
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয়টি ভিন্ন ভিন্ন জায়গায় সশস্ত্র বন্দুকধারীরা হামলায় অন্তত দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। খবর বিবিসির।
দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এ ঘটনাকে ‘ঘৃণ্য সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে জানিয়েছেন, বন্দুকধারীদের একজন নিহত হয়েছে। অপরদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, হামলাকারীদের একজনকে এখনো খুঁজছে পুলিশ।
ভিয়েনায় ইহুদিদের প্রধান প্রার্থনাকেন্দ্রের কাছে গুলির ঘটনা ঘটলেও হামলাকারীদের টার্গেট সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভিয়েনা শহরের মেয়র মিখাইল লুডভিগ জানান, নিহতদের একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত একজন নারী মারা যান হাসপাতালে নেয়ার পর।
ধারণা করা হচ্ছে আরও অন্তত ১৪ জন হাসপাতালে আছে, যার মধ্যে ছয়জনের অবস্থা মারাত্মক। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছে।
পি




