
ইসরায়েলের কাছে এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে গড়ে তোলার যে নীতি আমেরিকা দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে তার আওতায় ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের কাছে এফ-২২ বিমান বিক্রির অনুমতি দিলেন।
লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আম-শারকুল আওসাত পত্রিকা তেল আবিবের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল সফর করেন এবং সে সময় তিনি ইসরায়েলি কর্মকর্তাদের জানান যে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের কাছে এফ-২২ বিমান ও গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন।
ইসরায়েলের দৈনিক হারিটজ পত্রিকা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা এফ-৩৫ বিমান বিক্রির সিদ্ধান্ত নেয়ার পর তেল আবিব মার্কিন কর্মকর্তাদের কাছে এফ-২২ বিমান সরবরাহ করার কথা বলেছেন।
ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আবুধাবির কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির ইচ্ছার কথা জানান। এদিকে ১০ বিলিয়ন ডলারের বিনিময়ে সংযুক্ত আরব আমিরাতকে ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ




