
সিরিয়ার রাজধানীর দামেস্কে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে আলোচিত মুফতি আদনান আল আফিয়ুনি নিহত হয়েছেন।
রাজধানীর দক্ষিণ পশ্চিমের শহর কুদসিয়ায় নিজ গাড়িতে রেখে দেয়া বোমার বিস্ফোরণে নিহত হন। তবে কে বা কারা বোমাটি রেখে দিয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। খবর সানা নিউজ এজেন্সির।
নিহত মুফতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠজন ছিলেন বলে খবরে উল্লেখ করা হয়। তিনি দীর্ঘ ৯ বছর ধরে সংঘাতে জড়ানো বিদ্রোহীদের সাথে সরকারের সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সিরিয়ায় ২০১১ সাল থেকে চলা সরকারবিরোধী সংঘাতে ৩ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়। আর গৃহছাড়া হয় ১০ লাখেরও বেশি মানুষ।
এমএস/পি




