ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ

​হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
অভিযুক্ত অধ্যাপক ড. দীপক কুমার সরকার। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’—এমন মন্তব্যের মাধ্যমে অনৈতিক প্রস্তাব ও পরবর্তীতে হেনস্তার অভিযোগ তুলেছেন এক নারী শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৫ তারিখে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার রাত ১টা ৫১ মিনিটে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে নক দেন। পরদিন সকাল সাড়ে ১০টায় একজন বান্ধবীসহ তাকে নিজের অনুষদীয় চেম্বারে দেখা করতে বলেন তিনি। যথারীতি ওই শিক্ষার্থী তার বান্ধবীসহ অভিযুক্ত শিক্ষকের চেম্বারে দেখা করতে যান। কিছুক্ষণ পর অভিযুক্ত শিক্ষক ব্যক্তিগত কথা আছে বলে সাথে আসা বান্ধবীকে চেম্বার থেকে বের হয়ে বাইরে অপেক্ষা করতে বলেন।

​বান্ধবী চেম্বার থেকে বের হওয়ার পর অভিযুক্ত শিক্ষক তাকে প্রশ্ন করেন, “তুমি পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসো?” উত্তরে ওই শিক্ষার্থী তার বাবার কথা বললে অভিযুক্ত শিক্ষক তাকে বাবার দিব্যি দিয়ে বলেন, এখন তাকে যে কথাগুলো বলা হচ্ছে তা যেন কাউকে না বলা হয়। এরপর ওই শিক্ষার্থীকে তিনি বলেন, “আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।”

​এসময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়ে বিকেলে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া এবং ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই ওই শিক্ষক তার হাত ধরে হ্যান্ডশেক করে বলেন, “তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।”

​এমন ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে তিনি বিষয়টি তার পরিবারকে জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকে অবহিত করলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী।

​লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী আরও জানান, পরবর্তীতে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে তার ভাইভা অনুষ্ঠিত হয়। এর মাঝেই ক্লাসের সিআর-এর মাধ্যমে তাকে আবারও চেম্বারে ডেকে নেন ওই শিক্ষক। ঘটনাটি পরিবার ও স্ত্রীকে জানানোর কারণে চেম্বারে ডেকে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং তার বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। তার হাতে দুটি কোর্স থাকায় প্রশ্ন করা ও খাতা দেখার ক্ষমতা তার হাতে রয়েছে বলেও শিক্ষকসুলভ নয় এমন আচরণ করেন তিনি।

​এই ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় দীর্ঘদিন ক্লাস করতে পারেননি ওই শিক্ষার্থী। পূর্বের ঘটনার জের ধরে পরবর্তীতে তাকে নানাভাবে হেনস্তা করা হয় এবং এর ফলেই পরীক্ষায় তার ফলাফল খারাপ হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

​এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. দীপক কুমার সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে জানান,“এই বিষয়ে আমি অবগত না। আর এমন তো হওয়ার কথা না,এমন কিছু তো আমি করিনি।”

অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ​বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান জানান, “আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কথা বলি।”

পরবর্তীতে কল দেয়া হলে তিনি আর কল কল রিসিভ করেননি।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক রুয়েট সেক্রেটারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী শামীম। 
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক রুয়েট সেক্রেটারি গ্রেপ্তার
রাবি প্রশাসন ভবনের মূল ফটকে আম্মারের তাস খেলার আসর 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচির নামে তাস খেলার আসর বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার ও তার অনুসারীদের বিরুদ্ধে। 
রাবি প্রশাসন ভবনের মূল ফটকে আম্মারের তাস খেলার আসর 
রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল
আরও পড়ুন
হাবিপ্রবিতে খাদ্যপণ্য উৎপাদন নিয়ে ইনসেপশন কর্মশালা
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’