ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল 

রামেক সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত।

অর্থোপেডিক চিকিৎসায় আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগ। আমেরিকান নেইল বা ‘সাইন নেইল’ (SIGN Nail) ব্যবহার করে অস্ত্রোপচারের সাফল্যের ভিত্তিতে বিশ্বের সেরা ১০টি হাসপাতালের মধ্যে দশম স্থান অর্জন করেছে বলে জানিয়েছেন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আলমগীর হোসেন।

এ বিষয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক ডা. আলমগীর হোসেন বিভাগের চিকিৎসাসেবা, অস্ত্রোপচারের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ে এই অর্জনের কথা তুলে ধরেন।

সাইন নেইল মূলত দীর্ঘ অস্থির ভাঙা অংশ স্থিতিশীল করতে ব্যবহৃত একটি বিশেষ ধরনের ইন্ট্রামেডুলারি নেইল। বিশেষ করে জটিল অস্থিভাঙার চিকিৎসায় এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভাগীয় প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন হাসপাতালের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এমন অর্জন দেশের অর্থোপেডিক চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই সাফল্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৭ দিনে মারা গেছেন ১০৩ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জনে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮২৭ জন। এ পর্যন্ত মোট ৯৮ হাজার ৮৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরটিভি/টিআর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৯৬
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। 
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৯৬
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৭২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৭২
বিশ্ব ট্রমা দিবস আজ / মহাসড়কে বাড়ছে মৃত্যু, পড়ে আছে ১৪০ কোটি টাকার প্রাণ বাঁচানোর ‘ট্রমা সেন্টার’ 
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দিয়ে প্রাণহানি কমানোর লক্ষ্য নিয়ে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে নির্মাণ করা হয়েছিল ২৪টি ট্রমা সেন্টার।
মহাসড়কে বাড়ছে মৃত্যু, পড়ে আছে ১৪০ কোটি টাকার প্রাণ বাঁচানোর ‘ট্রমা সেন্টার’ 
একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮১ জন।
একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
আরও পড়ুন
১১ দফা দাবিতে রামেক অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু
রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান