
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরইমধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়াউড়ি করেছে। ইরানের সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা চলছে তখন পেন্টাগন এই পদক্ষেপ নিলো।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, স্বল্প সময়ের নোটিশে দুটি এয়ার ফোর্স স্ট্রাটোফোরট্রেস বিমান বার্কডেইল বিমানঘাঁটি থেকে উড়ে বিরতিহীনভাবে ইউরোপ হয়ে পারস্য উপসাগরের আকাশে টহল দিয়েছে।
এসময় সৌদি আরব, বাহরাইন ও কাতারের কিছু বিমান মার্কিন বোমারু বিমানের সঙ্গে ওড়ে। মার্কিন বোমারু বিমান দেড় দিন ধরে পারস্য উপসাগরের আকাশে উড়েছে বলে একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে এনবিসি নিউজ।
সেন্টকমের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, বুঝতে হবে যে, যেকোনো আগ্রাসনের মুখে সম্ভাব্য প্রতিকিূল পরিস্থিতিতে বিশ্বের কোনও দেশ নেই যারা এত দ্রুত বাড়তি সামরিক শক্তি মোতায়েন করার মতো প্রস্তুত আছে। আমরা কোনেও সংঘাত চাই না তবে আমরা আমাদের মনোভাব বুঝিয়ে দিতে চাই- আমরা যেকোনো পরিস্থিতি মোকেবলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এ




