ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২৬ দিনে ১২৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন।

বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৪ জন। এর বাইরে খুলনা বিভাগে ৩২৯ জন, বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন এবং রাজশাহীতে ১৭৬ জন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৪১ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু
রেডিয়েশন থেরাপি ও রেডিওলজিক প্রযুক্তি, কোন পেশাটি আপনার জন্য উপযুক্ত 
স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এর সঙ্গে চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর বিভিন্ন পেশার সুযোগও বাড়ছে।
রেডিয়েশন থেরাপি ও রেডিওলজিক প্রযুক্তি, কোন পেশাটি আপনার জন্য উপযুক্ত 
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে।
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের 
২৬ দিনে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী
নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত ১
ইবিতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়নে আলোচনা সভা