ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’

আতিক মাহবুব তানজিম

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম
মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ছবি: সংগৃহীত

তার বেশভূষা দেখে শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠল, ‘ইয়ে তো মিসকিন হ্যায়!’ কোরআন তিলাওয়াতের মাধ্যমে বক্তব্য শুরু করতেই সেই শ্রোতারাই বললেন, ‘ইয়ে তো মাওলানা হ্যায়!’

রাজনৈতিক বক্তব্য শুনে তারা এবার বিস্মিত হয়ে পরস্পরের সঙ্গে বলাবলি করতে লাগলেন, ‘আরে বাহ্, ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়!’ আর যখন বিশ্ব মোড়লদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, তখন একই শ্রোতাদের মুখে শোনা গেল, ‘হায় আল্লাহ, ইয়ে তো স্টেটসম্যান হ্যায়!’

আর সেই মানুষটি হলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। চীন সফর-পরবর্তী এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছিল বলে প্রচলিত রয়েছে। সেদিন তার মাথায় ছিল তালপাতার টুপি, পরনে ছিল সাধারণ লুঙ্গি। তার পোশাক-পরিচ্ছদে যেমন ছিল সাধারণ মানুষের ছাপ, তেমনি বক্তব্যে ছিল ধর্মীয় প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা ও সাম্রাজ্যবাদবিরোধী দৃঢ় অবস্থান।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ধানগড়া গ্রামে হাজী শরাফত আলী খানের ঘরে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান। তবে জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইল শহরের অদূরে সন্তোষ এলাকায়। শৈশব ও কৈশোরের বিভিন্ন পর্যায়ে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। পরবর্তী সময়ে শিক্ষকতা ও ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন।

১৯১৭ সালে ময়মনসিংহে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের একটি রাজনৈতিক বক্তব্য তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং চিত্তরঞ্জন দাশের নেতৃত্বাধীন স্বরাজ আন্দোলনের সঙ্গে যুক্ত হন।

১৯১৯ সালে খিলাফত ও অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে ভূমিকা রাখার কারণে এ সময় তাকে কারাবরণও করতে হয়।

১৯২০-এর দশকে আসামের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে কৃষকদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ধুবড়ী অঞ্চলের ভাসান চরে কৃষক সম্মেলন ও আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন।

ওই ভাসান চরের নাম থেকেই তিনি ‘ভাসান চরের মাওলানা’ এবং পরবর্তী সময়ে ‘মওলানা ভাসানী’ নামে পরিচিতি লাভ করেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘ভাসানী হুজুর’ নামেও পরিচিত ছিলেন।

তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারীতে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের আয়োজন এবং একই বছর আওয়ামী লীগ থেকে বেরিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন।

১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারির পর তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৬৩ সালে কারামুক্তির পর তিনি চীন সফর করেন। ১৯৬৪ সালে কিউবার রাজধানী হাভানায় বিশ্বশান্তি সম্মেলনেও অংশগ্রহণ করেন বলে তাঁর জীবনীতে উল্লেখ রয়েছে।

১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর তিনি দুর্গত মানুষের পাশে দাঁড়ান। কেন্দ্রীয় সরকারের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে সোচ্চার হন।

ওই নির্বাচনে তিনি অংশগ্রহণ না করে দুর্গত মানুষের সহায়তায় মনোনিবেশ করেন। একই সময়ে পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধিকার ও স্বাধীনতার দাবিও জোরালোভাবে তুলে ধরেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালের জানুয়ারিতে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। একই বছরের ২৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক ‘হক-কথা’ প্রকাশ শুরু করেন।

স্বাধীন বাংলাদেশেও তিনি বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকেন। ১৯৭৩ সালে সরকারের বিভিন্ন নীতি ও কার্যক্রমের সমালোচনা করেন এবং সাধারণ মানুষের অধিকার, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সাম্যের পক্ষে সোচ্চার হন।

তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম ঐতিহাসিক ঘটনা ১৯৭৬ সালের ১৬ মে অনুষ্ঠিত ফারাক্কা লং মার্চ। ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিনি এই ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দেন।

রাজশাহী থেকে শুরু হওয়া এই লং মার্চে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ওই বছরের ১৭ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মজলুম জননেতা মওলানা ভাসানী। পরে তাকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়।

রাজনীতির পাশাপাশি মওলানা ভাসানী তার ধর্মীয় চিন্তাধারা ও মানবকল্যাণমূলক দর্শনের জন্যও বিশেষভাবে আলোচিত ছিলেন। শৈশবে সুফি সাধক সৈয়দ নাসির উদ্দিন আহমদ বোগদাদীর সান্নিধ্যে আসেন তিনি।

তার ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে এই ব্যক্তির প্রভাব ছিল গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে তিনি ভারতের দেওবন্দের দারুল উলুমে পড়াশোনা করেন। ১৯০৭ থেকে ১৯০৯ সাল পর্যন্ত তাঁর দেওবন্দে অবস্থানের কথা বিভিন্ন জীবনীতে উল্লেখ রয়েছে।

মওলানা ভাসানীর ধর্মীয় ও সামাজিক দর্শনের অন্যতম ভিত্তি ছিল ‘রবুবিয়াত’ বা পালনবাদ। এই দর্শনের মূল কথা হলো, আল্লাহ সমগ্র সৃষ্টির পালনকর্তা। মানুষেরও দায়িত্ব হলো ধর্ম, বর্ণ, জাতি ও পরিচয় নির্বিশেষে সব মানুষের কল্যাণ, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

অর্থাৎ শুধু নিজ ধর্মের মানুষের নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব মানুষের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। তাঁর কাছে ধর্মীয় আদর্শের সঙ্গে মানবসেবা, সাম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার বিষয়টি ছিল গভীরভাবে সম্পৃক্ত।

এ দর্শনের সঙ্গে যুক্ত ছিল তার ‘হুকুমতে রব্বানিয়া’ ধারণা। এর মাধ্যমে তিনি রবুবিয়াত বা পালনবাদী দর্শনকে রাষ্ট্র ও সমাজব্যবস্থায় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। ১৯৭৪ সালে টাঙ্গাইলের সন্তোষে তিনি হুকুমতে রব্বানিয়া সমিতি প্রতিষ্ঠা করেন।

এর মাধ্যমে তার পালনবাদী চিন্তাকে সাংগঠনিক রূপ দেওয়ার চেষ্টা করেন। তিনি ধর্মকে কেবল ব্যক্তিগত ইবাদতের বিষয় হিসেবে দেখেননি; বরং মানুষের মুক্তি, অধিকার, সাম্য, মানবসেবা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার নৈতিক ভিত্তি হিসেবেও বিবেচনা করেছেন।

মওলানা ভাসানী ছিলেন এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক আদর্শকে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে যুক্ত করেছিলেন। কৃষক-শ্রমিক, নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে তাঁর আপসহীন অবস্থান তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আজ ১৭ নভেম্বর এই মহান নেতার ৫০তম মৃত্যুবার্ষিকী। অর্ধশতাব্দী পেরিয়েও তাঁর আদর্শ, দর্শন ও মজলুম মানুষের পক্ষে উচ্চারিত কণ্ঠ আজও প্রাসঙ্গিক। সমাজের শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রামী চেতনা যুগের পর যুগ মানুষের মধ্যে জাগ্রত থাকুক। তাই আজও শ্রদ্ধার সঙ্গে বলতে হয়—যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী।

লেখক: আতিক মাহবুব তানজিম
শিক্ষার্থী,রসায়ন বিভাগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা
বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন এসেছিল, যেদিন সামরিক ট্যাঙ্কের নলে সাধারণ মানুষ ভালোবেসে ফুলের মালা পরিয়ে দিয়েছিল? ট্যাঙ্ক যেখানে যুদ্ধে ব্যবহৃত হয়, সেখানে জনতা ফুল দিয়ে সাজিয়ে দেয় সেই অস্ত্র! ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর, ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছিল এমনই এক রূপকথার মতো দৃশ্যের। এই ঐতিহাসিক ঘটনাটি হলো 'সিপাহি-জনতার বিপ্লব'। সে ছিল এক থমথমে সময়। চারিদিকে অস্থির অবস্থা। দেশের মানুষ খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। ঠিক তখনই অলৌকিক এক কাণ্ড ঘটে যায়! ৬ নভেম্বর রাতের অন্ধকার পেরিয়ে যখন ৭ নভেম্বরের ভোর হচ্ছিল, তখন হঠাৎ করেই ঢাকার সেনানিবাস থেকে বের হতে থাকে সাধারণ সৈনিক বা সিপাহিরা। আর তাদের স্বাগত জানাতে ভোরের আলো ফোটার আগেই রাজপথে নেমে আসে লাখো লাখো সাধারণ মানুষ। সেদিন কোনো হিংসা ছিল না, কোনো মারামারি ছিল না। ছিল শুধু দেশের জন্য বুকভরা ভালোবাসা। সাধারণ মানুষ আর সিপাহিরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে উঠলেন। তারা স্লোগান দিচ্ছিলেন—‘সিপাহি-জনতা ভাই ভাই, দেশ বাঁচানোর বিকল্প নাই!’ বন্দিদশা থেকে মুক্ত হয়ে সিপাহী-জওয়ানদের কাছে তাদের প্রিয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান যখন জনতার সামনে এলেন, তখন সবার আনন্দ যেন আর ধরে না। সাধারণ মানুষ আর দেশের সেনারা মিলেমিশে এক হয়ে গেল। ঢাকার রাস্তায় সেনাবাহিনীর যে বড় বড় ট্যাঙ্কগুলো চলছিল, দেশের কিশোর-তরুণেরা ভালোবেসে সেগুলোর ওপর চড়ে বসল। আর তখনই ট্যাঙ্কের নলে পরিয়ে দেওয়া হলো গাদা ফুলসহ নানা ফুলের মালা! দেশের বিপদে এভাবেই সেদিন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের সবচেয়ে আলোচিত বিষয় ছিল, সেনাবাহিনীর সাধারণ সিপাহি এবং জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত এই ঐক্য এবং গৃহবন্দি সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তৎকালীন এই অনিশ্চয়তার মধ্যে এ এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করেছিল।  ৬ নভেম্বর মধ্যরাতের পর সেনানিবাসে সিপাহিদের অভ্যুত্থান শুরু হলে হাজার হাজার সাধারণ মানুষ গভীর রাতে ও ভোরে রাজপথে নেমে আসে। সাধারণ জনগণ ও সশস্ত্র সিপাহিরা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। বিপ্লবের সবচেয়ে চাক্ষুষ ও আকর্ষণীয় দৃশ্য ছিল সাধারণ মানুষের সেনাবাহিনীর ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেওয়া। এটি ছিল সামরিক বাহিনীর প্রতি সাধারন মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর গৃহবন্দি হওয়া সেনাপ্রধান জিয়াউর রহমানকে সিপাহিরা মুক্ত করে বীরের বেশে বাইরে নিয়ে আসে।  মুক্ত হয়ে উপস্থিত সৈনিক ও জনতার উদ্দেশ্যে সেদিন তার হাত নাড়ার দৃশ্যটি ছিল এই বিপ্লবের অন্যতম আইকনিক মুহূর্ত। ঢাকার রাজপথে সেদিন ‘নারায়ে তাকবীর’ ‘আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘সিপাহি-জনতা ভাই ভাই’ এবং ‘জিয়াউর রহমান জিন্দাবাদ’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল। এই বিপ্লবের ফলে খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থান ব্যর্থ হয় এবং জিয়াউর রহমান মুক্ত হন। এই অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে তাঁকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সমাসীন করা হয়। সামরিক ছাউনি থেকে শুরু হওয়া একটি বিদ্রোহ কীভাবে কয়েক ঘণ্টার ব্যবধানে সাধারণ মানুষের স্বজাত্যবোধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি জনবিপ্লবের রূপ নিয়েছিল, সেটিই ছিল ৭ নভেম্বরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। সিপাহীদের ভাষায় সেদিন ছিল ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার দিন’। লেখক: সৈয়দ আবদাল আহমদ  প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর। আরটিভি/এসআর
৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা
৭ নভেম্বর: অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং একটি বিপ্লব
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল। কিন্তু মাত্র ৪৭ বছরের মধ্যেই সেই ইতিহাসকে এমনভাবে বিকৃত করা হয়েছে যে, সত্যিকার ইতিহাসকেই মানুষ এখন ভুলে যেতে বসেছে। ঐতিহাসিক সত্য হলো এই যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে যে অস্থির অবস্থা বিরাজ করছিল, ৩ নভেম্বরের অভ্যুত্থানের ফলে সেটি আরও জটিল রূপ লাভ করে। যার ফলে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এক প্রকারের অবধারিত হয়ে ওঠে।
৭ নভেম্বর: অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং একটি বিপ্লব
৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
ইতিহাসের গতিপথ সর্বদা সরলরেখায় চলে না; মাঝে মাঝে তা মোড় নেয় রক্তস্নাত অলিগলি অতিক্রম করে রাষ্ট্র ও জাতির অস্তিত্ব রক্ষার সুনির্দিষ্ট বাঁকে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তৎকালীন দক্ষিণ-পূর্ব এশীয় ভূ-রাজনীতি এবং বাংলাদেশের অভ্যুদয়-পরবর্তী সংকটময় ইতিহাসে তেমনই এক যুগান্তকারী ও অবিনাশী অধ্যায়। 
৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রচিত হয় এক নতুন অধ্যায়। জন্ম হয় এক নতুন বাংলাদেশের। অনেকে এটাকে ইতিহাসের বাঁক হিসেবেও মনে করেন।
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস
বিপ্লব ও সংহতি দিবস: জিয়া জাতির নির্ভরতার মহান কাণ্ডারি
১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনা অধিনায়ক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ইতিহাসে ছিল এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ৭ নভেম্বর সংগঠিত সিপাহি-জনতার বিপ্লবই আমাদের মহান স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জিয়াউর রহমানকে দেশের রাজনীতিতে টেনে এনেছিল, এক কঠিন সময়ে তাকে জাতির মহান কাণ্ডারির ভূমিকায় বসিয়েছিল।
বিপ্লব ও সংহতি দিবস: জিয়া জাতির নির্ভরতার মহান কাণ্ডারি
আরও পড়ুন
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ