
ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার ফুলবাড়ি শরিফ এলাকায় গরু চুরির অভিযোগে মুসলিম যুবক মুহাম্মদ আলমগীরকে (৩২) টানা চার ঘণ্টা পিটিয়ে হত্যা করেছে স্থানীয় উগ্র হিন্দু জনতা।
এনডিটিভি শুক্রবার (১৮ ডিসেম্বর)এ খবর প্রকাশ করে। এ সময় তার সাথে থাকা অপর ব্যক্তি প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন।আজ শনিবার ওই হত্যার অভিযোগে ছয়জন গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার ভোরে স্থানীয়রা আলমগীরকে চুরির অভিযোগে ঘণ্টার পর ঘণ্টা শারীরিকভাবে নির্যাতন করে।এতে গুরুতর অসুস্থ হয়ে পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই ওই যুবক মারা যান।
ভারতে তথাকথিত গো-রক্ষকদের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বেড়ে যায়। দেশটির বিভিন্ন রাজ্যে মুসলিমদের পিটিয়ে হত্যার বহু অভিযোগ রয়েছে।
এমকে




