আমেরিকায় ফ্লোরিডার জেনসন সৈকতে গোসল করছিলেন এক মার্কিন যুবক। পাশেই ছিল এক হাঙর। খেয়াল করেননি তিনি। হঠাৎই তার হাত কামড়ে ধরে হাঙ্গরটি।
তিনি তা বুঝতে পেরেই তিনি পানি থেকে উঠে আসেন। আতঙ্কিত হননি। ব্যাথায় কাতরাতেও তাকে দেখা যায়নি।
হাসোজ্জল ভঙ্গিতেই হাত কামড়ে ধরে থাকা হাঙরটিকে এক রকম কোলে করেই তুলে নিয়ে আসেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এরকম একটি খবর প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়েছে, পানি থেকে উঠে এসে তিনি হাঙরটিকে হাত থেকে ছাড়ানোর জন্য সাহায্যের অপেক্ষা করেন। বেশি নড়াচড়া করেননি। হাঙরটিকে ছাড়াতে তার মোট সময় লাগে ৪৫ মিনিট। ততক্ষণ পর্যন্ত তিনি এক প্রকার নির্লিপ্ত অবস্থাতেই ছিলেন। মাঝে মাঝে হাসোজ্জল ভঙ্গিতে তাকিয়ে দেখছিলেন।
এক প্রত্যক্ষদর্শী সেই ঘটনা ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, হাঙরটি বেশ ছোট আকারের। এটি নার্স শার্ক নামে পরিচিত। এ ধরনের হাঙ্গর আকারে ছোট হলেও আক্রমণ প্রবণতা বেশি। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মার্কিন যুবক সুস্থ আছেন। তার অঙ্গ হানিও হয়নি।
এসজে




