
আবারও রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। দেশটিতে গাড়ি বোমা হামলায় চার চিকিৎসকসহ কমপক্ষে ৫ নিহত হয়েছেন। জানা গেছে, গাড়িতে ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা হয়েছিল।
এদিন নিহত চিকিৎসকরা পুল-ই-চরখি কারাগারে যাওয়ার পথে শক্তিশালী বিস্ফোরণে নিহত হন।
কাবুলের গভর্নর ফারামার্জ জানান, ওই ঘটনায় চার চিকিৎসক ছাড়া নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। বোমা হামলায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
তবে মঙ্গলবার (২২ ডিসেম্বর)-এর হামলায় চিকিৎকরা লক্ষ্যবস্তু ছিলেন কিনা বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।
তবে এই হামলার দায়ভারও স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বর্তমানে কাবুলের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।
এম




