
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ডগলাস যুক্তরাষ্ট্রে হাওয়াইয়ের দিকে ধেয়ে যাচ্ছে। তবে এই সপ্তাহান্তে আঘাত হানার আগে এটি দুর্বল হয়ে যাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর সিএনএনের।
শুক্রবার ক্যাটাগরি ৪-এ পরিণত হয় ঘূর্ণিঝড় কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা দুর্বল হতে শুরু করে। আগামী দুই দিনে হাওয়াইমুখী এই ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে। হনলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হ্যারিকেন সেন্টার এ তথ্য জানিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা বা রোববার সকালে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডগলাস। তখন অবশ্য ঘূর্ণিঝড়টির শক্তি কমে তা ক্যাটাগরি ১-এ পরিণত হবে।
হ্যারিকেন সেন্টার শুক্রবার জানায়, ডগলাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত হাওয়াইয়ের দ্বীপগুলোর। ঘূর্ণিঝড়ের কারণে শনিবার রাত বা রোববার শক্তিশালী বাতাস, ভয়ংকর ঢেউ এবং ভারী বর্ষণ হতে পারে।
ঘূর্ণিঝড় ডগলাস এখন ক্যাটাগরি ৩ হ্যারিকেনে পরিণত হয়েছে। বর্তমানে বাতাসে এর গতিবেগ ঘণ্টায় ১১৫ মাইল। এদিকে ডগলাসের কারণে হাওয়াই এবং মাওই কাউন্টিতে সতর্কতা জারি করা হয়েছে।
এ




