
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অনাস্থা থেকে পদত্যাগ করেছেন দেশটির পর্যটনমন্ত্রী আসাফ জামির। তিনি বলেন, নেতানিয়াহুর ওপর তার এক ‘আউন্স বিশ্বাসও’ নেই। এমনকি তিনি অভিযোগ করেছেন যে, নেতানিয়াহু কোভিড-১৯ সংকটের চেয়ে তার ব্যক্তিগত এবং আইনি সমস্যাকে বেশি প্রাধান্য দেন।
ইসরায়েলের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সদস্য জামির। তাদের দল গত এক বছরের মধ্যে তিনবার নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে নির্বাচনে লড়াই করেছে। কিন্তু শেষপর্যন্ত করোনার কারণে মে মাসে জরুরি ভিত্তিতে লিকুদ পার্টির সঙ্গে সরকার গঠন করে দলটি।
গত মাসে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন আরোপ করে ইসরায়েল। মাথাপিছু আক্রান্তের হিসাবে বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থা ইসরায়েলের। এমন পরিস্থিতিতে ইসরায়েলে ব্যাপক আন্দোলন ও সমালোচনার মুখে পড়েছে দেশটির জরুরি সরকার।
এক টুইট বার্তায় জামির বলেন, যে সরকারের নেতার প্রতি তার বিন্দুমাত্র আস্থা নেই সেই সরকারের মন্ত্রী হিসেবে তিনি আর কোনোভাবেই দায়িত্ব পালন করতে আগ্রহী নন।
তিনি বলেন, মন্ত্রিসভা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করার লক্ষ্য নিয়ে আইনের খসড়া প্রণয়ন করছে এবং মঙ্গলবার তা অনুমোদন দেয়া হবে। এ আইনের ফলে ইসরাইলিরা বড় সমাবেশ করতে পারবে না। বিষয়টি নিয়ে তিনি ধৈর্যের চরমসীমায় পৌঁছেছেন বলে মন্তব্য করেন।
নেতানিয়াহুর দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে। তবে গত ১৮ সেপ্টেম্বর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিহত করার নামে ইসরায়েলে বড় ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এ




