ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

এশিয়ার শীর্ষ ধনী হলেন পানি ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ০৭:১৬ পিএম
এশিয়ার শীর্ষ ধনী হলেন পানি ব্যবসায়ী

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন করোনা ভ্যাকসিনের টিকা প্রস্তুতকারী ফার্ম ও বোতলজাত পানি ব্যবসায়ী ঝং শানশান। ই–কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে পেছনে ফেলেছে।

২০২০ সালেই ঝংয়ের সম্পদ বেড়েছে ৭০০ কোটি মার্কিন ডলার। ঝং শানশানের মোট সম্পদের পরিমাণ এখন ৭ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার। সূত্র বিবিসি

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ঝং শানশান। যিনি বিশ্বের ১১তম শীর্ষ ধনী। ঝং পরিচিত বেশি লোন উলফ নামে। ঝংয়ের কর্মজীবন বেশ বৈচিত্র্যময়। সাংবাদিকতা, মাশরুমের চাষ এবং স্বাস্থ্যসেবা খাতে কাজ করেছেন তিনি।

এপ্রিলে ভ্যাকসিন কোম্পানি শেয়ারবাজারে আনার তিন মাস পর হংকংয়ের শেয়ারবাজারে আনেন তার বোতলজাত পানির প্রতিষ্ঠান নোংফু স্প্রিংকে। ১৯৯৬ সালে ঝেজিয়াং প্রদেশে এটি প্রতিষ্ঠা করেন তিনি। বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত ১৫৫ শতাংশ বেড়েছে নোংফুর শেয়ার। বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যালের শেয়ার বেড়েছে দুই হাজার শতাংশের বেশি। করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি হলো এটি।

৬৬ বছর বয়সী ঝং শানশান সেপ্টেম্বরে জ্যাক মাকে সরিয়ে চীনের শীর্ষ ধনীর অবস্থান নেন। এবার মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী হলেন।

এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা ১০ দিন বন্ধ মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা
নতুন বছরের শুরু থেকে টানা ১০ দিন বন্ধ থাকবে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা কার্যক্রম। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হাইকমিশন। হাইকমিশনের দূতাবাস প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার ফলে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির সরকারি বিধি-নিষেধ অনুযায়ী কুয়ালালামপুরের আম্পাং শাখার পাসপোর্ট অফিসের কার্যালয় শুক্রবার (১ জানুয়ারি) থেকে পরবর্তী রোববার (১০ জানুয়ারি) পর্যন্ত সাময়িকভাবে সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর পাসপোর্ট সেবা কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে প্রত্যাশীদের সেবা নিশ্চিত করা হবে। এছাড়া, যারা অ্যাপয়ন্টমেন্ট নিয়ে রেখেছেন তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই বলেও জানানো হয়। এক্ষেত্রে ১০ জানুয়ারির পর কাছাকাছি সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্টের দিন পুনরায় নির্ধারণ করে যথাসময়ে অবহিত করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী ২ ও ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ার জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম অব্যহত থাকবে বলেও উল্লেখ করা হয়। এফএ
টানা ১০ দিন বন্ধ মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা
পাকিস্তানে মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে বুধবার হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় শত শত মুসলিম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মানুষজন হাতুড়ি দিয়ে মন্দির ভাঙছে। এসময় সেখান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। খবর আল জাজিরার। উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশাওয়ার থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত কারাক জেলায় এই মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। জেলার পুলিশ প্রধান ইরফানুল্লাহ খান বলেছেন, স্থানীয় ধর্মীয় নেতাদের উস্কানিতে ১০০০-১২০০ লোক হিন্দু মন্দিরটিতে ভাঙচুর চালায়। আরেকজন পুলিশ কর্মকর্তা রহমতুল্লাহ ওয়াজির রয়টার্সকে বলেছেন, কারাকের মুসলিম ধর্মীয় নেতারা মন্দির সম্প্রসারণের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন বলে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু বিক্ষোভের সময় নেতারা ‘উসকানিমূলক বক্তব্য’ দেয়া শুরু করে। এরপর মন্দিরে আগুন দেয়া হয়। এদিকে হামলার অভিযোগে এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন আরেকজন পুলিশ কর্মকর্তা ফজল। আরও ৫০ জনের খোঁজ চলছে। ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের ধর্মমন্ত্রী নুরুল হক কাদরি এই হামলাকে ‘ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে হামলা ইসলাম সমর্থন করে না। সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা আমাদের ধর্মীয়, সাংবিধানিক, নৈতিক ও জাতীয় দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, পাকিস্তানের প্রায় ৮০ লাখ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় চারটি ধর্মীয় স্থানের মধ্যে এই মন্দির একটি। উনিশ শতকের শুরুতে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। ১৯৯৭ সালে মন্দিরটি একবার ভাঙচুর করা হয়। পরে ২০১৫ সালে সুপ্রিম কোর্ট এটি পুনর্নিমাণের নির্দেশ দেন। এ
পাকিস্তানে মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ
সিনোফার্মের করোনা টিকা অনুমোদন দিলো চীন
চীন দেশটির নাগরিকদের ওপর প্রয়োগের জন্য বৃহস্পতিবার করোনাভাইরাসের একটি টিকা অনুমোদন দিয়েছে। রাষ্ট্র সমর্থিত ফার্মাসিউটিক্যাল জায়ান্ট সিনোফার্মের একটি অ্যাফ্লিয়েট এই টিকা তৈরি করেছে। শীতকালে ব্যাপকভাবে করোনার সংক্রমণ হওয়ার আশঙ্কা টিকাটির অনুমোদন দিয়েছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিকার কার্যকারিতা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে টিকাটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইন্সটিটিউট জানিয়েছে, অন্তর্বর্তী তথ্যে দেখা গেছে- এই ভাইরাসের বিরুদ্ধে টিকাটি ৭৯.৩৪ শতাংশ কার্যকর। এই প্রতিষ্ঠানটি সিনোফার্মের সাবসিডিয়ারি চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) একটি অংশ প্রতিষ্ঠান। চলতি মাসেই প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সিনোফার্মের তৈরি টিকা প্রয়োগ শুরু হয়। এছাড়া পাকিস্তান সিনোফার্মার ১২ লাখ ডোজ টিকা কিনবে এমন ঘোষণার পর চীন এই অনুমোদন দিলো। ইতোমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি দেশ ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকাসহ বেশ কয়েকটি টিকার অনুমোদন দিয়েছে। বিভিন্ন দেশে এসব টিকার প্রয়োগও শুরু হয়েছে। কিন্তু সেদিক দিয়ে অনেকটাই ধীরগতিতে হাঁটার নীতি নিয়েছে চীন। যদিও দেশটিতে কয়েক মাস ধরেই অনেক নাগরিকের ওপর করোনাভাইরাস টিকার পরীক্ষা চলছে। চূড়ান্ত পর্যায়ের এই পরীক্ষায় তিনটি ভিন্ন টিকা দেয়া হচ্ছে। এর আগে গত জুলাইয়ে জরুরি ভিত্তিতে ফ্রন্টলাইন ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকাদান শুরু করে চীন। এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর পর্যন্ত ৪৫ লাখ ডোজ প্রয়োগ করেছে চীনের কর্তৃপক্ষ। এ
সিনোফার্মের করোনা টিকা অনুমোদন দিলো চীন
জেনারেল সোলাইমানি হত্যায় ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি জড়িত: ইরান
ইরানের বিপ্লবী গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যায় মার্কিন বাহিনীকে সহযোগিতা করেছে ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি জি-৪এস। ইরানের সরকারি কৌঁসুলি আলি আল-কাসি মেহের বুধবার এ তথ্য জানান। খবর আল আরাবিয়ার। তিনি বলেন, ব্রিটেনের নিরাপত্তা কোম্পানিটি মার্কিন সেনাদের তথ্য দিয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে। ব্রিটিশ কোম্পানি জি-৪এস বাগদাদ বিমানবন্দরের বিমানের ফ্লাইটের নিরাপত্তা দেয়ার দায়িত্ব পালন করছিল। জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীরা সিরিয়া থেকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের আসার খবর মার্কিন বাহিনীকে জানিয়ে দেয় ব্রিটেনের এই কোম্পানি। মেহের বলেন, হত্যকাণ্ড জড়িত অপরাধীদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য ইরাক, সিরিয়া, লেবানন, কাতার, জর্দান এবং কুয়েত পরোয়ানা জারি করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে যেসব অপরাধী বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের খুঁজে বের করে ইরানে নিয়ে আসার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ইরানের এই সরকারি কৌঁসুলি আরও বলেন, জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের আগে তথ্য সরবরাহের ক্ষেত্রে জড়িত ছিল। উল্লেখ্য, এ বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ড্রোন হামলায় জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এ ঘটনার পাঁচ দিন পর ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ
জেনারেল সোলাইমানি হত্যায় ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি জড়িত: ইরান
উপসাগরীয় অঞ্চলে ফের মার্কিন বোমারু বিমান
উপসাগরীয় অঞ্চলে বুধবার টহল দিয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বোমা বিমান। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় কোনও মার্কিন বোমারু বিমান ওই অঞ্চলে টহল দিলো। ওয়াশিংটন বলছে, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের ওপর সম্ভাব্য হামলা ঠেকাতেই এই শক্তি প্রদর্শন। মার্কিন সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, যদিও প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, তারপরও প্রতিবেশী ইরাক বা ওই অঞ্চলের অন্যান্য জায়গায় সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর ইরান হামলার পরিকল্পনা করে থাকতে পারে এমন প্রেক্ষিতে বিমানবাহিনীর দুটি বি-৫২ বিমান উপসাগরীয় অঞ্চলে টহল দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ কথা জানিয়েছেন। তিনি জানান যে, স্পর্শকাতর গোয়েন্দা তথ্য হওয়ায় এ বিষয়ে তার কথা বলার অনুমতি নেই। নর্থ ড্যাকোটার বিমানঘাঁটি থেকে বি-৫২ বিমান দুটি উড্ডয়ন করে উপসাগরীর অঞ্চলে ঘুরে আবারও ফিরে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ দিনগুলোর হামলার আশঙ্কায় উদ্বিগ্ন রয়েছে ওয়াশিংটন। চলতি বছরের জানুয়ারিতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধে ইরান পাল্টা হামলা চালাতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। জেনারেল সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পাঁচদিন পর ইরাকে মার্কিন একটি ঘাঁটিতে একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। ওই ঘটনায় প্রায় ১০০ মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত পায়। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে ইরাকে মার্কিন দূতাবাস রকেট হামলা শিকার হয়ে আসছে। ইরান সরাসরি এসব হামলা না চালালেও দেশটিতে তাদের মিত্ররা এসব ঘটনা ঘটাচ্ছে। এ
উপসাগরীয় অঞ্চলে ফের মার্কিন বোমারু বিমান
আরও পড়ুন
খাগড়াছড়ির রিসাং ঝর্ণায় পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন তিন ছাগল ব্যবসায়ী
বাংলাদেশ ক্রিকেটে ২০২০-বিষ
মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব