ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

থামছেই না হামের প্রকোপ। একের পর এক শিশুর প্রাণহানিতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে হামজনিত মৃত্যুর মিছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আরও এক হাজার ৫৭২ জনের শরীরে মিলেছে হাম ও হামের উপসর্গ।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮ জনের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের এবং বাকি দুইজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।

একই সময়ে ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ ধরা পড়েছে। এই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন।

এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৫ হাজার ২৬৯ জন।

সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, বদলাচ্ছে সেই ধারণা!
নারীদের হৃদরোগের ঝুঁকি শুধু বয়সের ওপর নির্ভর করে না, বরং জীবনের বিভিন্ন পর্যায়ের হরমোনের পরিবর্তনের সঙ্গেও জড়িত।
নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, বদলাচ্ছে সেই ধারণা!
নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে।
নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৯১ জনে দাঁড়াল।
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
নীরবে বাড়ছে ডায়াবেটিসের বিস্তার।
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৮৩ জনে দাঁড়াল।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫
আরও পড়ুন
শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
ছেলের জানাজা শেষ হতে না হতেই মারা গেলেন মা
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!