
বক্রইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগীদের পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে একটি ফাস্টফুড রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, রশিদ বিন সাইদ স্ট্রিটে ওই বিস্ফোরণে আরও অনেকে আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। খবর খালিজ টাইমসের।
আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, গ্যাস লিকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে। আবুধাবি পুলিশ জানিয়েছে, ইমারজেন্সি রেসপন্স টিম ভবনটির বাসিন্দাদের বের করে এনেছে এবং ওই এলাকা ঘিরে রেখেছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে ইমারজেন্সি অ্যান্ড পাবলিক সেফটি অধিদপ্তরের র্যাপিড ইন্টারভেনশন টিমস।
জুলিয়াস ব্যাংকস নামের একজন ট্যাক্সি চালক বলেন, বিস্ফোরণের শব্দ এত ‘জোরালো ছিল যে এর ফলে ওই এলাকা কেঁপে ওঠে’। তিনি বলেন, আমি ঘটনার সময় ওই এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আমি খুব জোরালো শব্দ শুনতে পাই। এটা খুব ভীতিকর ছিল।
এদিকে আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলের কাছে একজনের মৃত্যু হয়েছে এবং সেখানে দিয়ে হেঁটে যাওয়ার সময় ধ্বংসাবশেষের আঘাতে আরেকজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে ওই বিস্ফোরণে পুরো রেস্টুরেন্ট এবং ভবনের নিচতলা পুড়ে গেছে। ভবনের বাইরে পার্ক করে রাখা একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ




