
সিরিয়ার বিরোধী বাহিনীর প্রধান নাসর আল হারিরি সঙ্গে রোববার বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি। ওই বৈঠকে উভয় নেতা সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ন্যাশনাল কোয়ালিশন অব সিরিয়ান রেভুলুশন অ্যান্ড অপোজিশন ফোর্সেসের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সেখানে আরও বলা হয়, রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন তারা। ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সেই চক্র থেকে এখনও বের হতে পারেনি দেশটি।
এদিকে জেনেভায় সিরিয়ার বিষয়ে পঞ্চম দফার বৈঠক আগামী মাসে অনুষ্ঠিত হবে। এই গ্রুপটি সদস্য সংখ্যা ১৫ জন। যুদ্ধবিধ্বস্ত দেশটির নতুন সংবিধান প্রণয়নে কাজ করছে ১৫ সদস্যের এই গ্রুপটি।
এ




