
নির্বাচনের ফলাফল আঁচ করতে পেরে আগেই আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পরাজয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, ফলাফল চ্যালেঞ্জ করে আগামী সোমবারই আদালতে যাবেন তিনি। খবর সিএনএনের।
ট্রাম্পের আইনজীবী রুডি গিলানি বলেন, আমরা যে পরিমাণ ভোটে এগিয়ে ছিলাম, তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারেনা।
যদিও এর আগে কয়েকটি অঙ্গরাজ্যে ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেন ট্রাম্প। কিন্তু প্রমাণ হাজির করতে না পারায় তা খারিজ করে দেয় আদালত।
যুক্তরাষ্ট্রে শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে ‘ম্যাজিক ফিগার’-এ পৌঁছে যান বাইডেন। আগামী জানুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন:
বাইডেন-কমলাকে বিশ্বনেতাদের অভিনন্দন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
এমএস




