
বিশ্বে প্লাস্টিক বর্জ্য দূষণকারী প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে অবস্থান করছে কোকা-কোলা, পেপসিকো ও নেসলে। প্লাস্টিক বর্জ্য হ্রাসের ক্ষেত্রে বিশ্বজুড়ে এই তিন জায়ান্টের ‘অগ্রগতি শূন্য’। টানা তৃতীয়বারের মতো তারা প্লাস্টিক বর্জ দূষণে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
‘ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক’-এর বার্ষিক নিরীক্ষা অনুযায়ী, প্লাস্টিক দূষণের জন্য বিশ্বে সবচেয়ে বেশি দায়ী কোকা-কোলা। ৫৫টি দেশের মধ্যে জরিপে দেখা যায়, ৫১টি দেশেই এই কোম্পানির কোমল পানীয়র বোতলগুলো প্রায়শই সৈকত, নদী, পার্ক ও অন্য বর্জ্য ফেলার স্থানগুলোতে ফেলা হয়। গতবছর ৫১টি দেশে জরিপ করে দেখা গেছে, ৩৭টি দেশে সবচেয়ে বেশি কোকা-কোলার প্লাস্টিক বোতল ব্যবহৃত হয়েছে।
জরিপে আরও জানা যায়, বিশ্বে প্লাস্টিক দূষণে কোকা-কোলার ভূমিকা পেপসিকো ও নেসলের সম্মিলিত ভূমিকার চেয়েও বেশি। যেখানে কোকা-কোলার ব্র্যান্ড নামযুক্ত প্লাস্টিক ছিল ১৩ হাজার ৮৩৪টি সেখানে পেপসিকো ব্র্যান্ড নামের ৫ হাজার ১৫৫টি এবং নেসলের নামযুক্ত ৮ হাজার ৬৩৩টি। বিশ্বব্যাপী ১৫ হাজার স্বেচ্ছাসেবীকে দিয়ে এই বার্ষিক নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
এতে দেখা গেছে, সর্বাধিক সংখ্যক দেশে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর প্লাস্টিক পণ্যই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই বছর তারা ৩ লাখ ৪৬ হাজার ৪৯৪টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন। এর মধ্যে ৬৩ শতাংশের গায়ে কনজিউমার ব্র্যান্ডের স্পষ্ট করে লেখা ছিল।
চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত টিয়ারফান্ড নামে একটি এনজিওর জরিপে জানা যায়, কোকা-কোলা, পেপসিকো, নেসলে ও ইউনিলিভার প্রতি বছর ছয়টি উন্নয়নশীল দেশে ৫০ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে।
পি




