
তুর্কি সাইপ্রিয়টের একজন সিনিয়র কূটনীতিক বুধবার বলছেন, গ্রিক সাইপ্রিয়টরা তুর্কিদের সংখ্যালঘু মনে করলে সাইপ্রাস দ্বীপে শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। তুরস্কের আনাদোলুকে টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের (টিআরএনসি) পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগলু এ কথা বলেছেন।
তিনি বলেছেন, দ্বীপ রাষ্ট্রটিতে তুর্কি সাইপ্রিয়টরা সংখ্যালঘু নয় বরং তার সমান অংশীদার। ১৯৬০ সালে যে মূলনীতির ওপর সাইপ্রাস প্রজাতন্ত্রের সৃষ্টি হয়েছে, সেটি স্মরণ করিয়ে দিয়ে এই কূটনীতিক বলেন, একজন অংশীদারকে বাদ দিয়ে আরেকজন এই দ্বীপের মালিকানা দাবি করতে পারে না।
এরতুগ্রুলোগলু বলেন, রাষ্ট্রটির বৈধতা অংশীদারিত্বের ধারাবাহিক শর্তের উপর নির্ভরশীল। তবে এই অংশীদারিত্বের আইনি উত্তরাধিকারী হিসেবে অংশীদারিত্ব ভেঙে দেয়া গ্রীক পক্ষের প্রতিই সমর্থন অব্যাহতভাবে রেখেছে জাতিসংঘ এবং তাদের একমাত্র প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য হিসেবে গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে যুক্ত করার পর সাইপ্রাসের বিষয়ে আলোচনায় কোনও সমাধান আসবে না। এই কূটনীতিক বলেন, তুর্কি সাইপ্রিয়টদের শাস্তি দেয়া এবং গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে পুরষ্কৃত করার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক নীতি শেষ হওয়া উচিত।
উল্লেখ্য, ১৯৭৪ সালে একটি অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে একটি বিভক্ত রাষ্ট্রে পরিণত হয় সাইপ্রাস। ১৯৮৩ সালে তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত অংশ স্বাধীনতা ঘোষণা করে। তবে এ পর্যন্ত তুরস্ক ছাড়া আর কোনও দেশে তাদের সমর্থন করেনি। তাই উত্তর সাইপ্রাস অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সমর্থনের জন্য তুরস্কের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।
এ




