
২০২৭ অর্থবছরের শুরুতেই বড় বাজেট ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের প্রথম মাস অক্টোবরেই দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৪০৪ বিলিয়ন ডলারে, যা অক্টোবর মাসের ইতিহাসে সর্বোচ্চ।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় বাজেট ঘাটতি বেড়েছে ১২০ বিলিয়ন ডলার বা ৪২ শতাংশ। একদিকে সরকারের রাজস্ব আয় কমেছে, অন্যদিকে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে।
অক্টোবরে সরকারের আয় ৯ শতাংশ কমে ৩৬৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে সরকারি ব্যয় ১২ শতাংশ বেড়ে রেকর্ড ৭৭৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কৃষকদের সহায়তা, সামরিক খাতে ব্যয় এবং সরকারি ঋণের সুদ পরিশোধে ব্যয় বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ সময়ে সরকারি ঋণের সুদ পরিশোধেই ব্যয় হয়েছে ১১৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


