাত্মক অসহযোগ আন্দোলন, ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ইতিহাসের নৃশংসতম গণহত্যার পর, ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। আওয়ামী লীগ শব্দের উৎপত্তি আওয়াম ও লীগ দুটো প্রতিশব্দ থেকে। আওয়াম শব্দের অর্থ সাধারণ মানুষ বা জনগণ আর লীগ অর্থ সঙ্ঘ বা দল। দুটো শব্দ এক করলে হয় জনগণের দল। আর এই জনগণকে সাথে নিয়েই পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত একটি নবীন দেশকে পুনর্গঠনের কাজে হাত দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাত্র সাড়ে তিন বছরেই বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে। প্রথমভাগে পুনর্বাসন ও পুনর্গঠন এবং দ্বিতীয় ভাগে আর্থ সামাজিক উন্নয়নের দিকে নজর দেন বঙ্গবন্ধু। এরই মধ্যে বাংলায় সোনার ফসল ফলতে শুরু করে। আর ঠিক তখনই স্বাধীনতাবিরোধী ঘাতকেরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। যে ইতিহাস আমাদের সবারই জানা। এরপর দিন যায় বছর যায়। ১৯৮১ সালের ১৭ মে, দেশে ফিরলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালের ঘাতকেরা মনে করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। তা ভুল প্রমাণিত করে দলকে নতুন জীবন দান করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।   শেখ হাসিনা দলীয় সভাপতি হিসেবে দেশে ফিরে কয়েকভাগে বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন। তাঁর ধী-শক্তি, দৃঢ়তা, লক্ষ্য স্থিরে বিচক্ষণতা, সাংগঠনিক ও রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতা আওয়ামী লীগকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে জনগণের সংগঠনের মৃত্যু নেই। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইলফলক। নানা সংকটের পর, ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় আসে আবারও আসে জনগণের প্রিয় আওয়ামী লীগ। এরপর ২০০৮ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটি।  জনমানুষের দল আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমন স্বাধীনতা এসেছে, ঠিক তেমনি জনগণকে সাথে নিয়েই তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েই বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। তার উদ্যোগের ফলেই অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল। ২০০৮ থেকে আওয়ামী লীগ টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায়। এরই মধ্যে ‘উন্নয়নের মহাসড়কে’ অবস্থান করছে বাংলাদেশ। সব দেশি—বিদেশি ষড়যন্ত্র, চোখ রাঙানি উপেক্ষা করে দেশের বৃহত্তম সেতু পদ্মা বহুমুখী সেতু নির্মাণ সম্পন্ন করেছে আওয়ামী লীগ সরকার। এই সেতুর ফলে বদলে যাচ্ছে পুরো দেশের অর্থনৈতিক চিত্র পাশাপাশি এই সেতু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, পর্যটনসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  সারাদেশে রাস্তাঘাটের উন্নয়নসহ অবকাঠামো নির্মাণের কর্মযজ্ঞ চলছে যারমধ্যে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে উল্লেখযোগ্য। ঢাকার আশপাশে নদ—নদী রক্ষা করে পরিবেশের সৌন্দর্য রক্ষায়ও চলছে নানাবিধ কর্মকাণ্ড। নিজেদের টাকায় পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজ সহজ ছিল না। কিন্তু তা করে বিশ্বকে বঙ্গবন্ধুকন্যা দেখিয়ে দিচ্ছেন যে, বাংলাদেশ পারে, বাংলাদেশের মানুষ পারে। এরইমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমরা আজ এক নতুন বাংলাদেশকে দেখতে পাচ্ছি, নতুন স্বপ্ন বুনতে পারছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ আর স্মার্ট বাংলাদেশ গড়ার ফ্রেমওয়ার্ক দিয়েছেন। দিয়েছেন শতবর্ষব্যাপী ডেল্টা প্লান। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আওয়ামী লীগের হাত ধরে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের অভিমুখে ধাবমান।   আসন্ন ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে তার মূল উপজীব্য বিষয় হলো 'স্মার্ট বাংলাদেশ'। যেটি অর্জনের সময়সীমা ২০৪১ সাল। ‘স্মার্ট বাংলাদেশ’ এবং এতে ‘উন্নয়ন দৃশ্যমান’ হয়েছে দাবি করে সামনে কর্মসংস্থান বাড়ানোর স্লোগান তুলে ধরা হয়েছে। এর আগে একাদশ সংসদ নির্বাচনের সময় যে ইশতেহার দেয়া হয়েছিলো তাতে শ্লোগান ছিল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’, যাতে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের বিষয়টিকে বিশেষ অঙ্গীকারের তালিকায় রাখা হয়েছিলো যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবার বিশেষ অগ্রাধিকারের শুরুতেই রাখা হয়েছে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টার কথা, রাখা হয়েছে ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা এবং সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করার মতো বিষয়টি। যা জনগণের চাওয়া পাওয়ার অন্যতম প্রধান একটি উপজীব্য বিষয়।  জনগণের দল আওয়ামী লীগ সাধারণ মানুষকে সাথে নিয়েই তাদের চাহিদা পূরণকে প্রাধান্য দিয়েই কাজ করতেই অঙ্গীকারাবদ্ধ। আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার প্রকাশকালে দেশের ভোটারদের উদ্দেশ্যে বলেন, “সরকার পরিচালনার বিশাল কর্মযজ্ঞে আমাদের কিছু ত্রুটি—বিচ্যুতি হওয়া স্বাভাবিক। আপনাদের রায় নিয়ে তা সংশোধন করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই”। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ ও বেগবান করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। এটাই তো হচ্ছে জনগণের প্রতি দায়বদ্ধ নেত্রীর সহজ সরল স্বীকারোক্তি। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। অবাধ তথ্য প্রবাহের যুগে মানুষ আর বিভিন্ন গুজবেও কান দেয় না। তারা নিজকে বুঝতে শিখেছে। এদেশের মানুষ এখন আর স্বাধীনতাবিরোধী অপশক্তি, দুর্নীতিবাজ, জঙ্গিবাদের মদদদাতাদের রাষ্ট্র পরিচালনায় দেখতে চায় না। মানুষ আগুন সন্ত্রাসীদের ঘৃণা করে, তাদের ডাকা হরতাল অবরোধসহ বিভিন্ন কর্মসূচী এখন আর কেউ মানে না। যে কারণে সবাই অবাধেই ঘরেবাইরে চলাফেরা করছে। এভাবেই তাদের আন্দোলনের নামে ডাকা নৈরাজ্যের প্রতিবাদ করছে।   মানুষ জানে দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে তা থেমে যাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসলে। জনগণ তাদের নিজেদের প্রয়োজনেই, জাতির বৃহৎ স্বার্থে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে। আর জনগণ তাদের ভালোবাসার দলকে সমর্থন করে যাবে আগামীর দিনগুলোতে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠীদের দেশবিরোধী সব অপচেষ্টার জবাব দেবে সরকারের পাশে থেকে। তার প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি। জনগণকে সাথে নিয়েই ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, জনগণের ভালোবাসায় টিকে থাকবে জনগণের দল। লেখক :  সহকারী অধ্যাপক, শিক্ষা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  
ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, টিকবেও আওয়ামী লীগ
আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকিং খাত এবং আধুনিক পরিষেবা প্রদানে জনগণের আস্থা
বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর যুদ্ধবিধস্ত দেশ পুনর্গঠনে হাত দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালে অধ্যাদেশ জারির মাধ্যমে জাতীয়করণ করা হয় ব্যাংকিং খাত। স্টেট ব্যাংক অব ইস্ট পাকিস্তান রূপান্তরিত হয়ে বাংলাদেশ ব্যাংক হয়।  জাতীয়করণের মাধ্যমে ১২টি ব্যাংক একীভূত করে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, পূবালী ও উত্তরা- এ ছয়টি সরকারি ব্যাংকে রূপান্তর করা হয়। এভাবে যাত্রা শুরু হয় বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রমের। বর্তমানে দেশে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ৪৩টি বেসরকারি ব্যাংক, নয়টি বিদেশী ব্যাংক ও তিনটি বিশেষায়িত ব্যাংক এবং ৩৪টি দেশী-বিদেশী আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ, বিগত দেড় দশকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এদেশে। এই উন্নয়নে অবদান রাখার অন্যতম প্রধান নিয়ামক হল ব্যাংকিং খাত। দেশের জনগণ এবং ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক ও আর্থিক ব্যবস্থায় নাগরিকদের যে আস্থা ও নির্ভরতা রয়েছে এটাই তার বড় প্রমাণ।  ব্যাংক সাধারণত আমানতকারীদের সম্পদ জমা রাখে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে এবং এই ব্যবস্থার মধ্য দিয়ে আস্থার সঙ্গে একটি দেশের সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। তাই ব্যাংকিং খাতে মানুষের আস্থা থাকাটা দেশের অর্থনীতির স্থিতিশীলতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ব্যাংকিং সেক্টরের প্রতি অটুট আস্থার একটি প্রাথমিক কারণ হল আর্থিক পরিষেবার সহজলভ্যতা।  অন্তর্ভুক্তিমূলক আর্থিক বা ব্যাংকিং সেবা প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য সরকার মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, উপশাখা, এটিএম, ডিজিটাল ওয়ালেট ইত্যাদি সেবা চালু করেছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বল্প বা বিনা খরচে আর্থিক তথা ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করা।  এ সেবার প্রকৃষ্ট উদাহরণ হলো কৃষকদের জন্য মাত্র ১০ টাকায়, তৈরি পোশাক শ্রমিক বা স্কুলের শিক্ষার্থীদের জন্য ১০০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিধান। এই অন্তর্ভুক্তি লক্ষ লক্ষ বাংলাদেশীকে ক্ষমতায়ন করেছে, তাদের সঞ্চয়, বিনিয়োগ এবং তাদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার সুযোগ দিয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাত অর্থনৈতিক ওঠানামা এবং বৈশ্বিক আর্থিক সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।  এই চ্যালেঞ্জ সত্ত্বেও, সেক্টরটি উল্লেখযোগ্য স্থিতিশীলতা দেখিয়েছে। বিচক্ষণ নিয়ন্ত্রক ব্যবস্থা এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলির স্থিতিস্থাপকতা জনগণের মধ্যে আস্থা জাগিয়েছে, তাদের আশ্বস্ত করেছে যে তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং ব্যবস্থার মধ্যে নিরাপদ এবং সুরক্ষিত।  ব্যাংকিং খাতে প্রযুক্তির একীকরণ জনগণের আস্থাকে আরও দৃঢ় করেছে।  অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপস এবং ডিজিটাল পেমেন্ট সলিউশনগুলি ব্যাংকিং পরিষেবাগুলিকে আরও সুবিধাজনক এবং দক্ষ করে তুলেছে। সর্বোচ্চ দক্ষতা ও নিপুণতার সাথে সেবা দেওয়ার লক্ষ্যে  বাংলাদেশের আর্থিক খাতকে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে।  আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যাংকিং ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করতে বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর। বাংলাদেশ ব্যাংকের সার্বিক কার্যক্রম অটোমেশনের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে বিগত দশ বছরে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং প্রকল্পের সবচেয়ে বড় খাত অটোমেশন এর আওতায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।  ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ পেপারলেস ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। সমৃদ্ধ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপগুলো অনলাইন ব্যাংকিং, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (BACPS), বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN),  RTGS (Real Time Gross Settlement), ই-কমার্স ও এম-কমার্স, মোবাইল ব্যাংকিং সেবা, অনলাইন পেমেন্ট, বিজনেস প্রসেস আউটসোর্সিং সেবা, ন্যাশনাল পেমেন্ট সুইচ, বাংলাদেশ (এনপিএসিবি) ও ইলেকট্রনিক ড্যাশবোর্ড চালুকরণ। স্বচ্ছতা এবং নৈতিক আচরণ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ  বিষয়।  নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কঠোর প্রবিধান এবং তদারকি নিশ্চিত করে যে ব্যাংকগুলি সততার সাথে কাজ করে।  নৈতিক অনুশীলনের প্রতি এই প্রতিশ্রুতি মানুষের মধ্যে বিশ্বাসের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।   তারা সিস্টেমের ন্যায্যতায় বিশ্বাস করে, যা তাদের বিনিয়োগ করতে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখতে যে বিষয় গুলো উল্লেখযোগ্য তা হলো- ১. ব্যাংকিং কার্যক্রমকে সম্পূর্ণরূপে প্রযুক্তিনির্ভর করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রূপান্তর করা;  ২. ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করা;  ৩. যোগ্য ও পেশাদার ব্যাংকারদের অধিকতর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া  এবং ৪. খেলাপি ঋণের সন্তোষজনক সুরাহা করা। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এ চারটি বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে ব্যাংকিং খাতে দেশের মানুষের আস্থা ধরে রেখেছেন। বাংলাদেশের ব্যাংকগুলো শুধু মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়;  তারা সক্রিয়ভাবে সম্প্রদায়ের সাথে জড়িত এবং সামাজিক কারণগুলিতে অবদান রাখে।  বিভিন্ন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার উদ্যোগের মাধ্যমে, ব্যাংকগুলি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশগত টেকসই প্রকল্পগুলিকে সমর্থন করে।   সম্প্রদায়ের উন্নয়নে এই সম্পৃক্ততা ব্যাংকিং সেক্টরের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলে, আর্থিক লেনদেনের বাইরে তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে। এছাড়াও আমাদের দেশের ব্যাংকিং খাত বিশেষ নিরাপত্তা সুবিধা ভোগ করে থাকে। এখানে ব্যাংক বন্ধের ব্যাপারে সরকার সব সময়ই একটি সামাজিক চাপে থাকে। কোনো ব্যাংক বন্ধের উপক্রম হলে দেশের সাধারণ মানুষের সঞ্চয় ক্ষতিগ্রস্ত হবে বিধায় সরকারের ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়। ফলে সরকারকে এগিয়ে এসে সেই ব্যাংককে রক্ষা করতে হয়। এ কারণে শুধু আমাদের দেশেই নয়, উন্নয়নশীল অনেক দেশেই ব্যাংক সহসা বন্ধ হতে দেখা যায় না।  সরকারের এই সামাজিক একই সাথে অর্থনৈতিক দায়বদ্ধতার কারণেও আমাদের দেশের ব্যাংক বন্ধ হওয়ার সুযোগ নেই এবং এই একই কারণে ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত না পাওয়ার কোনো শঙ্কাও থাকা ঠিক নয়।  ব্যাংকিং খাতে বাংলাদেশের জনগণের আস্থা নিছক আর্থিক স্থিতিশীলতার ফলে নয়;  এটি অ্যাক্সেসযোগ্য পরিষেবা, উদ্ভাবনী সমাধান, নৈতিক অনুশীলন এবং সক্রিয় সম্প্রদায়ের সম্পৃক্ততার চূড়ান্ত পরিণতি। বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ যেখানে ব্যাংকিং খাত ক্রমাগত বিকশিত হচ্ছে এবং জনগণের পরিবর্তিত চাহিদার সাথে খাপ খাইয়ে চলেছে।  বর্তমান সরকারের নানাবিধ প্রচেষ্টা ব্যাংকিং খাতকে বিকশিত করতে সহযোগিতা  করছে, এবং  ব্যাংকিং স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রয়াসে ব্যাংকিং খাতের পরিধি আরও বৃদ্ধি পাবে, যা দেশের আর্থসামাজিক উন্নয়নের ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।   মো. হাসানুর রহমান (হাসান)  প্রভাষক, অর্থনীতি বিভাগ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি  জামালপুর সদর, বাংলাদেশ  
আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকিং খাত এবং আধুনিক পরিষেবা প্রদানে জনগণের আস্থা
নারী উন্নয়ন ও ক্ষমতায়নের রূপকার শেখ হাসিনা
বর্তমান বিশ্বায়নের যুগে সবচেয়ে আলোচিত বিষয়ের মধ্যে অন্যতম নারীর ক্ষমতায়ন। নারী উন্নয়ন, নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর প্রতি সহিংসতার পরিপ্রেক্ষিতে নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন কোনও বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারবে।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নারী উন্নয়ন ও ক্ষমতায়নের পথপ্রদর্শক। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি মহিলা লীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু নারীদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ করে দেন। নারী উন্নয়নের লক্ষ্যে তাঁদের সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ নির্দেশনা পরিলক্ষিত হয়।  ১৯৭২ সালেই সরকারি চাকরিক্ষেত্রে বঙ্গবন্ধু নারী উন্নয়নে ১০ শতাংশ কোটা সংরক্ষণ করেন। মুক্তিযুদ্ধে যেসব নারী পাকিস্তানি সৈন্যদের দ্বারা সম্ভ্রম হারিয়েছেন, বঙ্গবন্ধু তাঁদের ‘বীরাঙ্গনা’ খেতাবে ভূষিত করেছেন। জাতির পিতার নির্দেশনায় ১৯৭২ সালে বীরাঙ্গনাদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপিত হয়।  নারী পুনর্বাসন বোর্ড গঠন করে তাঁদের পারিবারিক ও সামাজিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরিমেয় দেশপ্রেম, আত্মত্যাগ ও সাহস নিয়ে যিনি বঙ্গবন্ধুকে নিরলসভাবে প্রেরণা দিয়েছিলেন, তিনি হলেন জাতির পিতার সহধর্মিণী, বাংলার ইতিহাসে চিরস্মরণীয় মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব। নারীর উন্নয়ন, মর্যাদা ও ক্ষমতায়নের পারিবারিক শিক্ষার যে বীজ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বপন করেছিলেন, তা জননেত্রী শেখ হাসিনার কর্মেও প্রতিনিয়ত প্রতীয়মান হচ্ছে। শেখ হাসিনার সরকার নারীর যথার্থ মর্যাদা প্রতিষ্ঠায় অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নারীর সিদ্ধান্ত গ্রহণ, নারী শিক্ষার বিস্তার, কর্ম, চিকিৎসা, নিরাপত্তা ও নারীর অধিকার প্রতিষ্ঠাসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে এগিয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য অবদান আমরা দেখতে পাই।  জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে প্রণয়ন করেন “জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১”। জাতীয় সংসদের স্পিকার পদে একজন নারীকে নির্বাচিত করেন। শেখ হাসিনাই তাঁর মন্ত্রিসভায় প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে নারীকে দায়িত্ব দেন। সংসদ উপনেতাও হন একজন নারী।  তখন সুশীল সমাজের কেউ কেউ বলতে শুরু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারী হলেই কি নারীর ক্ষমতায়ন হয়ে যাবে? হয়তো তা বলা যাবে না। তবে এ কথা অনস্বীকার্য যে, এত গুরুত্বপূর্ণ পদে নারীর পদায়নের ফলে তাঁদের আত্মবিশ্বাস বেড়েছে এবং অন্যদেরকে উৎসাহিত করছে। ফলে নারীর ক্ষমতায়ন দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী হচ্ছে।  উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি ও ইউনিয়ন পরিষদে তিনজন নারী সদস্য নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত হওয়ার বিধান নিশ্চিত করেছে বর্তমান সরকার। বাংলাদেশের নারী এখন শুধু বিচারক, জেলা প্রশাসক, পুলিশ সুপার নন; নীতিনির্ধারণী পর্যায়ে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন দক্ষতার সঙ্গে।  শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, কূটনৈতিক দক্ষতা, খেলাধুলা, পর্বতারোহণ, নাসায় কাজ করাসহ সব চ্যালেঞ্জিং পেশায় তাঁরা সাফল্যের চিহ্ন রাখছেন।  বর্তমানে কৃষি মন্ত্রণালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ সচিব বা সমমর্যাদার পদে অসংখ্য নারী কর্মকর্তা আছেন, যা ইতোপূর্বে ছিল না। শেখ হাসিনার সরকারই প্রথম উচ্চ আদালতের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে নারীকে পদায়িত করেছে।  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রণীত বৈশ্বিক জেন্ডার গ্যাপ সূচকে বর্তমানে বাংলাদেশ বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ- ২০২৩ মতে, বিশ্বের ১৪৬ দেশের মধ্যে বাংলাদেশ ৫৯তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। যেখানে ভারত ১২৭তম ও পাকিস্তান ১৪২তম।  ২০২২ সালের বাংলাদেশের অবস্থান ছিল ৭১তম। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে। বর্তমানে সংরক্ষিত আসন ও নির্বাচিত ২২ জনসহ ৭২ জন নারী সংসদ সদস্য রয়েছেন। স্থানীয় পর্যায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত নারী প্রতিনিধিও আছেন ১২ হাজারেরও অধিক।  অর্থনীতিতে নারীর অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশ গতবারের ১৪৭তম অবস্থান থেকে ছয় ধাপ এগিয়ে ১৪১তম অবস্থানে উঠে এসেছে। এ দেশের অর্থনীতিতে এখন নারীদের অবদান মোট জিডিপির ২০ শতাংশের বেশি। সর্বশেষ শ্রমশক্তি জরিপ-২০২২ অনুযায়ী নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ২০০৬ সালের ২৯ শতাংশ এবং ২০১৭ সালের ৩৬.৩ শতাংশ থেকে এখন ৪৩ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। অথচ ভারতে এই হার মাত্র ২০ শতাংশ আর পাকিস্তানে তা ২২ শতাংশ।  আমাদের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস তৈরি পোশাক খাতের যে ৪০ লাখের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে তার ৮০ শতাংশের বেশি হলো নারী। এছাড়াও সারাদেশে ৫ হাজারের বেশি ডিজিটাল সেন্টার স্থাপিত হয়েছে, যেখানে অর্ধেকেরও বেশি সংখ্যক নারী কর্মী কাজ করছেন। বর্তমান সরকার নারীর কল্যাণে কর্ম সম্পাদন ও নারীর অধিকার সুরক্ষায়, ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো জেন্ডার বাজেট উপস্থাপন করেন।  বর্তমান ২০২৩-২৪ অর্থবছরের মোট বাজেটে জেন্ডার সম্পৃক্ত বরাদ্দের পরিমাণ ২,৬১,৭৮৭ কোটি টাকা যা মোট বাজেটের ৩৪.৩৭ শতাংশ এবং জিডিপি ৫.২৩ শতাংশ। স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রেও পরিস্থিতির উন্নতি হয়েছে। ২০২১ সালের ১৩৪ থেকে উঠে এসে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১২৯তম স্থানে। স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট কর্মীদের প্রায় ৭০ শতাংশ নারী।  মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা খাতেও অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। ফলে শিক্ষাক্ষেত্রে বৈষম্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১২৩তম। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থাও করেন শেখ হাসিনা। যে কারণে দেশে নারীশিক্ষার হার অনেক বেড়েছে। শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত নারীদের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।  প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০ শতাংশ নারী শিক্ষক বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রাথমিকে ছাত্রীসংখ্যা ১০৪-এর বিপরীতে ছাত্রসংখ্যা ১০০ এবং মাধ্যমিকে ১১৪ ছাত্রীসংখ্যার বিপরীতে ছাত্র ১০০। প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের অনুপাত সরকারি ক্ষেত্রে ৬৪.৪১ শতাংশ এবং বেসরকারি ক্ষেত্রে ৬৬.০৩ শতাংশ।  ২০২২ সালে উচ্চশিক্ষায় (টারশিয়ারি) নারীদের ভর্তির হার ১৭.১৯ শতাংশ এবং উচ্চশিক্ষার (ডিগ্রি/মাস্টার্স/পোস্ট- গ্র্যাজুয়েট/অন্যান্য) ক্ষেত্রে ছাত্রীদের ভর্তির হার ৪৫.০৩ শতাংশ। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে নারীশিক্ষার প্রসারই বড় ভূমিকা রেখেছে। বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন করেছে শেখ হাসিনা সরকার, ফলে মাতৃমৃত্যুহার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছে।  পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনায় সরকার জোর দিয়েছে বলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ১৯৭৬ সালের ৮ শতাংশ থেকে বর্তমানে তা ৬৩ শতাংশে চলে এসেছে। সন্তান জন্মের পর আগে অভিভাবকের জায়গায় শুধু পিতার নাম লেখা হতো; এখন মায়ের নামও লেখা হয়। জননেত্রীর এই বিশেষ উদ্যোগের কারণে সমাজে মায়ের অধিকার এবং আত্মসম্মান কাগজ-কলমেও স্বীকৃতি পেয়েছে।  নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কোনও জামানত ছাড়াই সর্বোচ্চ ২৫ লাখ টাকা এসএমই ঋণ প্রদানের ব্যবস্থা করেছে এই সরকার। এছাড়া নারী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে ১০ শতাংশ সুদে ঋণও নিতে পারছেন। নারীর প্রতি সব ধরনের সহিসংতা রোধে প্রণয়ন করা হয় পারিবারিক সহিংসতা দমন ও নিরাপত্তা আইন-২০১২।  নারীদের সুরক্ষা নিশ্চিতে প্রণয়ন করা হয় মানবপাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন-২০১২, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১১ এবং বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ প্রণয়ন করা হয়েছে। এছাড়া মেয়েশিশুদের নিরাপত্তায় শিশু আইন-২০১৩ প্রণীত হয়েছে শেখ হাসিনা সরকারের আমলেই। হিন্দু নারীদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে হিন্দু বিবাহ নিবন্ধন আইন-২০১২ প্রণয়ন করা হয়েছে।  নারীর প্রতি সহিংসতা রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং ৭টি বিভাগে “ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার” খোলা হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহে ও পরীক্ষায় কিছু দিন আগেও “টু ফিংগার টেস্ট” করা হতো, যা ধর্ষিতা নারীর প্রতি ছিল বৈষ্যমূলক ও অবমাননাকর। যা শেখ হাসিনা সরকারের আমলেই বাতিল করা হয়েছে। এছাড়াও তৃণমূল পর্যায়ে নারীদের স্বীকৃতি ও অনুপ্রেরণাদানের জন্য ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে পাঁচটি ক্যাটাগরিতে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত নারীকে সম্মাননা দেয়া হচ্ছে। স্বল্প ব্যয়ে আবাসন সুবিধা প্রদানে কর্মজীবী নারীদের জন্য ঢাকা শহরে চারটি, রাজশাহী, খুলনা, যশোর এবং চট্টগ্রামে একটি করে মোট ৮টি ১৬০৬ আসনবিশিষ্ট কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালিত হচ্ছে। শুধুমাত্র গার্মেন্টসে কর্মরত নারীদের স্বল্প ব্যয়ে আবাসন সুবিধা প্রদানের জন্য আশুলিয়া, সাভার ও ঢাকায় ৭৪৪ আসনের ১২ তলা হোস্টেল নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা রয়েছে।  কর্মজীবী মায়ের সন্তানদের জন্য ঢাকা শহরে ২৫টি, বিভাগীয় শহরে ৫টি, জেলা শহরে ১৩টিসহ মোট ৪৩টি ডে-কেয়ার সেন্টার চালু রয়েছে। শুধুমাত্র গার্মেন্টসে কর্মরত নারীদের সন্তানের জন্য ঢাকা, চট্টগ্রাম, মানিকগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রতিটিতে ৩০ আসনের ১৫টি ডে-কেয়ার সেন্টার চালু রয়েছে। নারীর উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এ পর্যন্ত ৩৩ লাখ ৪৩ হাজারেরও অধিক নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে বর্তমান সরকার। বদলে যাওয়া এই বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন ঘটেছে প্রশ্নাতীতভাবে। কয়েক দশক আগেও বলতে গেলে ঘরবন্দি নারী এখন অর্থনীতি-রাজনীতির বলিষ্ঠ নিয়ন্ত্রক। বাংলাদেশে যে অভাবনীয় আর্থিক সমৃদ্ধি, উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে, তা মূলত নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির জন্যই, আর এক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, তিনি সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং তার দৃঢ় নেতৃত্ব, সুদূরপ্রসারী চিন্তা ও সুনিপুণ প্রজ্ঞা।  নারী শিক্ষা ও উদ্যোক্তা, উন্নয়ন ও ক্ষমতায়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড, উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) ও ইউনেস্কো ডব্লিউআইপি গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, প্ল্যানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন, ট্রি অব পিস, এজেন্ট অব চেঞ্জসহ নানাবিধ সম্মাননা অর্জন করেছেন। তার সব অর্জন বাংলাদেশের নারীদের যেমন গর্বিত করে তেমনি উৎসাহিত করে। তাই বিশ্বজুড়ে বাংলাদেশের নারীর সাফল্য আজ অনুকরণীয় ও অনুসরণীয় যার রূপকার হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। লেখক : প্রক্টর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট
নারী উন্নয়ন ও ক্ষমতায়নের রূপকার শেখ হাসিনা
আরও পড়ুন
জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা
জাপার নির্বাচনী ইশতেহার ঘোষণা বৃহস্পতিবার
গণমুখী ইশতেহার আসছে আওয়ামী লীগের
ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত চাইল আওয়ামী লীগ