ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিএমইউর ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট পাস

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ক্যান্সার সেবার সম্প্রসারণ, রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেটের বিস্তারিত তুলে ধরা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শততম সিন্ডিকেট সভায় বাজেটটি অনুমোদন করা হয়।

বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন।

ঘোষিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৬৩ কোটি টাকা পাওয়া যাবে। বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে, যা সংশোধিত বাজেটের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়ে পূরণের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, এবারের বাজেটের প্রতিপাদ্য ‘আগামীর বাংলাদেশ যেন হয় সুস্বাস্থ্যের বাংলাদেশ’। চিকিৎসা মানুষের সামর্থ্যের ভিত্তিতে নয়, প্রয়োজনের ভিত্তিতে নিশ্চিত করাই এ বাজেটের মূল লক্ষ্য। একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে চিকিৎসাসেবা ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক বাস্তবতা, স্বাস্থ্য খাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং আধুনিক চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ চাহিদাকে সামনে রেখে ‘কস্ট কন্ট্রোল অ্যান্ড কস্ট রিডাকশন’ নীতির ভিত্তিতে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

মানবিক বাংলাদেশ গড়ায় অবদান রাখতে বাজেটে পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল ক্লাসরুম ও ই-লার্নিং সম্প্রসারণ, গবেষণায় অনুদান বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালু এবং বিনামূল্যে ওষুধ সরবরাহে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।

পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন জানান, এবারের বাজেটে বিনামূল্যে ওষুধ সরবরাহে ২০ কোটি টাকা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে ৯০ কোটি টাকা এবং ক্যান্সার রোগীদের চিকিৎসায় অনকোলজি বিভাগের একটি অকেজো লিনিয়ার এক্সিলেটর পুনরায় চালু ও আরও দুটি নতুন লিনিয়ার এক্সিলেটর স্থাপনের জন্য ৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৯ জনের। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১০৭৪ জন। 
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইনে নিবন্ধন ও প্রোফাইলের তথ্য হালনাগাদ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
আরও পড়ুন
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা
চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির