
ইরানে ভিন্নমতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা নূর।
২০১৭ সালে সরকারি বিরোধী আন্দোলনে সহিংসতায় উস্কানি দেয়ার ঘটনায় জামকে অভিযুক্ত করা হয়েছিল। ওই মামলায় আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে মঙ্গলবার রায় দেন ইরানের সুপ্রিম কোর্ট।
জামের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ম্যাসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ এবং নিজের ‘আমাদ নিউজ’-এর মাধ্যমে ‘ইরানের পতন’ ঘটানোর ঘোষণা দেন। ইরানি কর্তৃপক্ষ, ২০১৭ সালে ‘ঘৃণার উস্কানিমূলক কন্টেন্ট’ প্রচারের অভিযোগে চ্যানেলটি বন্ধ করে দিলেও নানান নামে আবার এর সম্প্রচার শুরু হয়।
পরে দেশ থেকে নির্বাসিত হয়ে ফ্রান্স, ইসরায়েল ও আরও কিছু পশ্চিমা দেশের সহযোগিতায় ইরান-বিদ্বেষী প্রচার চালানোর অভিযোগে ২০১৯ সালে জামকে বন্দি করে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী (আইআরজিসি) ।
এ




