ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক ও চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ (১৪ নভেম্বর)। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান দর্শকপ্রিয় এই অভিনেতা।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন রাজীব। অভিনয়জীবন শুরুর আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। পরে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে যুক্ত হন। কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনেও।

১৯৮১ সালে রাখে আল্লাহ মারে কে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। শুরুতে নায়ক হিসেবে অভিনয় করলেও পরবর্তী সময়ে খলনায়ক চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান।

দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। অসামান্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া পেয়েছেন বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা।

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন এই অভিনেতা।

হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের ঠিকানা, কেয়ামত থেকে কেয়ামত, বিক্ষোভ ও বুকের ভেতর আগুনসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

মৃত্যুর ২২ বছর পেরিয়ে গেলেও গম্ভীর কণ্ঠস্বর, শক্তিশালী অভিনয় আর পর্দায় দাপুটে উপস্থিতির কারণে দর্শকের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তি খলনায়ক।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, স্মৃতি আর ভালোবাসা। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে তুলে রাখা শাড়িগুলোর আবেদন যেন একটু অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরার মধ্যে খুঁজে পান সাশ্রয়ের পথও।
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত।
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ
ঢালিউডে নিজের অভিনয়গুণে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেতা বাপ্পারাজ। কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের ছেলে হলেও বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন তিনি। পর্দায় নানা চরিত্রে দর্শকের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিগত জীবনেও রয়েছে সিনেমার মতোই এক প্রেমের গল্প। ভালোবাসার মানুষকে বিয়ে করতে পরিবারের বাধা পেরিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।  কিন্তু শেষ পর্যন্ত বাবার লোকজনের হাতেই ধরা পড়তে হয় তাকে। নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পারাজের। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’র মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। তবে অভিনয়জীবনের বাইরেও বাপ্পারাজের প্রেম ও বিয়ের গল্প বেশ চমকপ্রদ। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অধ্যায়ের কথা তুলে ধরেন অভিনেতা। ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাইলেও পরিবারের সম্মতি পাননি বাপ্পারাজ। শেষ পর্যন্ত পরিবারের অমতেই তাকে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে করেন তারা। সেই অভিজ্ঞতা জানিয়ে বাপ্পারাজ বলেন, সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়। উল্লেখ্য, অভিনয়জীবনে ব্যর্থ প্রেমিক চরিত্রে বিশেষ পরিচিতি রয়েছে বাপ্পারাজের। বিশেষ করে ‘চাচা হেনা কোথায়’ সিনেমার চরিত্রটি দর্শকদের কাছে এখনো আলোচিত। বাস্তব জীবনে অবশ্য প্রেমের গল্পের পরিণতি হয়েছে সুখের। বর্তমানে দুই সন্তানের বাবা তিনি। তার দুই মেয়েই বিবাহিত। ফলে তাদের কারো অভিনয়ে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা। আরটিভি/এসআর
দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছিলেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ
অভিনেতা ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। 
অভিনেতা ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই
আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ, লেখা আহ্বান
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা