লাল ফ্রক পরা শিশুটি এখন দেশের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১১:১২ এএম


লাল ফ্রক পরা শিশুটি এখন দেশের জনপ্রিয় অভিনেত্রী
ছবি : সংগৃহীত

গায়ে লাল ফ্রক। আদুরে একটি বাচ্চা ছাদের উপরে দাঁড়িয়ে আছে খেলনা গাড়ি হাতে । প্রথম দেখাতে বেশির ভাগ মানুষই চিনতে পারেননি। এমনকি বলতেও পারেননি তার পরিচয়। পড়ে গেছেন দ্বিধা-দ্বন্দ্বে। এবার জানা গেল তার পরিচয়। তিনি বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী। 

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে সবার প্রশংসা কুড়িয়েছেন। নজর কেড়েছেন ওটিটিতে অভিনয় করেও। সব ঠিক থাকলে চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত প্রথম সিনেমা। নাম ‘প্রিয় মালতী’।

ঠিকই ধরেছেন ছবির বাচ্চাটি আর কেউ নন, মেহজাবীন চৌধুরী। 

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি ছবিটি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘মাই ফার্স্ট রাইড’। সঙ্গে জুড়ে দিয়েছেন গাড়ির ইমোজি।

তারপর থেকেই ছবিটিতে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ করছেন প্রিয় অভিনেত্রীর প্রশংসা, আর কেউবা জানতে চাইছেন ছবিটা কত সালের?
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission